বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /কর্মসূচি বানচালে ‘জঙ্গিদের মতো’ হামলা চালানো হচ্ছে
রাজনীতি

কর্মসূচি বানচালে ‘জঙ্গিদের মতো’ হামলা চালানো হচ্ছে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৩ জুলাই ২০১৬, ৩:৩৭ পিএম·সর্বশেষ: ২৩ জুলাই ২০১৬, ৩:৩৭ পিএম
কর্মসূচি বানচালে ‘জঙ্গিদের মতো’ হামলা চালানো হচ্ছে

বিডি নিউজ ৬৪: হাইকোর্টে তারেক রহমানের সাজা হওয়ার প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচি বানচাল করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নেতাকর্মীদের বাড়িতে জঙ্গিদের মতো হামলা চালাচ্ছে বলে অভিযোগ দলটির।

শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে হাইকোর্ট সাজা দেয়ার প্রতিবাদে আজ শনিবার ঢাকা মহানগরীসহ দেশের সকল মহানগর ও জেলা শহরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল হওয়ার কথা রয়েছে।

রিজভী বলেন, ‘তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে বিএনপি ঘোষিত কর্মসূচি বানচাল করার জন্য সরকারের পেটোয়া বাহিনীতে পরিণত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা গতকাল (২২ জুলাই) রাত থেকে দেশের বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীদের বাড়িতে জঙ্গিদের মতো হামলা চালাচ্ছে। এই হামলা চালিয়ে বাড়ি-ঘরে লুটতরাজ, ভাঙচুর এবং ধরপাকড়ের এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করেছে।’

তিনি দাবি করে বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের আহ্বান, দেশের শান্তি ও স্থিতি, জঙ্গিদের সহিংস দানবীয় কর্মকাণ্ড দমন এবং মৃত্যুভয়ে সন্ত্রস্ত জনগণকে নিরাপত্তা বিধান সরকারের মুখ্য লক্ষ্য নয়। সরকার বিদ্যমান জঙ্গি তৎপরতা টিকিয়ে রেখে অরাজকতার পরাক্রম থেকে দেশবাসীকে নিস্তার দিতে ইচ্ছুক নয়। কারণ, এই পরিস্থিতি একটি অবৈধ সরকারের জন্য পরমপ্রাপ্তি।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকার দৃঢ়ভাবে মনে করে, এই পরিস্থিতি বজায় থাকলেই অনির্বাচিত সরকারের বিরুদ্ধে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহমান থাকবে। জঙ্গিবাদ টিকে থাকলে বিরোধী দলের ওপর ক্রমাগত দায় চাপিয়ে যেতে পারলে এই ভোটারবিহীন অবৈধ সরকারের জন্য লাভজনক। তাই জঙ্গি দমনে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ কখনো ছিল না এবং তারা নিজেদের ব্যর্থতাও কখনো স্বীকার করেনি।

তাদের এই নির্লিপ্ততায় উগ্রবাদিরা আরো বলশালী হয়েছে এবং শিকড় আরো গভীরে গেছে।’

তিনি বলেন, ‘সরকারের সকল অপকৌশল অকার্যকর হয়ে জঙ্গি পরিস্থিতির দরুণ দেশে-বিদেশে এই বেআইনি সরকারের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ আরো তীব্র হয়ে উঠেছে। দেশ-বিদেশের মানুষ আরো মনে করে যে, বাংলাদেশের সরকার ও সরকার প্রধানের কোনো বক্তব্যেরই তল-অতল পাওয়া ভার। এটি বিভ্রান্তি তৈরির এক অভিনব কৌশল।’

রুহুল কবির রিজভী দাবি করে বলেন, ‘উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী নিয়ে সরকারের রহস্যজনক আচরণে মানুষের মনে তীব্র সন্দেহ এবং প্রশ্ন জন্ম নিয়েছে। সেটিকে ঢেকে দিতেই তারেক রহমানকে ষড়যন্ত্রমূলকভাবে মুদ্রাপাচারের মিথ্যা মামলায় সাজা দেয়া হয়েছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যানকে এই সাজা দেয়া সরকারের অন্ধহিংসার বহিঃপ্রকাশ।’

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আব্দুল আউয়াল খান, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনীর হোসেন, যুগ্ম-সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

অবশেষে প্রেস ক্লাবে সমাবেশ করবে বিএনপি

পরবর্তী সংবাদ

বিদ্যমান পরিস্থিতিতে ঘরে বসে থাকা যায় না

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM