বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /গুলশান হামলাকারীদের আরেকটি আস্তানার সন্ধান
জাতীয়

গুলশান হামলাকারীদের আরেকটি আস্তানার সন্ধান

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৭ জুলাই ২০১৬, ১:৫৩ পিএম·সর্বশেষ: ১৭ জুলাই ২০১৬, ১:৫৩ পিএম
গুলশান হামলাকারীদের আরেকটি আস্তানার সন্ধান

বিডি নিউজ ৬৪: গুলশান হামলায় জড়িত জঙ্গিদের আস্তানা হিসেবে ব্যবহৃত আরেকটি বাড়ির সন্ধান পাওয়া গেছে।

রোববার (১৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (পিআর) মাসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১৬ জুলাই) দিবাগত রাতে পশ্চিম শেওড়া পাড়ার ৪৪১/৮ নম্বর বাসায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। অভিযান চালিয়ে বাড়ির মালিক নূরুল ইসলামকে আটক করা হয়েছে। বাসাটিও জঙ্গিরা ব্যবহার করেছিল। যারা গুলশান হামলায় জড়িত। ওই বাসা থেকে গ্রেনেড ও কালো পোশাক পাওয়া গেছে।

নূরুল ইসলামের বিরুদ্ধে ভাড়াটিয়াদের তথ্য না নিয়েই বাড়ি ভাড়া দেয়ার অভিযোগ উঠেছে। তবে জঙ্গিবাদের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা আছে কিনা তা জানা যায়নি।

এর আগে শনিবার বিকেলে গুলশানের রেস্টুরেন্টে জঙ্গি হামলায় জড়িতদের বাড়ি ভাড়া দেয়ার আগে তাদের নাম ঠিকানাসহ তথ্য না রাখায় নর্থ সাউথ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত সহ-উপাচার্যসহ (প্রোভিসি) তিনজনকে আটক করেছে পুলিশ।

গত ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিসান বেকারি রেস্তোরাঁয় হামলা চালায় জঙ্গিরা। ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর জিম্মি সঙ্কটের সময় জঙ্গিরা ১৭ জন বিদেশিসহ ২০ জনকে হত্যা করে। তাদের বোমায় নিহত হোন দুই জন পুলিশ কর্মকর্তা। পরে জিম্মি উদ্ধার অভিযানে ওই রেস্তোরাঁর শেফ সাইফুল চৌকিদারসহ পাঁচ জঙ্গি নিহত হয়।

গুলশান হামলায় অংশ নেয়া নিবরাস ইসলাম নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। আবার জিম্মি অবস্থায় জীবিত উদ্ধার হওয়া হাসনাত রেজাউল করিম ওই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক।

এ ছাড়াও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে হামলার সময় পুলিশের গুলিতে নিহত আবিরও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ওই তিন কারণে জঙ্গি হামলার মদদদাতা হিসেবে সন্দেহের তির যখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দিকে, ঠিক তখনই জানা গেল ওই বিশ্ববিদ্যালয়ের প্রোভিসির বাসায় ভাড়া থেকেই পাঁচ জঙ্গি হামলা চালায় গুলশানের হলি আর্টিসান বেকারিতে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

যাদের সঙ্গে ঐক্য দরকার সেটা হয়েছে

পরবর্তী সংবাদ

পঞ্চগড়ে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM