বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /নালিতাবাড়িতে দু’পক্ষের সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ আহত ১৫
জাতীয়

নালিতাবাড়িতে দু’পক্ষের সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ আহত ১৫

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০১৬, ৬:৫২ পিএম·সর্বশেষ: ৭ সেপ্টেম্বর ২০১৬, ৬:৫২ পিএম
নালিতাবাড়িতে দু’পক্ষের সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ আহত ১৫

বিডি নিউজ ৬৪: শেরপুরের নালিতাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ১৫ জন আহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে কলসপাড় ইউনয়নের গোল্লার পাড় গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নালিতাবাড়ীর কলসপাড় ইউনিয়নের গোল্লারপাড় গ্রামের আব্দুস সামাদের সঙ্গে তার ভাই পবন আলী ও সরবেশ আলীর আড়াই একর জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার এ বিষয়ে ওই গ্রামে নালিতাবাড়ী পৌর সভার মেয়র আবু বকর সিদ্দিকীর উপস্থিতিতে একটি সালিশ বৈঠক হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে শনিবার ধার্য করা হয়। কিন্তু এর আগেই আজ বুধবার সকালে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

সূত্র আরো জানায়, সংঘর্ষ আহতদের মধ্যে আটজনকে শেরপুর জেলা হাসপাতালে, পাঁচজনকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেরপুর জেলা হাসপাতালে চিকিৎসাধীনরা হলো- আব্দুস সামাদের স্ত্রী সাহেরা খাতুন (৬৫), তার দুই ছেলে এরশাদ আলী (৩২), আরিফ মিয়া (২৮) ও দুই মেয়ে শিউলি খাতুন (৪০), স্বামী আজাহারুল ইসলাম, সমিরন (৪৫) স্বামী মোজাম্মেল হক এবং জামাল উদ্দিনের ছেলে তোতা মিয়া (৪০), হাজি মজিদ উল্লাহ’র ছেলে শাহ আলী (৬০), সিরাজুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম (৩০)।

এছাড়া নালিতাবাড়ি হাসপাতালে চিকিৎসাধীনরা হলো- চাঁন মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩৫), পবন আলীর স্ত্রী খুকি বেগম (৪৫), নূর মোহাম্মদের ছেলে সমশের আলী (৩০) এবং হাজি মজিদ উল্লাহ’র ছেলে অতশ আলী।

জেলা হাসপাতালে চিকিৎসাধীন আজহারুল ইসলাম জানান, শালিশ বৈঠক না হওয়ায় আব্দুস সামাদের ছেলে-মেয়ে ও মেয়ের জামাইসহ অন্যান্য আত্মীয় স্বজন প্রবন আলীর বাড়ির সামনে দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় প্রবন আলী ও সরবেশ আলী গংরার ভাতিজা এরশাদ আলী রামদা ও দেশিয় ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

এ সময় তারা প্রাণ ভয়ে দৌড়ে এদিক-সেদিক ছুটাছুটি ও ডাক চিৎকার করতে থাকে। তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে আসে এবং রক্তাত্ব ও গুরুতর আহত অবস্থায় তাদেরকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করে। এ সময় আব্দুস সামাদের পক্ষে ১১ জন ও পবন আলীর পক্ষে চারজন আহত হয়।

এ ব্যাপারে নালিতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফসিউর রহমান জানান, হামলার ঘটনাটি জানা নাই। এছাড়া এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বাগেরহাটে নারী চিকিৎসকের আত্মহত্যা

পরবর্তী সংবাদ

ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন ট্রাক-লরি চলাচল বন্ধ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM