বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /দিল্লিসহ ভারতের ছয় রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি
আন্তর্জাতিক

দিল্লিসহ ভারতের ছয় রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১ অক্টোবর ২০১৬, ১০:০০ এএম·সর্বশেষ: ১ অক্টোবর ২০১৬, ১০:০০ এএম
দিল্লিসহ ভারতের ছয় রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি

বিডি নিউজ ৬৪: সম্ভাব্য হামলার আশঙ্কায় দিল্লিসহ ছয় রাজ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে ভারত। ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামের অভিযানের পর ভারত আশঙ্কা করছে ‘প্রতিশোধ’ নিতে হামলা করতে পারে পাকিস্তান। আর এরই পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ স্থাপনাসহ সীমান্তবর্তী ছয়টি প্রদেশে ‘হাই অ্যালার্ট’ জারি করেছে দেশটি। গতকাল শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কতা জারি করে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দিল্লি ছাড়া সতর্ক অবস্থা জারি করা অন্য রাজ্যগুলো হচ্ছে রাজস্থান, পাঞ্জাব, জম্মু ও কাশ্মীর, মহারাষ্ট্র ও গুজরাট। সতর্ক অবস্থার আওতায় থাকছে শিল্প এলাকা, বিমানবন্দর, সরকারি ভবন, ঐতিহাসিক স্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

খবরে আরো বলা হয়, সতর্কতার অধীনে থাকছে ঐতিহাসিক তাজমহল, লালদুর্গ এবং দেশটির পূজামণ্ডপগুলো।

এদিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়, ‘পাকিস্তান সমর্থিত সন্ত্রাসীরা বড় ধরনের প্রতিশোধ নিতে পারে।’

এ ব্যাপারে ভারতের গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, অক্টোবর মাসজুড়ে সতর্ক অবস্থা জারি থাকতে পারে। ‘সার্জিক্যাল স্ট্রাইকের’ প্রতিক্রিয়া হিসেবে আগামী ১০ থেকে ১৫ দিন দেখা হবে। চলতি মাসেই দীপাবলীসহ বিভিন্ন ধর্মীয় উৎসব আছে ভারতে। আর এ কারণে পুরো অক্টোবরেই এ ধরনের সতর্ককতা জারি থাকবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) এলাকায় পাকিস্তান ও ভারতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। ভারতের দাবি ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামে অভিযান চালিয়েছে তারা। তবে পাকিস্তান একে বলছে, এলওসির ‘সুষ্পষ্ট লঙ্ঘন’। ওই ঘটনায় পাকিস্তানের দুই সেনা সদস্য নিহত হন। জবাবে ভারতের এক সেনাকে আটক করে পাকিস্তান।

এ ঘটনায় পাকিস্তান দাবি, ওই ঘটনায় ভারতের আটজন সেনা নিহত হয়েছে। তবে তা অস্বীকার করেছে ভারত।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ভারতে পরমাণু হামলার হুমকি, পাকিস্তানকে কড়া সতর্কবার্তা আমেরিকার

পরবর্তী সংবাদ

'প্রমাণ লোপাট করতে এবার জঙ্গিদের দেহ সরাচ্ছে পাকিস্তান'

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM