বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /নয়া প্রধানমন্ত্রী লেবাননের সাদ হারিরি
আন্তর্জাতিক

নয়া প্রধানমন্ত্রী লেবাননের সাদ হারিরি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৪ নভেম্বর ২০১৬, ১১:০৫ এএম·সর্বশেষ: ৪ নভেম্বর ২০১৬, ১১:০৫ এএম
নয়া প্রধানমন্ত্রী লেবাননের সাদ হারিরি

বিডি নিউজ ৬৪: লেবাননের নয়া সরকার গঠনের জন‌্য সাদ হারিরিকে আহ্বান জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মিশেল আউন।

সাদ হারিরি দেশটির শীর্ষ সুন্নি মুসলিম রাজনৈতিক নেতাদের একজন। এরআগে ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

বিবিসি বলছে, চুক্তির অংশ হিসেবে গেল সপ্তায় খ্রিস্টান ধর্মাবলম্বী সাবেক জেনারেল আউন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সাদ হারিরির পুনর্বার প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি প্রত‌্যাশিতই ছিল।

এর মধ‌্যদিয়ে দেশটিতে ২৯ মাস ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হল।

প্রতিবেশি সিরিয়ার গৃহযুদ্ধের কারণে দেশটিকে নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা করতে হচ্ছে। পাশাপাশি ১০ লাখেরও বেশি সিরীয় শরণার্থী সামলানোর ক্ষেত্রেও হিমশিম খাচ্ছে দেশটি।

দেশটিতে অর্থনৈতিক, অবকাঠামো এবং মৌলিক সেবাখাতে গুরুতর সমস‌্যা বিরাজ করছে।

প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর সাদ হারিরি প্রেসিডেন্ট প্রাসাদে সাংবাদিকদের জানান, জাতীয় চুক্তির আলোকে দ্রুত সরকার গঠনের ব‌্যাপারে তিনি আশাবাদী।

সাদ বলেন, “আমরা অর্থনৈতিক, পরিবেশ, নিরাপত্তা এবং রাজনৈতিক ইস‌্যুগুলো যা লেবাননের জনগণকে মোকাবিলা করতে হচ্ছে সেগুলো সমাধানে কাজ করবো।”

মিশেল আউনের প্রার্থিতার ব‌্যাপারে সাদ হারিরি বিরোধিতা করেছিলেন। কারণ আউন দেশটির শক্তিশালী সশস্ত্র রাজনৈতিক দল শিয়া মুসলিম হিজবুল্লাহ আন্দোলনের একজন মিত্র। ২০০৫ সালে সাদ হারিরির বাবা রফিক হারিরি হত‌্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক আদালত এই গোষ্ঠীর সদস‌্যদের অভিযুক্ত করেছে।

২০০৫ সালে বৈরুতে গাড়ি বোমা হামলায় রফিক হারিরিসহ ২২ জন নিহত হয়।

অবশ‌্য হিজবুল্লাহ হারিরি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। উল্টো ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে দাবি তাদের।

জানা গেছে, হিজবুল্লাহর আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী হিসেবে কোনো প্রার্থী দেবে না বলে সিদ্ধান্ত নিয়েছিল।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সবাইকে হত্যা কর : ভোপালে কথিত বন্দুকযুদ্ধের (ভিডিও সহ)

পরবর্তী সংবাদ

স্পেশাল ব্রেকফাস্ট নিউ ইয়র্কে হিলারির সমর্থনে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM