বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ডোমারে সীমান্ত এলাকায় ৬ দুষ্কৃতিকারী আটক
জাতীয়

ডোমারে সীমান্ত এলাকায় ৬ দুষ্কৃতিকারী আটক

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩ নভেম্বর ২০১৬, ৭:০৮ পিএম·সর্বশেষ: ৩ নভেম্বর ২০১৬, ৭:০৮ পিএম
ডোমারে সীমান্ত এলাকায় ৬ দুষ্কৃতিকারী আটক

বিডি নিউজ ৬৪: নীলফামারীর ডোমারে আজ বৃহস্পতিবার ভোরে সীমান্তের কাটা তারের বেড়া কেটে অবৈধ মাল পাচারের অভিযোগে ৬ দুষ্কৃতিকারীকে আটক করেছে ৫৬ বিজিবির কেতকীবাড়ী নামাজীপাড়া ক্যাম্প। আজ বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের ডোমার থানায় সোপর্দ করে ৫৬ বিজিবি।

জানা গেছে, উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের সীমান্তবর্তী প্রধানপাড়া এলাকায় আজ বৃহস্পতিবার ভোর রাতে নিয়মিত টহল দিচ্ছিল ৫৬ বিজিবির কেতকীবাড়ী নামাজীপাড়া ক্যাম্পের সদস্যরা। এসময় দুষ্কৃতিকারীরা টের পেয়ে ভারত থেকে পাচার হয়ে আসা বাইসাইকেলটি নিয়ে সীমান্ত থেকে পালিয়ে যায়।

এরপর প্রধান পাড়ার কেতকীবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অবস্থান নিয়ে তারা পুনরায় সীমান্ত এলাকায় যাওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। এসময় বিজিবির সদস্যরা মালামালসহ হাতে নাতে ধরে ফেলে ৬ জন দুষ্কৃতিকে।

আটককৃতদের নাম: রেজওয়ানুজ্জামান চম্পক (২৫) পিতা- সৈয়দুজ্জামান রাশেদ প্রধান প্রধানপাড়া নিজ ভোগডাবুড়ী,ইউনিয়ন ভোগডাবুড়ী , জুয়েল (৩০) পিতা-মৃত: নাসির উদ্দিন, গ্রাম- চান্দখানা,কেতকীবাড়ী ইউনিয়ন, আজাদুল ইসলাম কবিরাজ (৪০) পিতা-জমির উদ্দিন, গ্রাম- চান্দখানা,ইউনিয়ন কেতকীবাড়ী , রফিকুল ইসলাম (৩৯) পিতা-মৃত নিজামদ্দিন গ্রাম- সরকার পাড়া ডোমার, কাচুবাউ (৩০) পিতা- ঘড়াজদ্দিন কেতকীবাড়ী বোর্ডেরপার, ইউনিয়ন কেতকীবাড়ী , আনারুল ইসলাম (৪০) পিতা-মৃত: মমতাজ উদ্দিন, খারিজা গোলনা, ইউনিয়ন কালিগঞ্জ, জলঢাকা। এ সময় পালিয়ে যায় আব্দুল মালেক সুমন (৩৫) পিতা মৃত: আশরাফুল, গ্রাম- মুক্তিরহাট, ডোমার।

তাদের কাছ থেকে ৬টি মোবাইল সেট, একটি বাইসাইকেল, ৩টি টর্চ লাইট, কাটাতারের বেড়া কাটা কাচি, হ্যান্ড গ্লাভস, একজোড়া প্লাষ্টিকের বুট, গায়ে মোড়ানো প্লাষ্টিকের জামা, ঘুমানোর জন্য ত্রিপল, একটি বড় ব্যাগ, নগদ ১৯৫৮টাকা উদ্ধার করে বিজিবি সদস্যরা। জব্দকৃত মামলামালের মূল্য ধরা হয় ৩৫৮২৮ টাকা। এদের কেতকীবাড়ী ইউনিয়নের নামাজী বিজিবি ক্যাম্পে নিয়ে গিয়ে পরে ডোমার থানায় সোপর্দ করা হয়।

এ ব্যাপারে কেতকীবাড়ী নামাজী পাড়া ক্যাম্প নায়েক সুবেদার মহেন্দ্রনাথ রায় বাদী হয়ে ডোমার থানা একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে চিলাহাটি ক্যাম্পের কম্পানি কমান্ডার আফতাব উদ্দিন জানান, ভারতীয় সীমান্তের ৭৮৬/২ পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়েছে। তাদের ডোমার থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবত বিভিন্ন সীমান্ত দিয়ে বিভিন্ন অবৈধ মালামাল কাঁটাতারের বেড়া কেটে পারপার করে আসছিল।

এ ব্যাপারে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহমেদ রাজিউর রহমান জানান, বিজিবি ৬ দুষ্কৃতিকারীকে থানায় সোপর্দ করেছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন আছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

'আগুন দিয়ে মানুষ পোড়ানো এবং সন্ত্রাসীদের জনগণই প্রতিহত করবে'

পরবর্তী সংবাদ

নতুন বছরে খুলনা-বেনাপোল-কলকাতা যাত্রীবাহী রেল

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM