বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /চট্টগ্রাম প্রাইম মুভার্স ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘট প্রত্যাহার
জাতীয়

চট্টগ্রাম প্রাইম মুভার্স ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘট প্রত্যাহার

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৬, ৫:১১ পিএম·সর্বশেষ: ১৩ অক্টোবর ২০১৬, ৫:১১ পিএম
চট্টগ্রাম প্রাইম মুভার্স ওনার্স অ্যাসোসিয়েশনের ধর্মঘট প্রত্যাহার

বিডি নিউজ ৬৪: চট্টগ্রাম বন্দর থেকে পণ্য পরিবহনে চট্টগ্রাম প্রাইম মুভার্স ওনার্স অ্যাসোসিয়েশনের স্থগিতকৃত ধর্মঘট প্রত্যাহার করেছে সংগঠনটি।

আজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত সড়ক-মহাসড়কে অতিরিক্ত ওজন বহনকারী পরিবহনে এক্সেল লোড নীতিমালা অনুযায়ী পরিবহনবিষয়ক এক আন্তমন্ত্রণালয় সভাশেষে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

এ সময় নৌমন্ত্রী শাজাহান খান, রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন উপস্থিত ছিলেন।

সভাশেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিং এ সভার সিদ্ধান্তসমূহ অবহিত করেন।

ওবায়দুল কাদের জানান, চার এক্সেল বা ১৪ চাকা বিশিষ্ট কনটেইনার বহনকারী দীর্ঘযান বা প্রাইম মুভারগুলো সর্বোচ্চ ৩২ টন পর্যন্ত ওজন পরিবহনে আইনগত কোনো বাধা নেই। চার এক্সেলের প্রাইম মুভারে একটি অতিরিক্ত এক্সেল স্থাপন করে পাঁচ এক্সেলে রূপান্তরের মাধ্যমে সর্বোচ্চ ৪২ টন পর্যন্ত ওজন পরিবহন করতে পারবে।

এ ক্ষেত্রে অতিরিক্ত একটি এক্সেল বা চারটি চাকা সংযোজনে প্রাইম মুভার মালিকদের ছয় মাস সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, খাদ্য এবং সার পরিবহনের ক্ষেত্রে বিদ্যমান ওজনসীমা এক্সেল লোড নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ করে পুনর্নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে আগামী ৩১ অক্টোবরের মধ্যে খাদ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে।

তিনি বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে যে সকল ট্রাকে অবৈধভাবে বাম্পার, অ্যাঙ্গেল, হুক স্থাপন করা হয়েছে তা খুলে ফেলতে হবে।

মন্ত্রী আরও জানান, দুই এক্সেল বা ছয় চাকার পরিবহনের ক্ষেত্রে সর্বোচ্চ ওজনসীমা নির্ধারণে এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গার নেতৃত্বে একটি কমিটি কাজ করছে। শিগগিরই কমিটি প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

ওবায়দুল কাদের মহাসড়কের স্থায়িত্ব রক্ষায় যানবাহনের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে সরকারের উদ্যোগে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিজিএমইএর সভাপতি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, চট্টগ্রাম চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার, এফবিসিসিআই, সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, প্রাইম মুভার্স ওনার্স অ্যাসোসিয়েশন, প্রাইম মুভার মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সভার শুরুতে সড়ক মহাসড়কে চলাচলকারী পণ্য পরিবহনে ব্যবহৃত বিভিন্ন ধরনের পরিবহনের আকার ও ধরন, অতিরিক্ত ওজন, এক্সেল লোড বিষয়ক নীতিমালা, অতিরিক্ত ওজন পরিবহনে সড়কের ক্ষয়ক্ষতি, দুর্ঘটনা এবং পার্শ্ববর্তী দেশসমূহের সড়কে চলাচলকারী পরিবহনের ওজনসীমা ইত্যাদি বিষয়ে সুপারিশমালাসহ একটি গবেষণাপত্র উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামসুল হক।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

লিবিয়ায় পাচারের চেষ্টা, বিমানবন্দর থেকে ৩৯ জন আটক

পরবর্তী সংবাদ

র‍্যাব স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেনি : আইজিপি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM