বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /গুপ্তহত্যা রুখে দিতে মাঠে নামছে ছাত্রলীগ
রাজনীতি

গুপ্তহত্যা রুখে দিতে মাঠে নামছে ছাত্রলীগ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৯ জুন ২০১৬, ৩:৪৭ পিএম·সর্বশেষ: ৯ জুন ২০১৬, ৩:৪৭ পিএম
গুপ্তহত্যা রুখে দিতে মাঠে নামছে ছাত্রলীগ

বিডি নিউজ ৬৪: দেশব্যাপী গুপ্তহত্যা, জঙ্গিবাদ রুখে দিতে মাঠে নামবে বাংলাদেশ ছাত্রলীগ। বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এ ঘোষণা দেন।

ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন দেশকে অস্থিতিশীল করতে বিএনপি-জামায়াত চক্রান্ত করছে। এই মুহূর্তে বড় সমস্যা হচ্ছে জঙ্গিবাদ। আগুন সন্ত্রাস-পেট্রোলবোমা আর গুপ্তহত্যা যা-ই বলেন, তার উৎসস্থল একটাই। সেটা জামায়াত-বিএনপি।’

বিএনপি-জামায়াত সরকার উৎখাতে ব্যর্থ হয়ে গুপ্তহত্যা করছে, অভিযোগ করে তিনি বলেন, ‘ছাত্রলীগ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সবসময় মাঠে ছিল, আগামীতেও রাজপথে থেকে তাদের মোকাবেলা করবে।’

তিনি বলেন, ‘যেখানেই নাশকতার চেষ্টা করবে সেখানেই দেশের জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।’

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, ‘আগামী ১৫ তারিখ পর জঙ্গিবাদ-সন্ত্রাস ও গুপ্তহত্যাবিরোধী দেশব্যাপী ছাত্রলীগের সিরিজ কর্মসূচি ঘোষণা করা হবে। গুপ্তহত্যায় কারা জড়িত, কোথায় কী পরিকল্পনা হয়, কী করছে সে ব্যাপারে ছাত্রলীগের নেতাকর্মীরা স্থানীয় প্রশাসনকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে।’

এ ছাড়া এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে থানা-জেলা ও বিভাগীয় পর্যায়ে সাংগঠনিক সফর করবে ছাত্রলীগ। সর্বশেষ ঢাকায় একটি বৃহৎ ছাত্র সমাবেশ করবে তারা।

আগামী ১২-১৩ জুন বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির প্রথম বর্ধিত সভা ও কর্মশালার প্রস্তুতি তুলে ধরতেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসাইন।

লিখিত বক্তব্যে সাইফুর রহমান সোহাগ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে দুই দিনব্যাপী বর্ধিত সভা ও কর্মশালায় সংগঠনকে আরও গতিশীল করতে সংগঠনের সাবেক শীর্ষ নেতারা দিকনির্দেশনা দেবেন।’

তিনি বলেন, ‘ওই বর্ধিত সভায় কেন্দ্রীয় নির্বাহী সংসদ, সাংগঠনিক ইউনিয়নগুলোর সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক-যুগ্ম আহ্বায়কগণ বর্ধিত সভায় যোগদান করবেন এবং তাদেরকে সাংগঠনিক রিপোর্ট জমা দেবেন।’

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সহ-সভাপতি এরশাদুর রহমান চৌধুরী, কাজী এনায়েত, ইমতিয়াজ বুলবুল বাপ্পি, আরিফুর রহমান লিমন, আমিনুল ইসলাম, সৈয়দ আশিক, মাকসুদ রান্না মিঠু, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান সুমন, নিশিতা ইকবাল নদী, মেহেদী হাসান রনি, আসাদুজ্জামান আসাদ, কাজী আবদুস সাত্তার মাহবুব, আবদুল বাছেদ গালিব, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক লালন, চন্দ্র শেখর মন্ডল, শেখ ফয়সল আমিন, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন, আশিকুল পাঠান সেতু, প্রচার সম্পাদক সাইফুদ্দিন বাবু, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহজাদা প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

এত তথ্য থাকলে খুনের তথ্য পান না কেন?

পরবর্তী সংবাদ

‘পুলিশি হস্তক্ষেপে’ ইফতার বাতিলে জামায়াতের ক্ষোভ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM