বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ছেলেরা প্রমাণ করেছে তারা যোগ্য : প্রধানমন্ত্রী
জাতীয়

ছেলেরা প্রমাণ করেছে তারা যোগ্য : প্রধানমন্ত্রী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০১৬, ৩:৩০ পিএম·সর্বশেষ: ৪ সেপ্টেম্বর ২০১৬, ৩:৩০ পিএম
ছেলেরা প্রমাণ করেছে তারা যোগ্য : প্রধানমন্ত্রী

বিডি নিউজ ৬৪: আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে এখন সম্মানিত নাম বাংলাদেশ। আমাদের ছেলেরা প্রমাণ করেছে তারা যোগ্য। ইনশাল্লাহ্ একদিন আমরা বিশ্বকাপ জয় করবো- এ আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত জাতীয় ক্রীড়া পুরস্কার ২০১০-১১-১২ বিতরণ অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে উঠে এসেছে বাংলাদেশের নাম। বাংলাদেশ এখন একটি সম্মানিত নাম।

সাকিব আল হাসান বিশ্বসেরা অল রাউন্ডার। মোস্তাফিজ তো কাটার মাস্টার হিসেবে পরিচিতি পেয়েছে। কাজেই ক্রিকেট অঙ্গনে রয়েল বেঙ্গল টাইগারদের সবাই হিসাব করেই চলে।

প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে জামায়াত-বিএনপি ক্ষমতায় আসার পর সব ধরনের খেলা বন্ধ হয়ে গিয়েছিল। আমরা ক্ষমতায় আসার পরে ক্রীড়া অঙ্গনকে সজীব করে তুলতে শুরু করি। বাংলাদেশ টিম টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর অনেকে মন্তব্য করেছিলেন, বাংলাদেশ দল প্রস্তত না।

আমি নাকি লবিং করে স্ট্যাটাস এনেছি। কিন্তু আমাদের ছেলেরা প্রমাণ করেছে তারা বিশ্বকাপ খেলার যোগ্য। তারা দেখিয়ে দিয়েছে, তারা কতটা প্রস্তুত।

তারা (বিএনপি-জামায়াত) কিন্তু পারেনি। ওই জায়গাও তারা দুর্নীতির আখড়ায় পরিণত করেছিল।

প্রধানমন্ত্রী বলেন, অনূর্ধ্ব ১৬ মেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে ফুটবলে ভালো করছে। এরা আরো সুনাম বয়ে আনবে। ফুটবলে মেয়েরা যা পারছে, ছেলেরা তা পারছে না।

ছেলেরা তো ৫ গোল খেয়ে আসছে। তবে আশা করি, তারাও একদিন ভালো করবে। তিনি বলেন, খেলাধুলায় গুরুত্ব দিচ্ছি বলেই মেয়েরা চ্যাম্পিয়ন হচ্ছে।

এ ছাড়া প্রতিবন্ধীরাও ভালো করছে। এদের প্র্যাকটিসের জন্য জায়গায় করে দিচ্ছি। প্রতিবন্ধীদের জন্য আলাদা কমপ্লেক্স করে দিচ্ছি।

আমরা দেখছি যারা অন্ধ তারাও ট্রফি নিয়ে আসে। আমরা তাদের অংশগ্রহণও নিশ্চিত করছি। খেলাধুলায় প্রশিক্ষণ সবচেয়ে জরুরি।

৯৬ সালে যখন ক্ষমতায় আসি তখন বিকেএসপিতে কেবল সাপই দেখা যেত। সেখানে আমরা উন্নয়ন করে খেলাধুলার উপযোগী করেছি। এখন প্রত্যেক বিভাগে বিকেএসপির শাখা করছি।

প্রত্যেক জেলার স্টেডিয়াম আছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গ্রামে কিছু খেলা ছিল। এগুলো আবার চালু করতে হবে।

গোল্লাছুট, হা-ডু-ডু, ডাঙ্গুলির মতো খেলাও প্র্যাকটিস করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু এত সচেতন ছিলেন- মাত্র সাড়ে তিন বছরে ক্রীড়া বিভাগটিও তার চোখ এড়ায়নি। একদিকে যেমন তিনি আর্থসামাজিক উন্নয়ন করেছেন, অন্যদিকে বাংলাদেশের ক্রীড়াসংক্রান্ত বিভিন্ন প্রতিষ্ঠান এবং আইন প্রণয়ন করে গেছেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

তিতাসে আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

পরবর্তী সংবাদ

সাবেক এমপির মৃত্যুতে স্পিকার-ডেপুটি স্পিকারের শোক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM