বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /জয় ছাড়া কিছু ভাবছে না বাংলাদেশ
খেলাধুলা

জয় ছাড়া কিছু ভাবছে না বাংলাদেশ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৯ অক্টোবর ২০১৬, ১১:০৪ এএম·সর্বশেষ: ৯ অক্টোবর ২০১৬, ১১:০৪ এএম
জয় ছাড়া কিছু ভাবছে না বাংলাদেশ

বিডি নিউজ ৬৪: প্রথম ম্যাচটি ছিল যেন ক্রিকেটের বিজ্ঞাপন। ওই যে বলে না, ক্রিকেট মহান অনিশ্চয়তার খেলা। সিরিজ শুরুর আগেই উত্তাপ ছড়িয়েছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচে বাংলাদেশের বিস্ময়কর পরাজয়ের ধাক্কা সামলে উঠতে সময় লেগেছে ভক্তদের। সেই সঙ্গে নাসিরের অভাবে ধসে পড়া টেইল এন্ডার নিয়ে সমালোচনার শেষ নেই। সিরিজে টিকে থাকতে হলে আজকের ম্যাচে বাংলাদেশকে জিততেই হবে।

ঠিক এই কথাই ধ্বনিত হলো টাইগার দলনেতা মাশরাফি বিন মুর্তজার মুখে। শুধু মাশরাফি নন, ভাবছেন নিশ্চয়ই সবাই। সেই সঙ্গে আবারও প্রথম ম্যাচের শেষ দৃশ্যের অবতারণা হওয়ার আশঙ্কা করছেন অনেকে। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, আজ একাদশে থাকার সম্ভাবনা আছে আলোচিত অল-রাউন্ডার নাসির হোসেনের।

অপরদিকে ইংল্যান্ড নিশ্চয়ই চাইবে আজ সিরিজ নিশ্চিত করতে। প্রথম ম্যাচে চোট পাওয়া জেসন রয় এবং জনি বারিস্তু আজ মাঠে নামার জন্য ফিট আছেন বলে জানা গেছে। অভিষেকেই ৫ উইকেট নিয়ে আলোড়ন তোলা তরুণ বোলার জেক বল পেশিতে টান অনুভব করলেও তার না নামার কোনো খবর পাওয়া যায়নি।

তবে সুযোগ পেয়ে দুর্দান্ত সেঞ্চুরি করা বাংলাদেশের ইমরুল কায়েসকে নিয়ে দুশ্চিন্তা এখনও কাটেনি। আজ শেষ পর্যন্ত তাকে মাঠে নামানোর অপেক্ষায় থাকবে বাংলাদেশ।

গত ম্যাচে অল্প রানে আউট হয়ে যাওয়া ড্যাশিং তামিম ইকবালকে আজ রুদ্রমূর্তি ধারণ করতে হবে। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে ৫০০০ রানের মাইলফলক থেকে মাত্র ৫২ রান পিছিয়ে আছেন। দায়িত্ব নিতে হবে সাব্বিরকে।

সাকিবকে সেট হওয়ার পর অপ্রয়োজনীয় শট খেলা থেকে বিরত থাকতে হবে। ১২ রান করে মুশফিক কি পারবেন ৪০০০ রানের মাইলফলক স্পর্শ করতে? সিরিজে ফিরতে হলে বাংলাদেশকে এসব যে করতেই হবে।

প্রথম ম্যাচের পর ফিল্ডিং নিয়ে নিশ্চয়ই হোমওয়ার্ক করেছে টিম বাংলাদেশ।

ইংল্যান্ড ক্যাপ্টেন জস বাটলার কিন্তু বলে রেখেছেন, "আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। উপমহাদেশের কন্ডিশনে প্রথম ম্যাচেই আমরা নিজেদের দক্ষতা প্রমাণ করেছি। আজ সিরিজ নিশ্চিত করতে চাই।"

অন্যদিকে টাইগার অধিনায়কের কণ্ঠে ঝড়ে পড়েছে প্রত্যয়, "সিরিজে ফেরার আজই শেষ সুযোগ। আমরা জয় ছাড়া কিছু ভাবছি না। যদিও এ জন্য কোনো চাপও নিচ্ছি না। আমরা ইতিবাচকভাবেই ভাবছি।"

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

মাশরাফিদের পরাজয়ের ‘প্রতিশোধ’ নিল তুহিনরা!

পরবর্তী সংবাদ

ফ্রান্সের সামনে দাঁড়াতেই পারল না বুলগেরিয়া

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM