বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /'নৌ খাতের উন্নয়নে বাধা অনিয়ম-দুর্নীতি ও অদূরদর্শিতা'
জাতীয়

'নৌ খাতের উন্নয়নে বাধা অনিয়ম-দুর্নীতি ও অদূরদর্শিতা'

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৬, ৫:২৭ পিএম·সর্বশেষ: ২৭ সেপ্টেম্বর ২০১৬, ৫:২৭ পিএম
'নৌ খাতের উন্নয়নে বাধা অনিয়ম-দুর্নীতি ও অদূরদর্শিতা'

বিডি নিউজ ৬৪: শিপিং অ্যান্ড কমিউনিকেশন্স রিপোর্টার্স ফোরাম (এসসিআরএফ) আয়োজিত গোলটেবিল বৈঠকে বিশিষ্টজনরা বলেছেন, জাতীয় স্বার্থে নদ-নদী খনন ও নৌপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন অপরিহার্য। সে ক্ষেত্রে সরকারের দৃষ্টিভঙ্গিও ইতিবাচক। তবে নৌপরিবহন খাতের উন্নয়নে প্রধান বাধা হচ্ছে মাঠ পর্যায়ে অনিয়ম ও দুর্নীতি এবং নীতিনির্ধারকদের অদূরদর্শিতা।

আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে 'বিদ্যমান নৌপরিবহন ব্যবস্থা : সমস্যা ও করণীয়'- শীর্ষক এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এসসিআরএফ'র সদস্য সচিব রফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নৌসড়ক ও রেলপথ রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক আশীষ কুমার দে।

বক্তব্য দেন নৌপরিবহন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ক্যাপ্টেন এ কে এম শফিকউল্লাহ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট তাসনীম রানা, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মীর তারেক আলী, গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য নুরুর রহমান সেলিম, অভ্যন্তরীণ নৌযান চলাচল (যাত্রী পরিবহন) সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বাদল, বিআইডাব্লিউটি'র সাবেক পরিচালক এমদাদুল হক বাদশা এবং যাত্রী অধিকার সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াত।

বৈঠকে ক্যাপ্টেন এ কে এম শফিকউল্লাহ বলেন, নৌপরিবহন ব্যবস্থার আধুনিকায়নে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নদ-নদী ও দুর্ঘটনা সম্পর্কে সচেতন করে তুলতে হবে। সে ক্ষেত্রে জাতীয় বাজেটে নৌখাতে বরাদ্দ বৃদ্ধি এবং বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও নৌযান মালিকদের মধ্যেও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাবেক এমপি তাসনীম রানা বলেন, "জনবল সংকটের দোহাই দিয়ে এখন শিপ সার্ভেয়াররা তাদের অফিসের পিয়ন-দারোয়ান ও ভাড়াটিয়া লোক দিয়ে নৌযানের সার্ভে করাচ্ছেন। নৌ দুর্ঘটনা এড়াতে হলে চরম এ দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।" অধ্যাপক ড. মীর তারেক আলী বলেন, "নৌপরিবহন ব্যবস্থাকে গণমুখী ও নিরাপদ করতে ত্রুটিমুক্ত নৌযান নির্মাণ ও সঠিকভাবে সেগুলোর ফিটনেস পরীক্ষা (সার্ভে) করতে হবে।

এজন্য নৌপরিবহন অধিদপ্তরের শিপ সার্ভেয়ার সংখ্যা বৃদ্ধি এবং অভিজ্ঞ নৌ স্থপতিদের সমন্বয়ে নৌযানের নকশা অনুমোদন সেল গঠন করতে হবে।"

বদিউজ্জামান বাদল বলেন, "নৌপথ সচল রাখতে কয়েক বছর যাবত নদ-নদী খননে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হলেও বিআইডাব্লিউটিএ তাদের ইচ্ছামতো খনন করে। তাদের কাজে কোনো স্বচ্ছতা-জবাবদিহিতা নেই।" ড্রেজিং কাজে লঞ্চ মালিকদের সম্পৃক্ত করার দাবি জানান তিনি।

নুরুর রহমান সেলিম বলেন, "নৌপথের পলি অপসারণের নামে রাষ্ট্রীয় অর্থের সীমাহীন অপচয় হচ্ছে। এ টাকা বিআইডাব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডের কিছুসংখ্যক প্রকৌশলী ও কর্মকর্তা লুটেপুটে খাচ্ছেন। এ ছাড়া নৌপরিবহন অধিদপ্তরের সার্ভেয়ার ও কর্মকর্তা-কর্মচারীরা নৌযানের নিবন্ধন, সার্ভে এবং নাবিক পরীক্ষায় অনিয়ম করছে।

এটা বন্ধ করতে হবে।"

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

হিমঘরে সৈয়দ শামসুল হককের মরদেহ

পরবর্তী সংবাদ

মেহেরপুরে কলেজছাত্রের জরিমানা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM