বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /গোপালগঞ্জের কালনা ফেরিঘাটে নৌকাডুবিতে শিশু নিখোঁজ
জাতীয়

গোপালগঞ্জের কালনা ফেরিঘাটে নৌকাডুবিতে শিশু নিখোঁজ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৮ জুলাই ২০১৬, ৬:৪৭ পিএম·সর্বশেষ: ২৮ জুলাই ২০১৬, ৬:৪৭ পিএম
গোপালগঞ্জের কালনা ফেরিঘাটে নৌকাডুবিতে শিশু নিখোঁজ

বিডি নিউজ ৬৪: গোপালগঞ্জের কাশিয়ানীতে কালনা ফেরিঘাট এলাকায় মধুমতি নদীতে নৌকা ডুবে বাধঁন মুন্সি(৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকাটি নড়াইলের লোহাগাড়ার ফেরি ঘাট থেকে ১৬/১৭ জন যাত্রী নিয়ে কাশিয়ানীর কালনায় আসছিল। তীরে পৌঁছার আগমুহুর্তে অন্য একটি ট্রলার এসে নৌকাটিকে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে নোঙ্গর করে রাখা আরেকটি ফেরির সঙ্গে নৌকাটির সংঘর্ষ হয়। এই ত্রিমুখী সংঘর্ষে পড়ে প্রচন্ড স্রোতের মধ্যে নৌকাটি ডুবে যায়। এতে ঐ নৌকায় মা মিনা বেগমের সঙ্গে থাকা শিশু বাঁধন নিখোঁজ হয়।

মিনা বেগম ওই নৌকায় দুই শিশুকে নিয়ে নদী পার হচ্ছিলেন। তিনি এক শিশুসহ অন্যদের সহায়তায় পাড়ে উঠতে সক্ষম হন। মিনা বেগম তার দুই বাচ্চা নিয়ে যশোর থেকে কাশিয়ানীতে বাবার বাড়িতে আসছিলেন।

নৌকা ডুবীর সাথে সাথে স্থানীয়রা বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করেন। কয়েকজন পানির তোড়ে হারিয়ে গেছেন এমন আশংকা করেছেন কেউ কেউ। তবে প্রশাসনের কেউ তা নিশ্চিত করেননি।

ঘটনার পরপর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল সেখানে ছুটে যায়। দুপুর নাগাদ খুলনা থেকে সেখানে পৌঁছে যায় একটি ডুবুরী দল। উদ্ধার অভিযান চালায় যৌথভাবে। কিন্তু, নদীতে তীব্র স্রোত থাকায় ডুবুরীরা কাজ করতে সমস্যায় পড়ায় বেশ কিছু সময় তারা উদ্ধার তৎপরতা চালাতে পারেননি।পরে বিকেলের দিকে তারা আবারো উদ্ধার তৎপরতা শুরু করেন।

কাশিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান জানান, তিনি ঘটনার পরপরই ঘটনাস্থলে ছুটে আসেন। তিনিও বেশ কয়েকজন যাত্রী নিখোঁজ হয়েছেন বলে শুনেছেন বলে জানান। তবে একটি শিশুর স্বজন ছাড়া আর কারো স্বজনের নিখোঁজ থাকার কথা কেউ বলেনি বলে তিনি জানান।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী নুর হোসেন সাংবাদিকদেরকে জানান, উদ্ধার তৎপরতা চালাচ্ছে ডুবুরিরা।

কাশিয়ানী উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ কামরুল হাসান জানান, ফায়ার সার্ভিসের একটি ডুবুরীদল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত একটি শিশু নিখোঁজের খবর পাওয়া গেছে।নদীর স্রোত উদ্ধার তৎপরাতায় বিঘ্ন হচ্ছে। তবে তারা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন বলে জানান।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিয়ামুল হুদা জানান, নিখোঁজ শিশুর লাশ উদ্ধার না হওয়া পর্যন্ত তারা তাদের উদ্ধার তৎপরতা অব্যাহত রাখবেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

জামায়াত ত্যাগ হবে বিএনপির লোক দেখানো কৌশল

পরবর্তী সংবাদ

বিসিএস ক্যাডারদের জন্য সব জেলায় অফিসার্স ডরমেটরি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM