বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /চুয়াডাঙ্গায় হামলায় আ.লীগ কর্মী আহত, পরষ্পরকে দোষারোপ
জাতীয়

চুয়াডাঙ্গায় হামলায় আ.লীগ কর্মী আহত, পরষ্পরকে দোষারোপ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২০ জুলাই ২০১৬, ১২:০২ পিএম·সর্বশেষ: ২০ জুলাই ২০১৬, ১২:০২ পিএম
চুয়াডাঙ্গায় হামলায় আ.লীগ কর্মী আহত, পরষ্পরকে দোষারোপ

বিডি নিউজ ৬৪: জেলার সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের কবিখালী গ্রামে বোমা হামলায় আওয়ামী লীগ কর্মী আহত হয়েছে। এ ব্যাপারে গত নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী জয়ী ও পরাজিত প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ করছে।

মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনা ঘটে। ওই আওয়ামী লীগ কর্মীর নাম মঞ্জির আলী (৪০)। তিনি কবিখালী গ্রামের মরহুম আলিম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচনে জেতা ও হারার পর থেকে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে হামলা ও পাল্টা হামলা লেগেই চলেছে। তারই জের ধরে মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে বোমা হামলা ও ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপানোর ঘটনা ঘটেছে। এ হামলায় আওয়ামী লীগ কর্মী মঞ্জির আলী গুরুতর আহত হয়েছেন।

আহত মঞ্জির আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে। আহতের ব্যাপারে হাসপাতালের চিকিৎসক রাজিবুল ইসলাম জানান, মঞ্জিরের শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে বিধায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো জরুরি হয়ে পড়েছে।

এ হামলার ব্যাপারে আওয়ামী লীগ নেত্রী ও গেল মোমিনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় পরাজিত প্রার্থী শেফলী খাতুন জানান, রাতে কবিখালী গ্রামের আওয়ামী লীগ কর্মী মঞ্জির আলী ও তার সঙ্গীরা স্থানীয় একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় বর্তমান মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক ৫-৬ জন ক্যাডার নিয়ে এসে প্রথমেই মঞ্জিরকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে ও লাঠি দিয়ে পিটিয়ে জখম করে এবং সব শেষে তারা তার ওপর বোমা হামলা চালিয়ে চলে যায়।

এরপর স্থানীয় জনগণের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মঞ্জিরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে এ হামলার ব্যাপারে মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার জানান, তার ওপর বোমা হামলা চালানোর জন্য সন্ত্রাসীরা ওৎ পেতে ছিল। সে অবস্থায় সন্ত্রাসীরা স্থানীয়দের হাতে ধরা পড়ে। সে সময় সন্ত্রাসীরা নিজেদের বাঁচাতে বোমা হামলা করে পালানোর চেষ্টা করে কিন্তু স্থানীয় জনতার হাতে ধরা পড়ে গণপিটুনির শিকার হয় মঞ্জির।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক জানান, হামলার ঘটনা তিনি শুনেছেন। কিন্তু নির্দিষ্ট কোনো অভিযোগ পাননি। কী কারণে এ হামলা হয়েছে তার অনুসন্ধান চলছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

জঙ্গি সন্দেহভাজন নিখোঁজ তরুণী হঠাৎ থানায়

পরবর্তী সংবাদ

ঢিলের আঘাতে শাটল ট্রেনের চালকসহ আহত ২

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM