বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /এসপির স্ত্রী খুনে জড়িতরা রেহাই পাবে না
জাতীয়

এসপির স্ত্রী খুনে জড়িতরা রেহাই পাবে না

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৭ জুন ২০১৬, ১১:৩৪ এএম·সর্বশেষ: ৭ জুন ২০১৬, ১১:৩৪ এএম
এসপির স্ত্রী খুনে জড়িতরা রেহাই পাবে না

বিডি নিউজ ৬৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যায় জড়িতরা রেহাই পাবে না। নৃশংস এ খুনে জড়িতদের বিচারের মুখোমুখি করতে চেষ্টা চলছে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (৬ জুন) সন্ধ্যায় সৌদি আরবের মদিনা হিল্টন হোটেলে প্রবাসী বাঙালিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে ওই হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী।

গত রোববার (৫ জুন) চট্টগ্রামে পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুকে ছুরিকাঘাত করে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় সুদৃঢ়। আমরা চাই না বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটুক। তবুও বিক্ষিপ্ত ঘটনা ঘটে যাচ্ছে। এটা অত্যন্ত কাপুরুষোচিত কাজ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটল। পুলিশ অফিসারের স্ত্রীকে হত্যা করা হলো। তার তো কোনো দোষ ছিলো না। বাচ্চার সামনে থেকে টেনে নিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।’

সরকারের সন্ত্রাসবিরোধী অবস্থানের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘সবার সঙ্গে আমাদের সুসম্পর্ক বিশেষ করে সৌদি আরবের সঙ্গে। সৌদি আরব যেসব পদক্ষেপ নিয়েছে যেমন আন্তর্জাতিক পর্যায়ে কাউন্টার টেরোরিজমের যে পদক্ষেপ, আমরা সেখানে সমর্থন করেছি।’

বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা দেখছেন যে, বাংলাদেশকে কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি। আপনারা নিজেরাও উপলব্ধি করতে পারছেন, আমরা বাংলাদেশকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছি। এখন আর কেউ বাংলাদেশকে অবহেলার চোখে দেখে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দরিদ্র বলে কেউ আর গালি দিতে পারবে না। আমরা দারিদ্র্যসীমা থেকে উঠে আসার পথে অনেক দূর এগিয়ে গেছি। আমাদের আরও এগিয়ে যেতে হবে।’

অর্থনৈতিক অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমাদের অর্থনীতি এখন খুবই ভালো অবস্থায় আছে। বাংলাদেশের মানুষের অবস্থা এখন অনেক ভালো। দারিদ্র্যের হার অনেকটা কমে গেছে। রিজার্ভ, মাথাপিছু আয় বেড়েছে।’

অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের কয়েকজনও বক্তব্য রাখেন। গত শুক্রবার (৩ জুন) সরকারি সফরে সৌদি আরব যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

রাহ্মণবাড়িয়ায় 'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

পরবর্তী সংবাদ

ঝিনাইদহে পুরোহিতকে গলা কেটে হত্যা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM