বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ধর্মঘটেও সদরঘাট ছাড়ছে যাত্রীবাহী লঞ্চ
জাতীয়

ধর্মঘটেও সদরঘাট ছাড়ছে যাত্রীবাহী লঞ্চ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৪ আগস্ট ২০১৬, ২:২৮ পিএম·সর্বশেষ: ২৪ আগস্ট ২০১৬, ২:২৮ পিএম
ধর্মঘটেও সদরঘাট ছাড়ছে যাত্রীবাহী লঞ্চ

বিডি নিউজ ৬৪: বেতন-ভাতা বৃদ্ধিসহ চার দফা দাবিতে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটে রাজধানীর সঙ্গে নৌপথে বিভিন্ন এলাকার যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি। অনির্দিষ্টকালের জন্য ডাকা এ ধর্মঘটের দ্বিতীয় দিন আজ বুধবারও সদরঘাট থেকে ছেড়ে গেছে যাত্রীবাহী লঞ্চ, ছাড়ার প্রস্তুতি নিচ্ছে কয়েকটি।

মাসিক ন্যূনতম ১০ হাজার টাকা মজুরিসহ চার দফা দাবিতে মঙ্গলবার সকাল থেকে দেশব্যাপী অনির্দিষ্টকালের ধর্মঘট চালিয়ে আসছে নৌশ্রমিক সংগ্রাম পরিষদ। ধর্মঘটের প্রথম দিন সকালে সদরঘাট থেকে কোনো লঞ্চ ছাড়েনি। তবে বিকালে ও রাতে বেশ কিছু লঞ্চ ছেড়ে যায় বলে জানিয়েছেন বিআইডাব্লিউটিএর পরিবহন পরিদর্শক (টিআই) দিনেশ কুমার দাস।

তিনি বলেন, মঙ্গলবার সদরঘাট থেকে ২৪টি লঞ্চ ছেড়ে যায়, যা স্বাভাবিক দিনের চেয়ে অর্ধেক। আর সদরঘাটে ফিরে আসে ৩৭টি লঞ্চ। টিআই দিনেশ জানান, আজ বুধবার সকালেও চাঁদপুর, বরিশাল, সুরেশ্বর ও মুলাদির দিকে চারটি লঞ্চ ছেড়ে গেছে।

কয়েকটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। ধর্মঘটের মধ্যেও লঞ্চ চলাচল নিয়ে জানতে চাইলে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম চৌধুরী বলেন, মালিকদের চাপে যাত্রীবাহী কোনো কোনো লঞ্চ ছাড়লেও পণ্যবাহী জাহাজ চলছে না। বিএনপি-আওয়ামী লীগের বড় বড় হরতালেও কিছু গাড়ি চলে।

এখানেও তাই হচ্ছে, তবে পণ্যবাহী কোনো জাহাজ চলছে না।

মাসিক ন্যূনতম ১০ হাজার টাকা মজুরি, কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ পুননির্ধারণ, নৌপথে সন্ত্রাসী-ডাকাতি -চাঁদাবাজি বন্ধ ও নদীর নাব্যতা রক্ষায় পদক্ষেপ নেওয়ার দাবিতে মঙ্গলবার থেকে দেশের সবগুলো নদীবন্দরে ধর্মঘটের ডাক দেয় নৌশ্রমিক সংগ্রাম পরিষদ। নৌ শ্রমিকদের ১৭টি সংগঠনের যৌথ এ কর্মসূচিতে তেলবাহী নৌযান শ্রমিকরা নেই বলে এর আগে জানিয়েছিলেন শ্রমিকনেতা শাহ আলম।

তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, তাই তারা নেই। অন্য সব নৌশ্রমিক চার দফা আন্দোলনে যুক্ত রয়েছেন। তাদের সংখ্যা প্রায় দুই লাখ।

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে এর আগেও ধর্মঘট করেছে নৌ যান শ্রমিকরা। ২০ এপ্রিল থেকে শুরু হওয়া ওই ধর্মঘটের ছয়দিন পর নৌ মন্ত্রী শ্রমিকদের ন্যূনতম মজুরি ১০ হাজার টাকা ঘোষণা দেয়ার পর ধর্মঘট থেকে সরে আসা হয় বলে দাবি শাহ আলমের। চার মাসেও সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় নতুন এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, ভাষ্য তার।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বিকাশের মাধ্যমে প্রতারণা, গ্রেপ্তার ৩

পরবর্তী সংবাদ

মেহেরপুরে এইচএসসি'র কেন্দ্র পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM