বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /তারেক রহমানের সাজার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ
রাজনীতি

তারেক রহমানের সাজার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৩ জুলাই ২০১৬, ১১:৩৭ এএম·সর্বশেষ: ২৩ জুলাই ২০১৬, ১১:৩৭ এএম
তারেক রহমানের সাজার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ

বিডি নিউজ ৬৪: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে অর্থপাচার মামলায় হাইকোর্ট সাত বছরের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাজধানীসহ দেশের অনেক জায়গায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

রাজধানী

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ফার্মগেইটে বিক্ষোভ মিছিল হয়েছে। এতে উত্তরের আহ্বায়ক ইয়াসিন আলী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাহাবুদ্দিন মুন্না ও তেজগাঁও থানা শাখার সিনিয়র সহ-সভাপতি আজিজুর রহমান মোছাব্বিরসহ উত্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজধানীর উত্তরায়ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল। উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসিন আলীর নেতৃত্বে এতে উপস্থিত ছিলেন- উত্তরের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জামির হোসেন, এস এম নজরুল ইসলাম; উত্তরা পশ্চিম থানার সভাপতি মোস্তফা কামাল হৃদয়,তুরাগ থানার সভাপতি আলী আহমেদ ও সাধারণ সম্পাদক শিহাব আহমেদ,গুলশান থানার সাধারণ সম্পাদক জালাল আহমেদ,মিরপুর থানার সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাসিম হায়দার সুমন প্রমুখ।

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়াসিন আলী ও যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম মন্টুর নেতৃত্বে পল্লবীতে বিক্ষোভ মিছিল হয়েছে।

কামরাঙ্গীর চর

কামরাঙ্গীরচর থানার আহ্বায়ক এস এম সায়েমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল। ভাটারায়ও বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল।

ঢাকা জেলা

ঢাকা জেলার সভাপতি আব্দুর রহমান বাবুলের নেতৃত্বে ঢাকা–আরিচা মহাসড়কের আশুলিয়ায় বিক্ষোভ মিছিল করে স্বেচ্ছাসেবক দল। এতে জেলা নেতা আনোয়ার সরকার,শরিফুল আলম, জিল্লুর রহমান,আবু হানিফ রানা প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ফরিদপুর

ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। এতে নেতৃত্ব দেন জেলার আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাফিজ।

ময়মনসিংহ

জেলা বিএনপির সভাপতি একেএম মোশারফ হোসেন এবং কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ হোসেনের নেতৃত্বে ময়মনসিংহে বিক্ষাভ মিছিল হয়েছে।

এছাড়া ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, নড়াইল, মাদারীপুর, নরসিংদী, নোয়াখালী, রংপুর, খুলনাসহ দেশের অনেক জায়গায় বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক দল ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বিদ্যমান পরিস্থিতিতে ঘরে বসে থাকা যায় না

পরবর্তী সংবাদ

দেশে বিদেশি হস্তক্ষেপের রাস্তা প্রশস্ত করা হচ্ছে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM