বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /নতুন উচ্চতায় ঢাকা-রিয়াদ সম্পর্ক
জাতীয়

নতুন উচ্চতায় ঢাকা-রিয়াদ সম্পর্ক

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৮ জুন ২০১৬, ৩:২৪ পিএম·সর্বশেষ: ৮ জুন ২০১৬, ৩:২৪ পিএম
নতুন উচ্চতায় ঢাকা-রিয়াদ সম্পর্ক

বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সৌদি আরব সফরে গিয়ে দেশটির সঙ্গে সম্পর্কের নতুন ভিত্তি তৈরি হয়েছে। বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। বাদশাহ’র সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, যা বেশ তাৎপর্যপূর্ণ বলে জানান প্রধানমন্ত্রী।

সৌদি বাদশাহ’র আমন্ত্রণে দেশটিতে ৫-দিনের সরকারি সফর শেষে মঙ্গলবার সন্ধ্যায় দেশে ফিরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেরার পরদিন বুধবার (৮ মে) দুপুরে সৌদি আরব, জাপান ও বুলগেরিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলন ডাকেন তিনি।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দুপুর দেড়টায় অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সৌদি আরবের আগে মে মাসে বুলগেরিয়া সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ থেকে ২২ মে গ্লোবাল উইমেন লিডারস ফোরামে অংশ নিতে বুলগেরিয়া যান তিনি। পথে লন্ডনে অবস্থান করেন তিনি।

সেখান থেকে ফিরে বিশেষ আমন্ত্রণে জাপানে অনুষ্ঠিত জি-৭ আউটরিচ সম্মেলনে যোগ দিতে যান প্রধানমন্ত্রী। গত ২৬ থেকে ২৯ মে টোকিও অদুরে অনুষ্ঠিত সম্মেলনে অংশ নেয়া বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলায় পুলিশ কর্মকর্তার স্ত্রীসহ পুরোহিত, যাজক, বিদেশি নাগরিক হত্যা নিয়ে গণমাধ্যম কর্মিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী। বলেন, জঙ্গি নির্মুলে সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। এ ক্ষেত্রে কোনো ছাড়া নয়, খুনিদের খুঁজে বের করে আইনের মুখোমুখি করা হবে। সরকারের এ কাজে সহযোগিতা চাইলেন সংবাদ মাধ্যমেরও।

সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাসবাদ রুখতে পরস্পরকে সহযোগিতা দেয়ায় একমত দু’দেশের নেতারা। এ ছাড়া বৈঠকে পেশাজীবী, দক্ষ, আধাদক্ষ মিলে ৫ লাখেরও বেশি কর্মি নেয়ার কথা আগ্রহের কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ বছরের নভেম্বর কিংবা ডিসেম্বরে সৌদি আরবের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল বাংলাদেশে আসবে বলে আমাকে অবহিত করা হয়েছে। ব্যবসায়ীরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছেন।’

এ সফরে উমরাহ পালন ও মহানবী (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে: প্রধানমন্ত্রী

পরবর্তী সংবাদ

প্রধানমন্ত্রীর জরুরি সংবাদ সম্মেলন আজ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM