বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে ৯ শিশুর মৃত্যু
জাতীয়

দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে ৯ শিশুর মৃত্যু

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৬ সেপ্টেম্বর ২০১৬, ৯:৩১ এএম·সর্বশেষ: ৬ সেপ্টেম্বর ২০১৬, ৯:৩১ এএম
দেশের বিভিন্ন স্থানে পানিতে ডুবে ৯ শিশুর মৃত্যু

বিডি নিউজ ৬৪: দেশের বিভিন্ন জায়গায় পুকুর ও নদীতে পড়ে ৯ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সোমবার দুপুর থেকে সন্ধ্যার মধ্যে মৃতদেহ ভেসে ওঠার পর লাশ উদ্ধার করা হয়। খেলাধুলা করার একপর্যায়ে তারা পানিতে পড়ে যায় বলে পরিবারের সদস্যরা ধারণা করছে।

নারায়ণগঞ্জের সোনারগাঁয় ব্রহ্মপুত্র নদ থেকে তিন শিশুর ভাসমান লাশ উদ্ধার করা হয়। তারা হল উপজেলার দৌলরদী গ্রামের জালালউদ্দিনের মেয়ে সাবিকুন নাহার (৭), একই গ্রামের আবদুল হাইয়ের মেয়ে মিথিলা আক্তার (৭) ও মোজাম্মেল হকের ছেলে নিরব হোসেন (৭)। তারা সবাই প্রতিবেশী।

সোনারগাঁ থানার ওসি শাহ মো. মঞ্জুর কাদের বলেন, বিকালে তাদের লাশ ভেসে উঠলে এলাকার লোকজন ডেমরার মাতুয়াইল এলাকার মাতৃ ও শিশু ইনস্টিউট হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাদের মৃতু ঘোষণা করেন। শিশুরা খেলাধুলা করার একপর্যায়ে পানিতে পড়ে যায় বলে স্বজনরা মনে করছে।

এছাড়া হবিগঞ্জে পৃথক পুকুর থেকে যমজ দুই জনসহ চার শিশুকে ভাসমান অবস্থায় উদ্ধারের পর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, বিকালে বৃষ্টির পর শিশুদের বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে তার স্বজন ও স্থানীয়রা।

শিশুদের পেটে অতিরিক্ত পানি প্রবেশের কারণে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। খেলাধুলা করার একপর্যায়ে তারা পানিতে পড়ে যায় বলে পরিবারের সদস্যরা ধারণা করছে। চার শিশু হল সদর উপজেলার বগলা খাল গ্রামের মৌলদ মিয়ার ছেলে রুকন মিয়া (৮) ও শায়েস্তানগর এলাকার বাবুল মিয়ার মেয়ে তানিয়া আক্তার (১২) এবং নবীগঞ্জ উপজেলার গন্ধ্যা ছালামতপুর রোডের বিলাল মিয়ার আড়াই বছর বয়সী দুই যমজ মেয়ে মারুফা ও মারিয়া।

এদিকে দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় সোনারবন নদী থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়। তারা হল দুর্গাপুর সিঙ্গারদাড়ি গ্রামের মেজবাউদ্দিনের ছেলে রাকিব বাবু (৩) ও তার চাচাত রিফাত ইসলাম (৪)। পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাখখারুল ইসলাম বলেন, বেলা ৩টায় রাকিব ও রিফাত বাড়ির পাশে সোনারবন নদীতে নামলে ডুবে যায়।

স্থানীয় লোকজন তাদের ডুবে যাওয়া দেখতে পেয়ে উদ্ধারে নামলেও ব্যর্থ হয়। বিকেল ৫টায় দুই শিশুর লাশ ভেসে ওঠে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ধানমন্ডিতে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

পরবর্তী সংবাদ

বাগাতিপাড়ায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM