বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /জঙ্গি দমনে দৃঢ় অবস্থানে সরকার
জাতীয়

জঙ্গি দমনে দৃঢ় অবস্থানে সরকার

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৭ জুলাই ২০১৬, ৯:৩৬ পিএম·সর্বশেষ: ২৭ জুলাই ২০১৬, ৯:৩৬ পিএম
জঙ্গি দমনে দৃঢ় অবস্থানে সরকার

বিডি নিউজ ৬৪: জঙ্গিবাদ নিধনে সরকার দৃঢ় অবস্থানে রয়েছে এবং তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, ‘সুখি, সমৃদ্ধ ও শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। কিন্তু সম্প্রতি দেশে শান্তির উপর আঘাত এসেছে। দেশে শান্তি ফিরিয়ে আনতে সরকারের অবস্থান ‍সুদৃঢ়।’

বুধবার (২৭ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী উন্নয়ন ও কর্মসংস্থান ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুহিত বলেন, ‘গুলশান হামলার পর সরকার দেশে শান্তি ফিরিয়ে আনতে দৃঢ়তা দেখিয়েছে।’

গতকাল মঙ্গলবার (২৬ জুলাই) কল্যাণপুরে পুলিশের গুলিতে ৯ জঙ্গি নিহত হওয়ার ঘটনার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘আজকের (বুধবার) পত্রিকায় আপনারা তার নজির কিছুটা দেখেছন। ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে।’

ক্ষুদ্রঋণ সংক্রান্ত ড. ইউনূসের ৩ বছর মেয়াদি প্রকল্প শেষ হওয়ার পর গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করা হয় জানিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ব্যাংক পুরোপুরি সরকারি প্রতিষ্ঠান। সরকার আলাদা আইন করে এই প্রতিষ্ঠান তৈরি করেছিল। প্রথম দিকে এই ব্যাংকটি প্রতিষ্ঠায় রাষ্ট্রায়ত্ব কিংবা বেসরকারি কোনো ব্যাংক সাপোর্ট দেয়নি।

বরং তারা সবাই একসঙ্গে বিরোধিতা করেছিল। তারপরও সরকার আলাদা কন্সিটিটিউশন করে এ ব্যাংক প্রতিষ্ঠা করে। পরবর্তীতে বিশ্বব্যাংক ও অন্যান্য দাতা সংস্থা অর্থায়নে এগিয়ে আসে।’

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার পর প্রান্তিক পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১৯৮৩ সালের দিকে পিকেএসএফ প্রতিষ্ঠা করা হয়। এটিও সরকারের নিজস্ব সৃষ্টি।’

ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ইউনুসুর রহমান বলেন, ‘ক্ষুদ্র ঋণের সুদের হার ব্যাংক ঋণের চেয়ে অনেক বেশি। বেসরকারি সংস্থার (এনজিও) পরিচালন ব্যয় বেশি হওয়ার কারণে ঋণের উপর ২৫ শতাংশ পর্যন্ত সুদ নিয়ে থাকে। তারপরও মোট ক্ষুদ্র ঋণের চাহিদার ৪৫ শতাংশ পূরণ করা সম্ভব হচ্ছে। ৫৫ শতাংশ করা যাচ্ছে না।’

তিনি বলেন, ‘বানিজ্যিক ব্যাংকগুলোতে প্রচুর পরিমাণ তারল্য রয়েছে। টাকা থাকলেও ঋণ দেয়া যাচ্ছে না। এজন্য দু’টির মধ্যে সমন্বয় করতে হবে। তা না হলে আর্থিক খাতের সাফল্য নিশ্চিত করা যাবে না।’

ড. কাজী খলিকুজ্জমান বলেন, ‘পিকেএসএফ শুধু ক্ষুদ্র ঋণ নয়, উপযুক্ত অর্থায়নের দিকে নজর দিচ্ছে। যার যতটুকু প্রয়োজন ততটুকুই দিচ্ছে। একই সঙ্গে উৎপাদনকারীকে বাজারের সঙ্গে সম্পৃক্ত করতে কাজ করছে। পণ্য বাজারজাতকরণে সুযোগ সৃষ্টি করছে।’

তিনি বলেন, ‘দারিদ্র্য বিমোচনে বহুমুখি উদ্যোগ নেয়া হচ্ছে। দেশের ১৫০টি উপজেলায় ‘সমৃদ্ধি প্রকল্প’ হাতে নেয়া হয়েছে। এখন সমৃদ্ধি সেন্টার তৈরির কাজ চলছে।’

অনুষ্ঠানের শুরুতে দারিদ্র্য বিমোচন ও বিভিন্ন খাতে অবদান রাখার জন্য দুজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। দেশে কাকড়া উৎপাদনে প্রযুক্তিগত সহায়তা ও রপ্তানিতে অবদান রাখায় পিকেএসএফ’র পক্ষ থেকে ভিয়েতনামের নাগরিক ফাম দি হংকে বিশেষ সম্মাননা দেয়া হয়।

এছাড়া শিক্ষা, স্বাস্থ্য, নারী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিশেষ অবদানের জন্য ইউমেনস একাডেমির প্রতিষ্ঠাতা জামিল চৌধুরীকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।

পিকেএসএফ-এর চেয়ারম্যান ড. কাজী খলিকুজ্জমান আহমদ সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক বিভাগের সচিব ইউনুসুর রহমান ও পিকেএসএফ’র ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

৬ মাসের মধ্যে জেলা পরিষদ নির্বাচন

পরবর্তী সংবাদ

৩০ বছরে যদি কেউ সরকারি চাকরি না পায় সেটা দুঃখজনক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM