বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /দিনটা তবু ভালোই গেল বাংলাদেশের
খেলাধুলা

দিনটা তবু ভালোই গেল বাংলাদেশের

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২১ অক্টোবর ২০১৬, ৫:৫৪ পিএম·সর্বশেষ: ২১ অক্টোবর ২০১৬, ৫:৫৪ পিএম
দিনটা তবু ভালোই গেল বাংলাদেশের

বিডি নিউজ ৬৪: তিনটা বিরতি। আর এই তিন বিরতিতে ৪ উইকেট। লাঞ্চের ঠিক আগের ওভারে ২টি, চা বিরতির ঠিক আগের ওভারে ১টি।

আর দিন শেষের ৩ ওভার আগে আরেকটি। নইলে যতোটা ভালো ভাবে দ্বিতীয় দিনটা শেষ করলো বাংলাদেশ, ইংল্যান্ডের বিপক্ষে তার চেয়ে আরো ভালো অবস্থায় থাকতে পারতো তারা। তবু ১৫ মাস পর টেস্টে ফিরে ব্যাটিংয়ে চট্টগ্রামে এই দিনটা নেহাত মন্দ কাটেনি।

মুশফিকুর রহিমের দল এখন প্রথম ইনিংস ৭২ রানে পিছিয়ে। বাংলাদেশের লিড নেওয়ার ভাবনাও কোনো অস্বাভাবিক ব্যাপার নয় এখন। যদিও কাজটা কঠিন।

বাংলাদেশের স্পিনাররাই নিলেন ইংল্যান্ডের প্রথম ইনিংসের ১০ উইকেটের সব। তাতে ২৯৩ রানে শেষ ইংলিশরা। জবাবে, ৫ উইকেটে ২২১ রানে দ্বিতীয় দিনটা শেষ করলো বাংলাদেশ।

আক্ষেপ হয়ে রইল দিনের শেষ ভাগে মুশফিকের ৪৮ রানে আউট হয়ে যাওয়া। নইলে অবস্থানটাকে আরো শক্ত বলা যেত। মেহেদী হাসান মিরাজের ৬ এবং সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের ২ উইকেটে ব্যাটসম্যানরা দারুণ কিছু করার প্রেরণা পেয়েছেন।

ইংলিশদের বিপক্ষে বরাবর দুর্দান্ত তামিম ইকবাল ৭৮ রান করেছেন। ব্যাটসম্যানদের দিয়েছেন ভালো ব্যাটিংয়ের মন্ত্র। সাকিব (৩১) ও নাইটওয়াচম্যান শফিউল ইসলাম (০) তৃতীয় দিন শুরু করবেন।

বাংলাদেশের ব্যাটিং গভীরতাও বেশ। লিড তো স্বাগতিকদের নেওয়াই উচিৎ!

স্পিনের জবাব স্পিন দিয়েই দিতে চেয়েছে ইংলিশরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের টার্নিং উইকেটে অফ স্পিনার গ্যারেথ ব্যাটি নতুন বলে বল করলেন। এরপর দুই প্রান্ত থেকে আক্রমণ শানান লেগি আদিল রশিদ ও অফি মঈন আলি। সাফল্যও আসে। অফ-স্পিনে জো রুটও দুই ওভার হাত ঘুরিয়ে যান। এদিন ইংলিশদের করা ৭৪ ওভারের ৫১ ওভারই তাই স্পিনারদের। তাদের শিকার ৪ উইকেট। কিন্তু ওখানে বাংলাদেশি ব্যাটসম্যানদের দিনমান লড়াইয়ের গল্পটাও স্পষ্ট।

মাহমুদ উল্লাহর সাথে তামিম দেওয়াল তোলেন ফিরে। রুখে দাঁড়ান। ৯০ রানের তৃতীয় উইকেট জুটি ইংলিশদের হতাশ করে। মনে হল ২ উইকেটে ১১৯ রানে চা বিরতিতে যাবে টাইগাররা। এমন সময় আদিলের বলে ব্যক্তিগত ৩৮ রানে ক্যাচ দেন মাহমুদ উল্লাহ। ৩ উইকেটে ১১৯ রানে চা বিরতি। তামিম তখন ৫৫ রানে।

শেষ সেশনে এল ১০২ রান। উইকেট পড়লো দুটি। তামিম ইংল্যান্ডের বিপক্ষে আগের ৪ টেস্টে ২টি সেঞ্চুরি ও ৪টি ফিফটি করেছেন। এবারো মনে হলো তিন অঙ্কের ম্যাজিক ফিগার পেরোবেন তার ঘরের মাঠে। কিন্তু হতে দেননি ব্যাটি। ১৭৯ বলে ৭ বাউন্ডারিতে শেষ তামিমের ইনিংস।

সাকিব এসে প্রাধান্য বিস্তার করেন। মুশফিক আরো সতর্ক। ফিফটির কাছে চলে যান তিনি। হয় ৫৮ রানের জুটি। কিন্তু শেষটায় এসে মুশফিকের ব্যাট ছুঁয়ে বেন স্টোকসের বলটা উইকেটকিপারের হাতে যায়। এই শেষ ধাক্কাটা বিরতির আগে বারবার ধাক্কা খাওয়ার বিষয়টাকে প্রতিষ্ঠিত করে যায়।

মেহেদী স্বপ্নের অভিষেকে ইংল্যান্ডের ইনিংস গুটালেন স্টুয়ার্ট ব্রডকে (১৩) তার ষষ্ঠ শিকার বানিয়ে। ৩৯.৫ ওভারে ৮০ রানে ৬ উইকেট। অভিষেকে দেশের দ্বিতীয় সেরা বোলিং ফিগার। তার চেয়ে বড় কথা মাত্র ১৮ বছর বয়সের বোলারের কি পরিণত বোলিং! মেহেদীদের সাফল্যকে পরে বৃথা যেতে দেননি ব্যাটসম্যানরা। টেস্টে আরেকটি দারুণ দিন কেটেছে বাংলাদেশের।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

২০১৮ বিশ্বকাপের মাস্কট একটা নেকড়ে

পরবর্তী সংবাদ

বিরতির আগেই ধাক্কা খাচ্ছে বাংলাদেশ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM