বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /খাদ্য কর্মসূচিকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে : খাদ্যমন্ত্রী
জাতীয়

খাদ্য কর্মসূচিকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে : খাদ্যমন্ত্রী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩ ডিসেম্বর ২০১৬, ৩:২০ পিএম·সর্বশেষ: ৩ ডিসেম্বর ২০১৬, ৩:২০ পিএম
খাদ্য কর্মসূচিকে বিতর্কিত করার চেষ্টা হয়েছে : খাদ্যমন্ত্রী

বিডি নিউজ ৬৪: হতদরিদ্রদের ১০ টাকা কেজি চালের খাদ্যবান্ধব কর্মসূচিকে সরকারি দলের লোকজনই বিতর্কিত করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আজ শনিবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা জানান।

বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরাম সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তা এবং মহান মুক্তিযুদ্ধে গণমাধ্যমের ভূমিকার বিষয়ে এ আলোচনা সভার আয়োজন করে। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য কামরু ইসলাম বলেন, ১০ টাকা কেজি চালের খাদ্যবান্ধব কর্মসূচি জাতীয় ও আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছে।

একটি স্বার্থান্বেষী মহল, সেইগুলো কিন্তু আমাদের দলেরই। অস্বীকার করব না, সেই ডিলাররা নিশ্চয়ই সরকারি দলের ডিলার। সরকারি দলের চেয়ারম্যান-মেম্বার তারা কর্মসূচিটাকে প্রশ্নবিদ্ধ করার, বিতর্কিত করার চেষ্টা করেছিল।

সাংবাদিকরা অনিয়ম চিত্র পত্র-পত্রিকায় তুলে ধরেছেন। আমরা ব্যবস্থা গ্রহণ করেছি।

শতাধিক ডিলারের ডিলারশিপ বাতিল করেছি, কার্ড বাতিল করেছি। এ কর্মসূচিটাকে একটা সুষ্ঠু পর্যায়ে আমরা নিয়ে এসেছি। আগামী মার্চে আবার খাদ্য বিতরণ করা হবে বলেন কামরুল ইসলাম।

কামরুল ইসলাম বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের প্রতি, কোনো ধরনের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বর্তমান সরকার কোনো কাজ করছে না। অনেকে বলেন, আমরা বেগম খালেদা জিয়া, তারেক রহমানের প্রতি প্রতিহিংসাবশত মামলা-মোকদ্দমা ইত্যাদি চলছে। এগুলো ঠিক না।

আইন তার নিজস্ব গতিতে চলছে। আমরা বিশ্বাস করি আইন একজন সাধারণ কর্মীর ব্যাপারে যেভাবে প্রযোজ্য, একজন নেতা বা নেত্রীর ক্ষেত্রেও ততটুকু প্রযোজ্য।

খাদ্যমন্ত্রী বলেন, আজকে দুর্নীতির অভিযোগে বেগম খালেদা জিয়া অভিযুক্ত, তার বিচার প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আদালত যে রায় দেবে সেই রায় আমরা মেনে নেব। আমরা বিশ্বাস করি প্রত্যেকে সেই রায় মেনে নেবেন।

কোনো প্রতিহিংসা চারিতার্থ করার জন্য খালেদা জিয়ার বিচার হচ্ছে না। প্রকাশ্য আদালতে বিচার হচ্ছে, স্বচ্ছ বিচার হচ্ছে। কামরুল ইসলাম বলেন, লুই কানের নকশা নিয়ে কথা হচ্ছে।

লুই কানের নকশা আমরা ফেরত এনেছি কারো মাজার এখন থেকে সরিয়ে দেওয়ার জন্য নয়। সংসদ ভবন এলাকায় বিভিন্ন স্থাপনা গড়ে উঠেছে। বিভিন্ন জনের মাজার হয়েছে, সবুর খানের কবর।

শাহ আজিজের কবর, মশিউর রহমান সাহেবের কবর, অনেকের কবর সেখানে রয়েছে। জিয়াউর রহমানের কবরও সেখানে আছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু টঙ্গীতে

পরবর্তী সংবাদ

বেনাপোলে ২ পিস্তল ও গুলিসহ যুবক আটক

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM