বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জীবনযাপন
  3. /গায়নোকলজিস্ট বিষয়ে ৪ ভুল ধারণা
জীবনযাপন

গায়নোকলজিস্ট বিষয়ে ৪ ভুল ধারণা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৮ অক্টোবর ২০১৬, ১২:৪৯ পিএম·সর্বশেষ: ৮ অক্টোবর ২০১৬, ১২:৪৯ পিএম
গায়নোকলজিস্ট বিষয়ে ৪ ভুল ধারণা

বিডি নিউজ ৬৪: নারীদের বিভিন্ন প্রয়োজনে গায়নোকলজিস্ট চিকিৎসক দেখানোর প্রয়োজন হতে পারে। তবে এক্ষেত্রে অনেকেরই ভুল ধারণা রয়েছে। এ ধরনের কয়েকটি ভুল ধারণা তুলে ধরা হলো এ লেখায়। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ফক্স নিউজ।

১. পিরিয়ডের সময় গায়নোকলজিস্ট দেখানো যাবে না

এ বিষয়টি অনেক নারীরই ধারণা থাকে। তবে অধিকাংশ ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। কিছু পরীক্ষা অবশ্য পিরিয়ডের সময় করা যায় না। তবে জরুরি প্রয়োজন হলে পিরিয়ডের সময়েও গায়নোকলজিস্ট দেখানো যেতে পারে। এ বিষয়ে চিকিৎসকরা বলেন, আপনার প্রয়োজনীয়তার ওপর বিষয়টি নির্ভরশীল। আপনি যদি অসুস্থ হয়ে পড়েন এবং গায়নোকলজিস্ট দেখানো প্রয়োজন হয়ে পড়ে তাহলে তা তাড়াতাড়ি করাই ভালো।

২. সব এসটিডি পরীক্ষা স্বয়ংক্রিয়

সব সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ (এসটিডি) বা যৌনবাহিত রোগ পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবেই করা হয় বলে মনে করেন অনেক নারী। কিন্তু বিষয়টি ভুল। আপনি যদি গায়নোকলজিস্টের কাছে গিয়ে সঠিকভাবে সমস্যাটি বর্ণনা না করেন তাহলে রোগ নির্ণয় করা কঠিন। এ কারণে আপনার নিজেকেই উদ্যোগী হতে হবে। সব সমস্যা খুলে বলতে হবে চিকিৎসকের কাছে।

৩. আপনার ওজন মাপা হবে

অনেক গায়নোকলজিস্ট রোগীর প্রয়োজন অনুযায়ী দেহের ওজন মাপতে চান। তবে সবক্ষেত্রে এর প্রয়োজন হয় না। আপনি চাইলে দেহের ওজন বৃদ্ধি কিংবা কম যাই হোক না কেন, চিকিৎসকের সঙ্গে সে বিষয়ে আলোচনা করতে অস্বীকৃতি জানাতে পারেন। তবে মনে রাখতে হবে, গায়নোকলজিস্টে যদি ওজন নেন তাহলে তা প্রয়োজনের জন্যই নিয়েছেন।

৪. ব্যক্তিগত তথ্য দিতে লজ্জা নয়

আপনার চিকিৎসার স্বার্থেই গায়নোকলজিস্টের কাছে ব্যক্তিগত তথ্য প্রকাশ করার প্রয়োজনীয়তা রয়েছে। অনেকেই মনে করতে পারেন সংবেদনশীল এ তথ্য নিয়ে চিকিৎসক হয়ত পরে বন্ধুদের সঙ্গে হাসাহাসি করবেন। কিন্তু এ বিষয়টি বাস্তবে ঘটে না কারণ বহু রোগীই এ ধরনের সমস্যায় চিকিৎসকের কাছে যান। আর এ ধরনের পরিস্থিতি সামলানোর জন্য গায়নোকলজিস্ট অভ্যস্ত। এক্ষেত্রে রোগীর সংবেদনশীল তথ্য তারা গোপন রাখতেই অভ্যস্ত।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

কেন কিছু মশা মানুষকে বেশি পছন্দ করে

৬ বছর আগে
যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

যে খাবারে বুদ্ধিমান ও মেধাবী হয় সন্তান

৯ বছর আগে
একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

একটি চুমুই সারিয়ে দেবে বহু রোগ!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

পরিস্থিতি ঘোলাটে না করে বিচ্ছেদ ঘটানোর উপায়

পরবর্তী সংবাদ

চাকরিতে বেতন কত বলবেন না?

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM