বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /চাকরির ইন্টারভিউতে কোন সময়ে পৌঁছানো সবচেয়ে ভালো?
জীবনযাপন

চাকরির ইন্টারভিউতে কোন সময়ে পৌঁছানো সবচেয়ে ভালো?

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৬, ১১:৪০ এএম·সর্বশেষ: ১৫ অক্টোবর ২০১৬, ১১:৪০ এএম
চাকরির ইন্টারভিউতে কোন সময়ে পৌঁছানো সবচেয়ে ভালো?

বিডি নিউজ ৬৪: ইন্টারভিউতে নির্ধারিত সময়ের আগে পৌঁছালে তা আপনার বাড়তি আগ্রহ নির্দেশ করে। এতে চাকরি নাও হতে পারে। আবার সঠিক সময়ে পৌঁছালেও আপনার তাড়াহুড়ায় নানা সমস্যা হতে পারে। তাহলে কোন সময়ে পৌঁছানো সবচেয়ে ভালো? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার।

অনেক আগে যাওয়া উচিত নয় কেন?

নির্ধারিত সময়ের অনেক আগে ইন্টারভিউ দিতে চলে যাওয়া অনেক সময় প্রতিষ্ঠানের জন্য বিব্রতকর। কারণ অতিরিক্ত সময় আগে পৌঁছানো কর্মীদের বসার ব্যবস্থা ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে হয়। এছাড়া নির্ধারিত সময়ের বহু আগে কোন কোন চাকরিপ্রার্থী উপস্থিত হয়েছেন, তার তালিকাও ইন্টারভিউ গ্রহীতাদের হাতে চলে আসে।

ইন্টারভিউতে সঠিক সময়ে পৌঁছানোই কাম্য। অনেক আগে পৌঁছানোর কোনো গুরুত্ব নেই। অনেক সময় নিয়োগকারী কর্তৃপক্ষ ইন্টারভিউ প্রার্থীদের উপস্থিতির বিষয়টি পর্যবেক্ষণ করে। এতে অনেক আগে পৌঁছানো কর্মীদের তালিকা করা হয়। তাদের ক্ষেত্রে অতিরিক্ত আগে উপস্থিতি মোটেই ভালো দৃষ্টিতে দেখা হয় না।

সঠিক সময়ে পৌঁছাতে চাইলে

আপনি যদি কোনো একটি ইন্টারভিউতে সঠিক সময়ে পৌঁছাতে চান তাহলে সেজন্য আগে থেকেই সতর্ক হতে হবে। পথের নির্দেশনা ভালোভাবে জেনে নিতে হবে। প্রয়োজনে মানচিত্রের সহায়তা নিন। অসুবিধা হলে প্রতিষ্ঠানে ফোন করে পথের দিশা জেনে নিন। এছাড়া আপনার যদি গুগল ম্যাপস কিংবা অনলাইনের অন্য কোনো মানচিত্র ব্যবহারের সুবিধা থাকে তাহলে সেগুলোও ব্যবহার করুন। প্রয়োজনে ইন্টারভিউয়ের আগেই একদিন অফিসটি চিনে আসুন।

এছাড়া আপনি যদি নির্ধারিত সময়ের অনেক আগে পৌঁছে যান তাহলে কী করবেন? এক্ষেত্রে পরামর্শ হলো অফিসের কাছাকাছি কোনো চায়ের দোকানে কিংবা রেস্টুরেন্টে কিছু সময় বসে নিন। এরপর সময়মতো অফিসে উপস্থিত হোন।

ইন্টারভিউতে কতক্ষণ আগে পৌঁছাবেন

ইন্টারভিউতে আপনার বেশি আগে যাওয়া উচিত নয়। আবার ইন্টারভিউতে আপনার দেরি করাও উচিত নয়। কিন্তু নির্ধারিত সময়ের কতক্ষণ আগে সেখানে রিপোর্ট করবেন?

এ বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে। তবে ইন্টারভিউয়ের ১৫ মিনিট থেকে আধ ঘণ্টা আগে ইন্টারভিউয়ের জন্য রিসিপশনে রিপোর্ট করাই সবচেয়ে ভালো। এ বিষয়ে বিজনেস ইনসাইডারের জ্যাকুলিন স্মিথের মত হলো, ১৫ মিনিট আগে পৌঁছাতে হবে।

এ সময়ে আপনি কোনো অফিসে গিয়ে বিশ্রাম নেওয়ার জন্য কিছু সময় পাবেন আবার এতে তারা বিরক্তও হবেন না।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

অন্ত্রের ব্যাকটেরিয়ার কাছেই কিডনির পাথরের চিকিৎসা!

পরবর্তী সংবাদ

ক্ষুদ্র পরিবর্তনে বড় অর্জন চাইলে...

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM