বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /দক্ষ ড্রাইভার হওয়ার জন্য পাঁচ অভ্যাস রপ্ত করুন
জীবনযাপন

দক্ষ ড্রাইভার হওয়ার জন্য পাঁচ অভ্যাস রপ্ত করুন

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৮ আগস্ট ২০১৬, ২:৪৯ পিএম·সর্বশেষ: ২৮ আগস্ট ২০১৬, ২:৪৯ পিএম
দক্ষ ড্রাইভার হওয়ার জন্য পাঁচ অভ্যাস রপ্ত করুন

বিডি নিউজ ৬৪: আমাদের খুব কম সংখ্যক লোকই ড্রাইভিং হুইলের পেছনে বসে নিখুঁত হওয়ার দাবি করতে পারি। তবে এমন কিছু লোকে আছেন যারা সত্যিই জানেন কী করে নিরাপদ থাকতে হয়।

তারা এটা বুঝেন যে, শুধু রাস্তার নিয়ম মেনে চললেই নিরাপদ থাকা যায় না। নিরাপত্তার বিষয়টি বরং ড্রাইভিং সম্পর্কে একটি পূর্নাঙ্গ বা সার্বিক দৃষ্টিভঙ্গি এবং সব সময়ই সবাধানে, নিরাপদে এবং মনোযোগ সহকারে আচরণের বিষয়।

এখানে রইলো দক্ষ ড্রাইভারদের পাঁচটি অভ্যাসের বিবরণ:

১. গতিসীমা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন

দক্ষ ড্রাইভারদের সর্বপ্রথম এবং সম্ভবত সবচেয়ে স্পষ্ট জিনিসটি হলো, তারা জানেন কেমন গতিতে তাদেরকে গাড়ি চালাতে হবে।

এটি সবসময়ই আপনার ধারণার মতো অত সরল-সোজা নয়। রাস্তার চিহ্নগুলো সবসময়ই পরিষ্কার নয় এবং অনেক মোটরযান চালকই রাস্তার মৌলিক নিয়মগুলো সম্পর্কে জানেন না। উদাহরণ স্বরুপ, আপনি হয়তো জানেন না রাস্তার পাশদিয়ে যদি লাইটের সারি থাকে তাহলে সবসময়ই ঘন্টায় সর্বোচ্চ ৩০ মাইল গতিতে গাড়ি চালাতে হবে। যদি না ভিন্ন কোনো সিগনাল দেওয়া হয়।

অনেক চালকই গতিসীমা জানার পরও তা মেনে চলেন না। এর বিপদও একেবারেই সোজা: গাড়ির ওপর যথেষ্ট নিয়ন্ত্রণ না থাকার কারণে সামনে অপ্রত্যাশিত কিছু ঘটলে তা মোকাবেলার জন্য যথেষ্ট সময় পাওয়া যায় না।

ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড মটরিস্ট (আইএএম) এর প্রধান নির্বাহী কর্মকর্তা সারাহ সিল্লারস বলেন, “যারা বেশি গতিতে গাড়ি চালান তারা শুধু নিজেকেই ঝুঁকিতে ফেলছেন না। বরং অন্যদের জীবন নিয়েও খেলছেন।”

২. সড়কের ওপর মনোযোগ কেন্দ্রীভূত রাখেন

আমরা এখন তাৎক্ষণিক যোগাযোগের দুনিয়ায় বসবাস করছি। সারাক্ষণই শুধু মোবাইল খুদে বার্তা, জরুরি ইমেইল বা ফোন কলের উত্তর দিতে হচ্ছে। এমনকি যখন আমরা ড্রাইভিং হুইলের পেছনে বসে থাকি তখনও এসবের উত্তর দেওয়ার লোভ সামলাতে পারি না।

কিন্তু গবেষণায় দেখা গেছে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার ফলে মনোযোগ নষ্ট হয় এবং এটি খুবই বিপজ্জনক। আর এর ফলে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায় উচ্চহারে।

এক্ষেত্রে সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের সোজা-সাপ্টা পরামর্শ হলো, গাড়ি চালানোর সময় যদি আপনাকে সত্যিই কোনো ফোন কল রিসিভ করতে হয় তাহলে হাতে ধরতে হয়না এমন কোনো ডিভাইসে তা রিসিভ করুন। আর কখনোই গাড়ি চালনারত অবস্থায় ইমেইল বা ম্যাসেজ টাইপ করবেন না বা পড়বেনও না। গাড়ি চালানো শেষ হলেই শুধু তা করুন।

গাড়ি চালানোর সময় দক্ষ ড্রাইভাররা যে মোবাইল ফোন ব্যবহার এড়িয়ে চলেন শুধু তাই নয়। মনোযোগ নষ্ট করতে পারে এমন যে কোনো আওয়াজই তারা এড়িয়ে চলেন। তারা কখনো রেডিও বা টেপ রেকর্ডারও শোনেন না।

৩. নিয়মিত ব্রেক কষেন

সড়ক দুর্ঘটনার একটি বড় কারণ চালকদের ক্লান্তি। শুধু যুক্তরাজ্যেই বছরে ৩ হাজার দুর্ঘটনা ঘটে এই কারণে। সুতরাং দক্ষ চালকরা নিয়মিতভাবে বিরতি নেন এবং নিজেদের ব্যাটারি রিচার্জ করেন ও সতর্ক থাকেন।

৪. পাথর কঠিন ঠাণ্ডা ও শান্ত থাকেন

ক্লান্ত অবস্থায় গাড়ি চালানোর চেয়েও বেশি বিপজ্জনক মাতাল বা মাদকাচ্ছন্ন অবস্থায় গাড়ি চালানো। কারণ এতে শুধু চালকের নিজের জীবনই ঝুঁকির মধ্যে থাকে না বরং যাত্রী, অন্য গাড়ি, পথচারি, সাইকেল আরোহী বা মটর সাইকেল চালক এবং এদের সকলের পরিবারের জীবনও ঝুঁকিতে থাকে।

৫. তারা অতি আত্মবিশ্বাসী নন

আপনি হয়তো সড়ক নিরাপত্তা বিষয়ক নিয়ম নীতিগুলো পুরোপুরি অনুসরণ করে গাড়ি চালান। এবং নিজেকে বা অন্য কোনো সড়ক ব্যবহারকারীতে বিপদে ফেলতে চান না। এতে হয়তো আপনার আত্মবিশ্বাসও অনেক উঁচু।

কিন্তু বিশেষজ্ঞদের মতে, সড়ক নিরাপত্তার প্রধান চাবিকাঠি হলো, অতি বেশি আত্মবিশ্বাসী না হওয়া। তাহলে নিজের ভুলগুলো সম্পর্কে আপনার সচেতনতা থাকবে না। সুতরাং অতি আত্মবিশ্বাসী না হয়ে বরং সবসময়ই সতর্ক থাকতে হবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

যে ৬ ধরণের প্রতারণা পুরুষরা সবসময় করে থাকে

পরবর্তী সংবাদ

তিরিশের কোঠায় যে পোশাকটি থাকা চাই ক্লোসেটে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM