বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ন্যাশনাল হেল্প ডেস্কের অ্যাপ ও ওয়েবসাইট চালু
জাতীয়

ন্যাশনাল হেল্প ডেস্কের অ্যাপ ও ওয়েবসাইট চালু

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১০ নভেম্বর ২০১৬, ৬:৩৩ পিএম·সর্বশেষ: ১০ নভেম্বর ২০১৬, ৬:৩৩ পিএম
ন্যাশনাল হেল্প ডেস্কের অ্যাপ ও ওয়েবসাইট চালু

বিডি নিউজ ৬৪: বিশ্বের উন্নত দেশগুলোর মতো নাগরিকদের জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সহায়তা দিতে জাতীয় ন্যাশনাল হেল্প ডেস্ক (৯৯৯) সেবা সরকার পরীক্ষামূলকভাবে চালু করেছে।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ পরিচালিত একটি পাইলট কর্মসূচির আওতায় এ সেবা পরীক্ষামূলক কাঠামোর মাধ্যমে নাগরিকদের জরুরি প্রয়োজনে পুলিশ, ফায়ার সার্র্ভিস ও অ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করার জন্য চালু হয়েছে।

বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এবং বেসরকারি প্রতিষ্ঠান প্লাস ওয়ানের সেবাসমূহের সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হবে।

জনগণের চাহিদা মোতাবেক এই সেবার সঙ্গে আরো নানা উদ্ভাবন যুক্ত করে আগামী বছরে ভয়েস সার্ভিসসহ তা পুরো উদ্যোমে চালু করা হবে।

সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে উন্মোচন করা হয় ন্যাশনাল হেল্পডেস্কের অ্যাপ ও ওয়েবসাইট।

বসুন্ধরার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে এই অ্যাপ ও ওয়েবসাইট উন্মোচন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক।

ন্যাশনাল হেল্পডেস্কের অ্যাপ ও ওয়েবসাইট উন্মোচন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী পলক বলেন, “ব্রিটিশরা ন্যাশনাল হেল্পডেস্ক চালু করেছে ১৯৩৭ সালে, যুক্তরাষ্ট্র চালু করেছে ১৯৬৮ সালে, আমরা করলাম ২০১৬ সালে। এই সেবা দেওয়ার জন্য বড় বড় শহরগুলোতে আলাদা পুলিশ বাহিনীসহ বিভিন্ন সুবিধা যোগ করে এটিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে অনেক দেশ।

তিনি বলেন, বিলম্বে হলেও নাগরিকদের জরুরী সেবা প্রাপ্তির গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিবেচনা করেই আমরা টোল ফ্রি ‘৯৯৯’ নম্বরটি চালু করেছি। এর ফলে জনগণের অতীব জরুরী সেবা প্রাপ্তি সহজতম হবে। এ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশের পথে আরো একধাপ অগ্রগতি বলেই তার বিশ্বাস।

‘৯৯৯ হেল্পডেস্ক’ মোবাইল অ্যাপলিকেশন ব্যবহার করে গ্রাহক নিজের এবং নিকটবর্তী মানুষের জরুরি প্রয়োজনে কল সেন্টারে সরাসরি কথা বলতে পারবেন। কল সেন্টারের প্রশিক্ষিত এজেন্ট সেবা গ্রহীতার চাহিদা অনুযায়ী পুলিশ, ফায়ার সার্ভিস বিভাগের সাথে সংযোগ ঘটিয়ে দিবে এবং প্রয়োজনীয় মুহূর্তে নাগরিকদের অ্যাম্বুলেন্স সেবা প্রাপ্তিতে সহযোগিতা করবে।

এছাড়া এই অ্যাপ ব্যবহার করে সরাসরি কন্টেন্ট এক্সপার্ট ও এজেন্টের সাথে লাইভ চ্যাটের সুবিধাও রয়েছে। জরুরি প্রয়োজনে পাওয়া যাবে প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ সেবা। এছাড়া কেউ চাইলে জরুরী প্রয়োজনে প্রয়োজনীয় সেবা প্রাপ্তি সম্পর্কে আগে থেকেই অবহিত হতে পারবেন।

এই তথ্য প্রতিনিয়ত পরিমার্জন, পরিবর্ধন ও হালনাগাদ করা হবে। ৯৯৯ অ্যাপ ও ওয়েবসাইটে জরুরি বা সাধারণ সেবা সম্পর্কে যেকোনো তথ্য খোঁজার জন্য একটি শক্তিশালী সার্চ অপশন রয়েছে যা বাংলাদেশের সকল সরকারি (.gov.bd) ওয়েবসাইট থেকে তথ্য খুঁজে পেতে সহায়তা করবে এবং এই অ্যাপের নিজস্ব কন্টেন্ট ব্যাংক থেকে আপনাকে তথ্য প্রদর্শন করবে।

বর্তমানে সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এই পরীক্ষামূলক কার্যক্রম চালু রয়েছে যা আগামী সপ্তাহ থেকে ২৪ ঘন্টায় চালু থাকবে। পরীক্ষামূলক অবস্থাতেই সীমিত আকারে পুলিশি সহায়তা, অ্যাম্বুলেন্স সহযোগিতা প্রদান করা হচ্ছে, অনেকেই উপকৃতও হচ্ছেন। আরো ৬ মাস এই কার্যক্রম পরীক্ষামূলকভাবে চলবে এবং আগামীতে ঢাকার বাইরেও এই কার্যক্রম বিস্তৃত করা হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

তিতাসে ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় গ্রেপ্তার ১

পরবর্তী সংবাদ

ইউনেসকোর জুরিবোর্ডের সভাপতি হলেন সায়মা ওয়াজেদ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM