বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ঢাকা চাকা বাস সার্ভিস চালু হচ্ছে আজ
জাতীয়

ঢাকা চাকা বাস সার্ভিস চালু হচ্ছে আজ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১০ আগস্ট ২০১৬, ১০:০৭ এএম·সর্বশেষ: ১০ আগস্ট ২০১৬, ১০:০৭ এএম
ঢাকা চাকা বাস সার্ভিস চালু হচ্ছে আজ

বিডি নিউজ ৬৪: রাজধানীর কূটনৈতিক এলাকার নিরাপত্তার স্বার্থে ও যাত্রীদের স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিতের জন্য শীতাতপ বাস সার্ভিস ঢাকা চাকা আজ বুধবার চালু হবে। গুলশান, বারিধারা, বনানী ও নিকেতন সোসাইটির উদ্যোগে এর বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

একই সঙ্গে ওই এলাকায় নির্ধারিত রঙের রেজিস্ট্রেশনকৃত ও নির্ধারিত ভাড়ায় রিকশা সার্ভিস চালু হবে। শীতাতপ বাস সার্ভিসের ভাড়া ১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রাথমিকভাবে দুটি রুটে ১০টি এসি বাস ও ৫০০টি রিকশা নামানো হবে।

গুলশানে জঙ্গি হামলার পর এ এলাকা দিয়ে চলাচলকারী সব রুটের গণপরিবহন বন্ধ করে দেয় প্রশাসন। সীমিত করা হয় রিকশা চলাচলও। এতে বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে।

প্রাথমিক পর্যায়ে বাসের দুটি রুট ঠিক করা হয়েছে। প্রথমটি গুলশান পুলিশ প্লাজা কনকর্ড থেকে গুলশান ১ ও দুই নম্বর গোলচত্বর হয়ে বনানী পর্যন্ত। দ্বিতীয় রুট গুলশান নতুনবাজার থেকে শুরু হয়ে ২ নম্বর গোলচত্বর হয়ে বনানী পর্যন্ত।

প্রতি ১০ মিনিট অন্তর এসি বাস চলবে এই দুটি রুটে। এ এলাকার চারটি সোসাইটির এলাকাতেও এখন থেকে চলবে দুই ধরনের নতুন রিকশা। প্রাথমিকভাবে গুলশানে ২০০, বনানীতে ২০০ এবং বারিধারা ও নিকেতনে ৫০টি করে রিকশা নামানো হচ্ছে।

এসব রিকশা চলাচলের বিষয়ে বেশ কিছু নিয়মও ঠিক করে দেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশন মেয়র আনিসুল হক বলেন, নিরাপত্তার সঙ্গে যাতায়াতের একটি সম্পর্ক রয়েছে। গুলশানে এখন পেছন দিক থেকে অনেক রিকশা আসে। তাই গুলশানের ভিতরে রিকশা কমিয়ে দেওয়া হচ্ছে।

কিন্তু আমরা বিশেষ রঙের ৫০০ রিকশা চালু করেছি। এখন থেকে ওই রিকশা গুলশান এলাকায় চলাচল করবে। গুলশানের নিরাপত্তার জন্য কী কী করা উচিত, কী উচিত না, সেটি সময়ের সঙ্গে সঙ্গে নির্ধারণ করা হবে।

নতুন পরিবহন ব্যবস্থা কূটনৈতিক এলাকায় বসবাসকারীদের নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখার পাশাপাশি যানজট নিরসন ও নগরবাসীর চলাচল স্বাচ্ছন্দ্যময় করবে বলে আশা প্রকাশ করেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

স্বামীর দেওয়া ইলেক্ট্রিক শকে মৃত্যুশয্যায় স্ত্রী

পরবর্তী সংবাদ

তিন পার্বত্য জেলায় চলছে হরতাল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM