বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /কংগ্রেসম্যান প্রার্থী জয়ী হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সুনাম বৃদ্ধি পাবে
জাতীয়

কংগ্রেসম্যান প্রার্থী জয়ী হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সুনাম বৃদ্ধি পাবে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৪ নভেম্বর ২০১৬, ১০:৫৩ এএম·সর্বশেষ: ৪ নভেম্বর ২০১৬, ১০:৫৩ এএম
কংগ্রেসম্যান প্রার্থী জয়ী হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি সুনাম বৃদ্ধি পাবে

বিডি নিউজ ৬৪: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটনের সঙ্গে জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা প্রবাসী বাংলাদেশি কংগ্রেসম্যান প্রার্থী ড. রশিদ মালিক বিজয়ী হলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীদের মর্যাদা আরো বাড়বে। গত মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় রশিদ মালিকের জন্য তহবিল সংগ্রহের এক অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।

বাংলাদেশি কংগ্রেসম্যান প্রার্থী ড. রশিদ মালিক বলেন, হিলারি ক্লিনটন এবং আমার বিজয় সুনিশ্চত। আমি নির্বাচিত হলে বাংলাদেশের মর্যাদা বাড়বে আমেরিকার মূলধারার রাজনীতিতে। হিলারি ক্লিনটন প্রেসিডেন্ট হলে সর্বস্তরের নারীরা নিরাপদ এবং আত্মমর্যাদা নিয়ে যুক্তরাষ্ট্রে থাকেত পারবেন।

তহবিল সংগ্রহের এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি হাসানুজ্জামান হাসান। এনওআইসি ডেমোক্রেট এলাইয়েন্স এর ব্যানারে তহবিল সংগ্রহের এ অনুষ্ঠানের প্রধান পৃষ্টপোষক ছিলেন বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ড. রশিদ মালিকের সমর্থনে বক্তব্য রাখেন ড. রশিদ মালিকের নির্বাচনের ক্যাম্পেইন ম্যানেজার আলী হোসেন, ডা. খন্দকার মাসুদুর রহমান, ফার্মাসিস্ট আওয়াল সিদ্দিকী, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সি এন্ড টি হোম কেয়ারের সিওও মারে উইলিয়াম, আটলান্টা থেকে আগত নবুয়াত খান মজলিস প্রমুখ।

স্বাগত বক্তব্যে হাসানুজ্জামান হাসান বলেন, ইতিপূর্বে আমি ড. রশিদ মালিকের নাম শুনিনি, তাকে দেখিনি, তাকে চিনিও না। কিন্তু ইউএস কংগ্রেসম্যান পদে প্রার্থীতার কথা শুনে তার প্রতি আগ্রহী হই এবং গুগুল দেখে তার সম্পর্কে জেনে অভিভুত হই এবং তার জন্য কিছু করার রয়েছে মনে করেই ফান্ড রেইজিং অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, ড. মালিকের প্রতিদ্ব›িদ্বতা নতুন প্রজন্মকে উৎসাহিত করবে। সবাই মিলে তাকে ভোট দিলে তার জয়ের সম্ভাবনাও রয়েছে। তিনি প্রেসিডেন্ট পদে হিলারির পাশাপাশি ড. রশিদ মালিকের পক্ষে জর্জিয়াবাসী বাংলাদেশীদের কাজ করা এবং ভোট দেয়ার আহবান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মোর্শেদ আলম, ড. দেলোয়ার হোসোন, ডা. খন্দকার মাসুদুর রহমান, ড. বদরুল খান, পিপলস এন টেকের প্রধান নির্বাহী আবু বকর হানিপ, মান্নান সুপার মার্কেটের সিইও সৈয়দ মান্নান, এটর্নী মঈন চৌধুরী, জেবিবিএ’র সভাপতি জাকারিয়া মাসুদ জিকো, ফান্ড রাইজিং অনুষ্ঠানের সদস্য সচিব ফাহাদ সোলাইমান, সি এন্ড টি হোম কেয়ারের সিইও মারি গ্যালিয়াস।

ড. রশিদ আরো বলেন, আমরা যেখানে যাচ্ছি সেখানে তরুণদেরকে পাচ্ছি , যারা কিনা ভবিষ্যত আমেরিকাকে নেতৃত্ব দেয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তরুণদের একটাই কথা আমেরিকা বদলাতে হলে, শান্তি বজায় রাখতে হলে হিলারিকে বিজয় করা ছাড়া বিকল্প কোন পথ নেই।

তিনি বলেন, বিগত ৪৩ বছর ধরে যুক্তরাষ্ট্রে বাস করছি। আমাদের টার্গেট নতুন প্রজন্মের জন্য কাজ করা। তিনি বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, সমগ্র বিশ্বে আজ নারী ও শিশুরা অবহেলিত, নির্যাতিত, মানবাধিকার ভুলন্ঠিত।

এই অবস্থান পরিবর্তণ করতে হলে নারীদের সম্মান-মর্যাদা দিতে হবে। আর ‘ম্যাডার প্রেসিডেন্ট’ হিলারিই পারবেন সবার মর্যাদা-অধিকার নিশ্চিত করতে। তিনি প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ট্রাম্প ও হিলারির মধ্যকার পার্থক্য সংক্ষেপে তুলে ধরে হিলারি ক্লিনটনকে একজন যোগ্য প্রার্থী এবং তার জয়ের ব্যাপারে ১০০ ভাগ নিশ্চিত উল্লেখ করে ডেমোক্র্যাট দলীয় প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার জন্য বাংলাদেশী-আমেরিকানদের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ড. রশিদ মালিক ইউএস কংগ্রেম্যান পদপ্রার্থী হয়ে সহসের পরিচয় দিয়েছেন। আমাদের পথ দেখাচ্ছেন। তার জন্য কাজ করা আমাদের দায়িত্ব। অর্থ, শ্রম, মেধা, সময় যে কোন পথে আমরা তার কাজে লাগতে পারি। আমাদের একটু সাহায্য-সহযোগিতা তাকে বিজয়ী করতে ভূমিকা রাখবে।

এদিকে অন্যান্য বক্তারা ড. রশিদ মালিককে একজন সহজ-সরল, পরোপকারী সুন্দর মনের মানুষ হিসেবে উল্লেখ করে বলেন, ওবামা-হিলারি যেমন আমেরিকার পরিবর্তণের নাম তেমনী ড. মালিক বাংলাদেশী কমিউনিটির পরিবর্তনের নাম। ড. মালিক জয়ী হলে কংগ্রেসে নতুন প্রজন্ম, বাংলাদেশী-আমেরিকান আর বাংলাদেশরই প্রতিনিধিত্ব করবেন।

বক্তারা বলেন, ড. মালিকের জন্য আমরা বাংলাদেশী-আমেরিকানরা গর্বিত। তিনি আমাদের মাইল ফলক, নতুন প্রজন্মের জন্য রোল মডেল। আগামী দিনে আমরা তাকে অনুসরণ করবো।

আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি নাজমুল আহসান, নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের আহবায়ক ডা. ওয়াজেদ এ খান, জনপ্রিয় কন্ঠশিল্পী বেবী নাজনীন, মূলধারার রাজনীতিক এমএএফ মেসবাউদ্দিন, মুক্তিযোদ্ধা খন্দকার ফরহাদ, সি এন্ড টি হোম কেয়ারের প্রেসিডেন্ট জেমস, কলামিস্ট আবু জাফর মাহমুদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোতাহার হোসেন, মাজেদা উদ্দিন ও মঞ্জুরুল ইসলাম রবিন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সৈয়দপুরে আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্সে ভর্তি পরীক্ষা, ৭ নভেম্বর

পরবর্তী সংবাদ

আজ ডেন্টাল ভর্তি পরীক্ষা চলছে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM