বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ব্যবসা ও অর্থনীতি
  3. /গার্মেন্টস শিল্পাঞ্চলে নিরাপত্তা বাড়ানো হচ্ছে
ব্যবসা ও অর্থনীতি

গার্মেন্টস শিল্পাঞ্চলে নিরাপত্তা বাড়ানো হচ্ছে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৮ আগস্ট ২০১৬, ৪:৩৯ পিএম·সর্বশেষ: ৮ আগস্ট ২০১৬, ৪:৩৯ পিএম
গার্মেন্টস শিল্পাঞ্চলে নিরাপত্তা বাড়ানো হচ্ছে

বিডি নিউজ ৬৪: সাম্প্রতিক জঙ্গি হামলার প্রেক্ষিতে গার্মেন্টস শিল্প অধ্যুষিত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে সরকার। কারখানায় আসা শ্রমিকদের মালপত্র বা খাবার যথাযথ পরীক্ষা করে প্রবেশ করতে দেয়া এবং এ জন্য মেটাল ডিটেক্টরসহ আর্চওয়ে ব্যবহার করতে কারখানা মালিকদের পরামর্শ দেয়া হয়েছে।

সেই সঙ্গে সব কারখানার গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় সংখ্যক ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানোর কথা বলা হয়েছে।

এদিকে যেসব কারখানা বা বায়িং হাউসে একাধিক বিদেশী নাগরকি কর্মরত,সেসব স্থানে সার্বক্ষণিক পুলিশের উপস্থিতি নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়া গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জসহ অন্যান্য শিল্পাঞ্চলে মালিক-শ্রমিকদের নিয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সভাও করা হবে।

সভায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে শ্রমিকদের সচেতন করা হবে। এসব সভায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুসহ শিল্পাঞ্চল পুলিশের কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এ প্রসঙ্গে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন,এই মুহূর্তে গার্মেন্টস এলাকায়,যাতে কোনও ধরনের আন্দোলন না হয়, এজন্য মালিক ও শ্রমিক উভয়পক্ষকে সজাগ থাকার অনুরোধ করা হয়েছে। কারণ কোন আন্দোলনের মাধ্যমে জঙ্গিবাদীরা সন্ত্রাসী কর্মকান্ড করার সুযোগ নিতে পারে।

এ ব্যাপারে সরকার যেমন সজাগ আছে, তেমনি মালিক-শ্রমিকদেরও সজাগ থাকতে হবে।

তিনি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে চলতি আগস্ট মাসে শিল্পাঞ্চলগুলোতে আলাদা আলাদা সভা করা হবে। এসব সভায় শ্রমিকদের জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন করা হবে।

প্রতিমন্ত্রী জানান, নিরাপত্তা জোরদারে শ্রমিকদের মালামাল বা খাবার পরীক্ষার জন্য মেটাল ডিটেক্টরসহ আর্চওয়ের ব্যবহার এবং কারখানায় পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা বসানোর পরামর্শ দেয়া হয়েছে।

তৈরি পোশাক শিল্পের ইমেজ নষ্ট করতে নাশকতা সৃষ্টির মত যড়যন্ত্র যাতে কেউ না করতে পারে, এ ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ রয়েছে বলে তিনি জানান।

শিল্পাঞ্চল পুলিশের মহাপরিচালক আব্দুস সালাম বাসসকে বলেন, পোশাক খাতে কর্মরত বিদেশী নাগরিকদের নিরাপত্তার যেন কোন ঘাটতি না থাকে, এজন্য আমরা নতুনভাবে কাজ শুরু করেছি। একাধিক বিদেশী নাগরিক কর্মরত আছেন, এমন প্রতিষ্ঠানে সার্বক্ষনিক পুলিশের উপস্থিতি নিশ্চিত করা হবে।

এছাড়া বিদেশী ক্রেতাদের নিরাপত্তা দেয়ার লক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সার্বক্ষনিক যুক্ত করার কাজ শুরু হয়েছে বলে তিনি জানান।

পুলিশের এই কর্মকর্তা বলেন, বিমানবন্দর থেকে ক্রেতাদের কর্মস্থল কিংবা বাসায় পৌঁছে দেয়া এবং কাজ শেষে ফের বিমানবন্দরে পৌঁছে দেওয়ার কাজ করবে নিরাপত্তা কর্মীরা। প্রতিদিন এ রকম যত ফোর্স লাগবে, আমরা তা দিতে প্রস্তুত আছি।

গার্মেন্টস খাতে নিরাপত্তা বাড়াতে নানামুখী পদক্ষেপ নেয়ায় সরকারকে ধন্যবাদ জানান তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান। তিনি বলেন, বিদেশী ক্রেতাদের সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করেছে শিল্পাঞ্চল পুলিশ।বিজিএমই’র সাথে সমন্বয় করে তারা এই কাজটি করছে।কারখানায় আর্চওয়ে এবং পর্যাপ্ত পরিমাণ সিসি ক্যামেরা বসানো হচ্ছে বলে তিনি জানান।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পোশাককর্মীরাও ঈদে কর্মস্থল থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৬ বছর আগে
আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

আগামী দু’বছরের মধ্যেই ৮ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি : অর্থমন্ত্রী

৯ বছর আগে
উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

উদ্বোধন হলো গোপালগঞ্জ শহরে রূপালী ব্যাংকের নতুন শাখা

৯ বছর আগে
২০০ ছাড়াল রসুনের দাম

২০০ ছাড়াল রসুনের দাম

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

‘প্রবাসীদের রেমিটেন্সের পরিমাণ পোশাক খাতকে ছাড়িয়ে গেছে'

পরবর্তী সংবাদ

ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের সঙ্গে মতবিনিময়

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM