বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ঐতিহ্যবাহী নৌকাবাইচ মাগুরার মধুমতি নদীতে
জাতীয়

ঐতিহ্যবাহী নৌকাবাইচ মাগুরার মধুমতি নদীতে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৫ নভেম্বর ২০১৬, ১১:৩০ এএম·সর্বশেষ: ৫ নভেম্বর ২০১৬, ১১:৩০ এএম
ঐতিহ্যবাহী নৌকাবাইচ মাগুরার মধুমতি নদীতে

বিডি নিউজ ৬৪: মাগুরার মহম্মদপুর উপজেলার পাশ দিয়ে প্রবাহিত মধুমতি নদীতে গতকাল অনুষ্ঠিত হয়েছে প্রাণ আপ বিহারীলাল শিকদার নৌকাবাইচ প্রতিযোগিতা। বিকেল ৩টায় বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ শিকদার।

নদীর রুইজখালি বালুচর এলাকা থেকে শুরু হয়ে প্রতিযোগিতা শেষ হয় শেখ হাসিনা মধুমতি ব্রিজের পাদদেশে। দুুটি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতার 'ক' গ্রুপ থেকে প্রথমস্থান লাভ করেছে বরলা আলফাডাঙ্গা গ্রামের আব্দুস সালাম ও তার দল। ওই গ্রুপে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে যথাক্রমে চাকুলিয়া আলফাডাঙ্গার রিপন মেম্বারের দল এবং পাইকপাড়া রোহাগাড়ার আইয়ুব হোসেনের দল।

'খ' গ্রুপের প্রথম হয়েছে কাপসটির হারুন মিয়া ও তার দল। এতে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে কালিশংকরপুরের কবির মিয়ার দল এবং কারুকান্দির কামাল হোসেনের দল। উভয় বিভাগের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় যথাক্রমে ফ্রিজ, ২১ ইঞ্চি রঙিন টিভি ও ১৭ ইঞ্চি রঙিন টিভি।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনষ্ঠানের প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেণ শিকদার। মাগুরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মাহবুবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য কামরুন লায়লা জলি, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) অশোক কুমার বিশ্বাস ও মাগুরা জেলা পরিষদের প্রশাসক শরিফুল ইসলাম।

প্রতিযোগিতায় ১৪টি নৌকা নিয়ে স্থানীয় ১৪টি গ্রামের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। দুই পাড়ে হাজার হাজার দর্শক বৃষ্টি উপেক্ষা করে এই আবহমানকালের ঐহিত্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। প্রতিযোগিতা উপলক্ষে আশপাশে কয়েকটি মেলা বসে, যা উৎসবের মাত্রা বাড়িয়ে দেয়।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সেন্টমার্টিন্সে আটকে পড়েছে প্রায় দুই শতাধিক

পরবর্তী সংবাদ

মাঠ থেকে দুই তরুণের মরদেহ উদ্ধার

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM