বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /দাম্পত্য সম্পর্ক অটুট রাখতে বিছানায় যে নিয়মগুলো মেনে চলতে হবে
জীবনযাপন

দাম্পত্য সম্পর্ক অটুট রাখতে বিছানায় যে নিয়মগুলো মেনে চলতে হবে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৫ আগস্ট ২০১৬, ১২:৫১ পিএম·সর্বশেষ: ৫ আগস্ট ২০১৬, ১২:৫১ পিএম
দাম্পত্য সম্পর্ক অটুট রাখতে বিছানায় যে নিয়মগুলো মেনে চলতে হবে

বিডি নিউজ ৬৪: শুধু ভালো ঘুম নয় বরং ভালো দাম্পত্য সম্পর্কের জন্যও বিছানায় কিছু নিয়ম মেনে চলতে হবে। কিন্তু নাহ! এই নিয়মগুলো শুধু যে যৌনতা সংশ্লিষ্ট তা নয়।

আর আপনি কীভাবে সঙ্গী বা সঙ্গীনির সাথে রাতে বিছানার সময়টুকু পার করেন তা থেকে আপনার দাম্পত্য সম্পর্কের ধরনও নির্ণয় করা সম্ভব। রাতে ঘুমের সময় বিছানায় সঙ্গী বা সঙ্গীনির সাথে বিচ্ছিন্ন থাকলে তা আপনার দাম্পত্য সম্পর্ককে ধ্বংস করতে পারে। যা আপনি টের পাওয়ার আগেই ঘটে যেতে পারে।

একই ছাদের নিচে থেকে আপনারা আলাদা জীবন-যাপন শুরু করতে পারে।

১. রাতে একসঙ্গে বিছানায় যান

দৈনন্দিন জীবনের মানসিক চাপ সামলাতে গিয়ে হয়তো আপনি দাম্পত্য জীবনের কিছু ছোটখাটো কিন্তু গুরুত্বপূর্ণ রীতি-নীতির কথা ভুলে যাচ্ছেন। যেমন, সঙ্গী বা সঙ্গীনির সাথে একত্রে বিছানায় যাওয়া। আজকাল অনেক দম্পতিই ভিন্ন ভিন্ন সময়ে রাতে বিছানায় যাওয়ার প্রবণতা প্রদর্শণ করেন। একজন হয়তো বই পড়ছেন বা টিভি দেখছেন আর অন্যজন ঘুম ঠেকিয়ে রাখতে না পেরে শুয়ে পড়লেন। যা পরিণতিতে এমনকি বিয়ে বিচ্ছেদও ডেকে আনতে পারে।

২. ইলেকট্রনিকস থেকে দূরে থাকুন

ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলো থেকে সব উত্তেজনা এবং রোমাঞ্চ কেড়ে নিচ্ছে। এরপর রয়েছে আবার টেলিভিশন। এসব নিয়ে আমরা এতোটাই বুঁদ হয়ে থাকি যার ফলে সঙ্গী বা সঙ্গীনির কথা হয়তো অনেক সময় মনেই থাকে না। কিন্তু সচেতনভাবে তার উপস্থিতি অনুভব করাটা খুবই গুরুত্বপূর্ণ।

৩. বালিশ কথপোকথন

দাম্পত্য জীবনে সুখী হওয়ার একটি প্রধান চাবিকাঠি হলো, ব্যক্তিগত চিন্তাগুলো সঙ্গী বা সঙ্গীনির সাথে আলোচনা করতে পারা। তবে দম্পতিদের মাঝে এই অভ্যাস এখন আর নেই বললেই চলে। কিন্তু দাম্পত্য সম্পর্ককে মজবুত করতে চাইলে রাতে ঘুমানোর আগে সঙ্গী বা সঙ্গীনির সাথে সারাদিন আপনি কী করলেন বা না করলেন তা নিয়ে আলোচনা করুন।

এবং দিনের কোনো ঘটনায় বিপদে পড়ে থাকলে তাও বলুন। এতে অযাচিত মানসিক চাপ থেকে যেমন মুক্তি মিলবে তেমনি পরস্পরের সঙ্গে আপনারা আরো বেশি সংযুক্তি অনুভব করবেন। এছাড়া বিশেষ কোনো মানসিক পরিস্থিতির বাজে প্রভাব থেকেও রক্ষা পাবেন।

৪. পরস্পরকে স্পর্শ করুন

আজকাল দাম্পত্য সম্পর্ক থেকে পরস্পরকে স্পর্শ করার মাধ্যমে আবেগ সৃষ্টি করার প্রবণতা যেন মিইয়ে যাচ্ছে। যার ফলে দাম্পত্য সম্পর্কের মতো একটি গাঢ় আবেগী সম্পর্ক যেন এখন অনেকটা করুণা এবং সহানুভুতির সম্পর্কে পর্যবসিত হয়েছে। সুতরাং সৃজনশীলভাবে আপনার সঙ্গী বা সঙ্গীনিকে স্পর্শ করার উপায় উদ্ভাবন করুন। মনোবিজ্ঞানীদের বিশ্বাস স্পর্শের মাধ্যমে দাম্পত্য সম্পর্কে প্রয়োজনীয় গাঢ় আবেগ সৃষ্টি করা সম্ভব।

৫. শুভরাত্রি চুমু

রাতে ঘুমানোর আগে সঙ্গী বা সঙ্গীনিকে গুডনাইট চুমু দিতে ভুলবেন না। এতে শারীরিক ও আবেগগত ঘনিষ্ঠতা আরো গাঢ় হবে। প্রতিদিন এই চুমুর চর্চা করুন। তাহলে দেখবেন আপনার দাম্পত্য সম্পর্কে দ্রুত উন্নতি ঘটছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

জেনে নিন, বর্ষায় রোগ মুক্ত থাকার উপায়

পরবর্তী সংবাদ

সফল কর্মপরিবেশ গড়তে চাইলে ৪ বিষয়ে মনোযোগী হোন

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM