বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /চাল বিতরণে অনিয়ম পাওয়া গেলে ডিলারশিপ বাতিল
জাতীয়

চাল বিতরণে অনিয়ম পাওয়া গেলে ডিলারশিপ বাতিল

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৫ অক্টোবর ২০১৬, ৭:৩১ পিএম·সর্বশেষ: ৫ অক্টোবর ২০১৬, ৭:৩১ পিএম
চাল বিতরণে অনিয়ম পাওয়া গেলে ডিলারশিপ বাতিল

বিডি নিউজ ৬৪: আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তিনি এই হুশিয়ারী উচ্চারণ করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এসংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সংসদ সদস্য মীর শওকত আলী বাদশা। তার সম্পুরক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, দেশের মানুষ হতাশা থেকে এখন আলোর মুখ দেখতে শুরু করেছে।

দেশের মানুষকে বঞ্চনা থেকে মুক্ত করে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্য বাংলাদেশ গড়ে তোলাই আমরা একমাত্র লক্ষ্য। ব্যাথার পাথর বুকে নিয়ে চলছি একটাই লক্ষ্য নিয়ে তা হচ্ছে মানুষের মুখে হাসি ফোটানো।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে ১০ টাকা কেজি করে চাল দেওয়ার কোন প্রতিশ্রুতি ছিল না। ৯৬ সালের আগে নির্বাচনী বক্তৃতায় আমি ১০ টাকা কেজি চালের কথা বলেছিলাম। তিনি বলেন, ’৯৬ সালে ৪০ লাখ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে ক্ষমতা গ্রহণ করেছিলাম।

মাত্র ৫ বছরে খাদ্য ঘাটতি পূরণ করে দেশকে খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলাম। ক্ষমতা ছাড়ার সময় ২৬ লাখ মেট্রিক টন খাদ্য উদ্বৃত্ত রেখে গিয়েছিলাম। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় এসে আবারও দেশকে খাদ্য ঘাটতির দেশে পরিণত করে।

২০০৯ সালে যখন ক্ষমতা গ্রহণ করি তখনও দেশে খাদ্য ঘাটতি ছিল ৩৫ লাখ মেট্রিক টন। আর এখন বাংলাদেশ খাদ্য রফতানির সক্ষমতা অর্জন করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, প্রতি পাঁচশ’ জনের জন্য একজন করে ডিলার নিয়োগ করা হয়। ইউপি চেয়ারম্যানসহ নির্বাচিত প্রতিনিধিরা হৃতদরিদ্র্যদের তালিকা তৈরি করে। এই তালিকায় যদি কোন সক্ষম মানুষের নাম উঠে অবশ্যই তা বাদ দিতে হবে। এক্ষেত্রে সকল এমপিকে এবং এ কাজে জড়িত সরকারি কর্মকর্তাদের প্রতি অনুরোধ করবো- স্ব স্ব এলাকায় এসব তালিকা পরীক্ষা করুন। কোন অনিয়ম বা গরমিল ধরা পড়লে অবশ্যই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সরকারী দলের ইসরাফিল আলমের সম্পুরক প্রশ্নের জবাব দিতে গিয়ে সরকার প্রধান বলেন, ১০ কেজি করে চাল প্রদানের কর্মসূচি দীর্ঘদিন চালু থাকবে। তিনি ’৯৮ সালের ভয়াবহ বন্যার কথা উল্লেখ করে বলেন, দীর্ঘস্থায়ী ওই বন্যার সময় দেশের ৭০ ভাগ এলাকা পানির নীচে চলে গিয়েছিল। তখন বিবিসি, বিশ্বব্যাংকসহ অনেক আন্তর্জাতিক সংস্থা তখন বলেছিল- ২ কোটি লোক না খেয়ে মারা যাবে।

আমরা বলেছিলাম একটি লোকও না খেয়ে মারা যাবে না। বন্যার সময় এবং পরবর্তী দীর্ঘ ৯ মাস পর্যন্ত আমরা ৫৫ লাখ মানুষের কাছে বিনামূল্যে ২০ কেজি করে চাল পৌঁছে দিয়েছিলাম। তাই যতদিন প্রয়োজন পড়বে ততদিন এ কর্মসূচি অব্যাহত থাকবে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সরকারের অগ্রাধিকারই হচ্ছে দারিদ্র্য দূরীকরণ

পরবর্তী সংবাদ

সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব পদে অধিষ্ঠিত হলেন শিবগঞ্জের জিলার রহমান

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM