বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /ট্রাম্পের চাইতে বড় জলবায়ু চুক্তি : মার্কিন দূত
আন্তর্জাতিক

ট্রাম্পের চাইতে বড় জলবায়ু চুক্তি : মার্কিন দূত

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৬, ১১:১৪ এএম·সর্বশেষ: ১৫ নভেম্বর ২০১৬, ১১:১৪ এএম
ট্রাম্পের চাইতে বড় জলবায়ু চুক্তি : মার্কিন দূত

বিডি নিউজ ৬৪: জলবায়ু পরিবর্তন বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ড. জোনাথন পেরশিং বলছেন, ট্রাম্প শাসনামলে ক্ষতিগ্রস্ত হবে না প্যারিসের জলবায়ু চুক্তি। নির্বাচনী প্রচারকালে ডোনাল্ড ট্রাম্প প্যারিসের জলবায়ু চুক্তি বাতিলের পরিকল্পনা জানিয়েছিলেন। কিন্তু আজ মরক্কোর মারাক্কেশে জলবায়ু সম্মেলন উপলক্ষে বিশ্বনেতাদের আগমনের আগমুহূর্তে দেয়া বক্তব্যে ড. পেরশিং বলেন, রাষ্ট্রনায়ক বদলাতে পারে, বদলাবেও, কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি জলবায়ু পরিবর্তন মোকাবেলার লড়াইয়ের আন্তর্জাতিক উদ্যোগ আমরা বজায় রাখতে পারব এবং রাখবো।

মারাক্কেশে আজ বিশ্বনেতারা মূলত আসছেন জলবায়ু পরিবর্তন মোকাবেলায় পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা ঠিক করতে।

কিন্তু জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নিতে পারেন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই আশঙ্কার কালো ছায়া পড়েছে বিশ্বনেতাদের আসন্ন এই বৈঠকটিতেও। এই আশঙ্কার বিষয়টি বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেছেন মারাক্কেশে অবস্থানরত পরিবেশ বিজ্ঞানী ড. সালিমুল হকও।

এখন প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্র যদি জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যায় তাহলে কি হবে? কিছুটা আঘাত তো পড়বে, উনি হয়তো প্রেসিডেন্ট ওবামার নেয়া কিছু উদ্যোগ বাতিল করবেন বলছেন ড. হক। কিন্তু ২০০টি দেশ মিলে জলবায়ু চুক্তি হয়েছে উল্লেখ করে ড. হক আরো বলছেন, এর মধ্যে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ হলেও সবচাইতে গুরুত্বপূর্ণ না।

সবচাইতে গুরুত্বপূর্ণ দেশ হল চীন। তারা তাদের প্রতিশ্রুতি অব্যাহত রাখবে বলে জানিয়েছে। অন্যান্য সদস্যরাও একই কাজ করবে।

এখন যুক্তরাষ্ট্র বের হলেও আমরা এগিয়ে যাব। যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে তা পৃথিবীর জন্য খারাপ, যুক্তরাষ্ট্রের জন্যও খারাপ। তাদের অর্থনীতি এবং চাকরি খাতও ক্ষতির মুখে পড়বে।

উনি আদৌ করবেন কি করবেন না দেখতে হবে। আগে থেকে ধারণা করা ঠিক হবে না। বিবিসি বাংলাকে বলছিলেন পরিবেশ বিজ্ঞানী ড. সালিমুল হক।

এদিকে ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের যেসব কর্মকর্তার নাম ঘোষণা করছেন তার মধ্যে পরিবেশ বিষয়ক দলের প্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে মাইরন ইবেলের নাম। মাইরন ইবেলে জলবায়ু পরিবর্তন মোকাবেলা বিষয়ক জনপ্রিয় তত্ত্বের ঘোর বিরোধী হিসেবে সুবিদিত। ড. পেরশিং বলছেন, ট্রাম্প প্রশাসনে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত ইস্যু সমূহের নেতৃত্বে কে থাকবেন সে ব্যাপারে তার বিন্দুমাত্র ধারণা নেই।

কিন্তু যে-ই হোন না কেন, তার উচিত হবে বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণে গত বছরের জলবায়ু চুক্তির শক্তির দিকটি উপলব্ধি করা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

অন-ইসলামিক ছুটি দেবে না সৌদি আরব

পরবর্তী সংবাদ

ভূমধ্যসাগরে রাশিয়ার মিগ-২৯ বিমান বিধ্বস্ত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM