বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /জয়ের সেঞ্চুরির অপেক্ষায় টাইগাররা
খেলাধুলা

জয়ের সেঞ্চুরির অপেক্ষায় টাইগাররা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩১ এএম·সর্বশেষ: ২৭ সেপ্টেম্বর ২০১৬, ১০:৩১ এএম
জয়ের সেঞ্চুরির অপেক্ষায় টাইগাররা

বিডি নিউজ ৬৪: একটা সময় বাংলাদেশের জন্য একটি জয় ছিল সোনার হরিণ। টাইগারদের সেই কষ্টের অতীত পেছনেই পড়ে গেছে আজ। এখন তারা নিয়মিত জেতে। আর মিরপুরে বুধবার আরেকটি জয় মানে নতুন এক ইতিহাস গড়া। আফগানিস্তানকে দ্বিতীয় ওয়ানডেতে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেওয়ার সুযোগ। সেই সাথে হয়ে যাবে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের জয়ের সেঞ্চুরির গৌরব। এখন পর্যন্ত খেলা ৩১৩ ওয়ানডের ৯৯টি জিতেছে টাইগাররা।

আফগানদের বিপক্ষে প্রথম ম্যাচটা ছিল বেশ রোমাঞ্চকর। তবে আইসিসির সহযোগী সদস্য দেশটির চেয়ে টাইগাররা যে অনেক এগিয়ে তার প্রমাণ দ্বিতীয় ওয়ানডেতে দেওয়ার দায় স্বাগতিকদের। তাছাড়া বিষয়টি যখন ১০০ জয়ের রেকর্ড গড়ার তখন নিশ্চয়ই টাইগারদের প্রেরণা থাকবে অনেক বেশি।

১৯৮৬ সালে শ্রীলঙ্কা মোরাতুয়া মাঠে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলে বাংলাদেশ। জন প্লেয়ার গোল্ড লিফ ট্রফির (এশিয়া কাপ) ম্যাচ ছিল। কিন্তু দুর্বল দলটির ইতিহাসের প্রথম জয়ের দেখা পেতেই লেগে যায় এক যুগ। ১৯৯৮ সালে হায়দ্রাবাদে কেনিয়াকে হারিয়ে সেই ইতিহাস গড়ে নিজেদের ২৩তম ম্যাচে। ২০০৪ সাল পর্যন্ত বাংলাদেশ খেলেছে মোট ১০০টি ওয়ানডে। কিন্তু জয় ছিল মাত্র ৬ ম্যাচে। এরপর চিত্র বদলাতে থাকে।

২০০৫ থেকে ১০০ ওয়ানডের ৪০টিতে জেতে টাইগাররা। ২০০ থেকে ৩০০তম ওয়ানডের মধ্যে উন্নতির গ্রাফ বেড়েছে। জয় ৪২টিতে। ২০১৪ সালের নভেম্বর থেকে এই পর্যন্ত ২৪ ওয়ানডে ১৯টিতেই জিতেছে টাইগাররা। সর্বশেষ ১৩ ম্যাচে হেরেছে মাত্র ২টিতে। জয় ১১টিতে। এর মাঝে আছে টানা তিনটি সিরিজে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকাকে হারানো। গত বছরটা শেষ হয়েছিল জিম্বাবুয়েকে সিরিজ হারিয়ে।

গত দুইটি বছরে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশকে দেখা যাচ্ছে। সীমিত ওভারের ক্রিকেটে যে দলটিকে সমীহ করছে সবাই। সেই তারাই সেঞ্চুরি জয়ের গৌরবটা বুধবার তুলে নেবে সেটা তো আশা করাই যায়।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#খেলাধুলা#বিডি নিউজ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ইংল্যান্ডের কোচ অ্যালারডিচ বড় কেলেঙ্কারিতে

পরবর্তী সংবাদ

বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করবে পাকিস্তান!

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM