বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /ক্ষমতা ছাড়ার পর ট্রাম্প বিষয়ে মন্তব্য করবেন ওবামা
আন্তর্জাতিক

ক্ষমতা ছাড়ার পর ট্রাম্প বিষয়ে মন্তব্য করবেন ওবামা

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২১ নভেম্বর ২০১৬, ১০:৫২ এএম·সর্বশেষ: ২১ নভেম্বর ২০১৬, ১০:৫২ এএম
ক্ষমতা ছাড়ার পর ট্রাম্প বিষয়ে মন্তব্য করবেন ওবামা

বিডি নিউজ ৬৪: দুই মেয়াদে আট বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন বারাক ওবামা। ২০১৭ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। যুক্তরাষ্ট্রের একজন নাগরিক হিসেবে তখন প্রয়োজনে ট্রাম্পকে নিয়ে মুখ খুলবেন ওবামা।

রবিবার পেরুর রাজধানী লিমায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। ওবামা বলেন, হোয়াইট হাউস ত্যাগের পর তিনি যদি মনে করেন তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প আমেরিকান মূল্যবোধের ওপর হুমকি সৃষ্টি করছেন তাহলে তিনি মুখ খুলতে পারেন।

পেরুর রাজধানী লিমায় প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (অ্যাপেক) সম্মেলনে যোগ দিচ্ছেন বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এটাই তার শেষ বিদেশ সফর। সফরে ওবামা বলেন, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে এখনই নেতিবাচক কোনও সিদ্ধান্তে পৌঁছা উচিত হবে না। তাকে আরেকটু সময় দেওয়া উচিত।

এর আগে গত শনিবার লিমায় তরুণদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে যে উদ্বেগ বিরাজ করছে তা নিয়ে কথা বলেন ওবামা। তার ভাষায়, ‘আপনাদের জন্য আমার বার্তা... এবং ইউরোপে আমি যে বার্তা দিয়ে এসেছি তার সারমর্ম হচ্ছে, এখনই সবচেয়ে খারাপ কিছু ভেবে নেওয়ার দরকার নেই। আগে সরকার গঠন করতে দিন। তাদের নীতিমালাগুলো তৈরির সুযোগ দিন। তারপর আপনি মূল্যায়ন করতে পারবেন।’

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য কল্যাণকর অগ্রগতির সিদ্ধান্ত নিচ্ছেন, নাকি অন্য পথে হাঁটছেন, সে ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগবে। কারণ নির্বাচনি প্রচারণা যেভাবে চালানো হয়, সরকার পরিচালনা সেভাবে হয় না। তাই আমি আবারও বলব, নির্বাচিত নতুন প্রেসিডেন্টকে সময় দিন।

এক প্রশ্নের জবাবে ওবামা বলেন, ‘গণতন্ত্র নির্বাচনের চেয়েও বেশি কিছু। এটা কখনও কখনও হতাশাজনক হতে পারে। কারণ এতে আপনি যা চান, তা শতভাগ পাবেন না।’

এর আগে বৃহস্পতিবার বার্লিনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পকে দায়িত্ববান হওয়ার পরামর্শ দেন ওবামা। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন টিকে থাকতে হলে ট্রাম্পকে দায়িত্ববান হতে হবে। আর এ দায়িত্ব বা ভূমিকাই তাকে ‘যোগ্য’ প্রেসিডেন্ট হিসেবে প্রমাণ করতে পারে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

১০০ দিনের কর্মপরিকল্পনা জানালেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

পরবর্তী সংবাদ

ভারতের কানপুরে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২৭ জনে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM