বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /নদী দখল ও দূষণকারীরা নিষ্ঠুর, বর্বর ও এ যুগের রাজাকার : নৌপরিবহনমন্ত্রী
জাতীয়

নদী দখল ও দূষণকারীরা নিষ্ঠুর, বর্বর ও এ যুগের রাজাকার : নৌপরিবহনমন্ত্রী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১১ অক্টোবর ২০১৬, ৭:৩৫ পিএম·সর্বশেষ: ১১ অক্টোবর ২০১৬, ৭:৩৫ পিএম
নদী দখল ও দূষণকারীরা নিষ্ঠুর, বর্বর ও এ যুগের রাজাকার : নৌপরিবহনমন্ত্রী

বিডি নিউজ ৬৪: নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, নদী দখল ও দূষণ করছে তারা নিষ্ঠুর, বর্বর ও এ যুগের রাজাকার।

তিনি বলেন, নদীর দূষণরোধে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে সহযোগিতা করবে বাংলাদেশ নৌ-বাহিনী। ২০১৮ সালের মধ্যে নদীর দূষণরোধে প্রাথমিক সুফল দেখা যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজ রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এসোসিয়েশন ফর ল’ রিসার্চ এন্ড হিউম্যান রাইটস (এলার্ট) আয়োজিত ‘নদী ও আমাদের অর্থনীতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, নৌ-পথকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে বর্তমান সরকার নানা উদ্যোগ গ্রহণ করে চলেছে। এরমধ্যে নদীর দখল ও দূষণরোধে সরকার নির্মম ও কঠোর হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নদী বাঁচাতে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করা হবে বলেও তিনি জানান।

শাজাহান খান বলেন, নদী খননের জন্য পর্যাপ্ত ড্রেজারের প্রয়োজন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে বিআইডব্লিউটিএ’র জন্য ৭টি ড্রেজার সংগ্রহ করেছিলেন। এর পরে কোন সরকার আর কোন ড্রেজার সংগ্রহ করেনি।

তিনি বলেন, ২০০৯ থেকে ২০১৩ মেয়াদে আওয়ামী লীগ সরকার আবার ১৪টি ড্রেজার সংগ্রহ করে। বর্তমান মেয়াদে ২০টি ড্রেজার সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

শাজাহান খান বলেন, দেশে এক সময় ২৪ হাজার কিলোমিটার নৌ-পথ ছিল। বিগত সরকারগুলোর অবহেলার কারণে তা এসে বর্ষা মৌসুমে ৬ হাজার ২০০ কিলোমিটার এবং শুষ্ক মৌসুমে ৩ হাজার ৬০০ কিলোমিটারে দাঁড়িয়েছে। তবে শেখ হাসিনার বিগত (২০০৯-১৩) মেয়াদে বিআইডব্লিউটিএ প্রায় ১ হাজার কিলোমিটার নৌ-পথ খনন করেছে।

তিনি বলেন, ১১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয়ে ৫৩টি নৌ-পথ খননের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরমধ্যে প্রথম পর্যায়ে ২৪টি নৌ-পথ ও বিশেষায়িত ১২টি নৌ-পথ খনন কার্যক্রম চলমান রয়েছে। নদী খনন ও নৌ-বন্দর উন্নয়নে বিশ্বব্যাংক ৩ হাজার ২০০ কোটি টাকা ঋণ সহায়তা দিয়েছে। মংলা-ঘসিয়াখালি চ্যানেল পুনঃখনন করে নৌ-যান চলাচলের উপযোগি করা হয়েছে।

মন্ত্রী বলেন, ঢাকা সদরঘাটসহ ১৪টি ফেরিঘাট ও সংলগ্ন লঞ্চঘাটসমূহের ইজারাদারি ব্যবস্থা বন্ধ করে দিয়ে যাত্রী সেবা উন্নত করা হয়েছে। ঢাকার পোস্তগোলাস্থ শ্মশানঘাট এলাকায় একটি অত্যাধুনিক লঞ্চ টার্মিনাল নির্মাণ করা হবে।

তিনি বলেন, নদীর জায়গা যাতে পুনরায় দখল না হয় সেজন্য ঢাকার চারপাশে ২০ কিলোমিটার ‘ওয়াকওয়ে’ নির্মাণ করা হয়েছে। আরো ৫০ কিলোমিটার ওয়াকওয়ে, বনায়ন ও ইকোপার্ক নির্মাণ করা হবে।

শাজাহান খান বলেন, নতুন নতুন ফেরিরুট চালু করার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এর মধ্যে উল্লেযোগ্য হলো- আরিচাঘাট থেকে পাবনার নবদাহ ঘাট এবং জামালপুরের বাহাদুরাবাদ ঘাট থেকে গাইবান্ধার বালাসি ঘাট।

তিনি বলেন, ৩৮ বছরে বিআইডব্লিউটিসি’র সংগ্রহে ছিল ৩৮টি ফেরি। সরকারের গত মেয়াদে ১৭টি ফেরি তৈরি করা হয়েছে। বর্তমান মেয়াদে আরো ১০টি ফেরি নির্মাণ চলমান রয়েছে।

এলার্ট এর সুপ্রীম কোর্ট শাখার সভাপতি মো: জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পরিবেশ বিশেষজ্ঞ ড. এস আই খান, বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক রাজু আহমেদ, এডভোকেট মো: নাসিরউদ্দিন খান সম্রাট, এডভোকেট মো: জাকির হোসেন ও আমিনুল হক ভূইয়া।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বেনাপোলে ফেন্সিডিলসহ ৬ নারী মাদক ব্যবসায়ী আটক

পরবর্তী সংবাদ

ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM