বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /বিনোদন
  3. /এবার হাটলেন র‌্যাম্পে পাকিস্তানের মুখতার মাই!
বিনোদন

এবার হাটলেন র‌্যাম্পে পাকিস্তানের মুখতার মাই!

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৪ নভেম্বর ২০১৬, ৯:১৪ এএম·সর্বশেষ: ৪ নভেম্বর ২০১৬, ৯:১৪ এএম
এবার হাটলেন  র‌্যাম্পে পাকিস্তানের মুখতার মাই!

বিডি নিউজ ৬৪: রেশমা কোরেইশী নামে ভারতে অ্যাসিড-সন্ত্রাসের শিকার হওয়া এক নারী দুঃসহ জীবন কাটিয়ে ফ্যাশন শো’তে মডেল হলেন কয়েক দিন আগে। এবার র‌্যাম্পে হাঁটলেন তেমনি আর একজন। তিনি পাকিস্তানের মুখতার মাই। নামটি পরিচিত অনেকের কাছে। তবে রেশমার চেয়ে মুখতারের জীবনের গল্পটা নিদারুণ কষ্টের।

আজ থেকে ১৪ বছর আগে ২০০২ সালে পাকিস্তানের একটি গ্রামের এক পরিবারকে অপমান করার অভিযোগ ওঠে মুখতার মাইয়ের ভাইদের বিরুদ্ধে। সেই অপরাধের বিচারে বসে গ্রাম্য সালিস। স্থানীয় আদিবাসী মোড়লরা সালিসে মুখতারকে গণধর্ষণের রায় দেন। ঘটনার শেষ কিন্তু এখানেই নয়; পোশাক ছাড়া পুরো গ্রাম ঘোরানোর রায়ও দেন মোড়লরা। কি এক অদ্ভুত রায়। সেই সময় মুখতার মাইয়ের বয়স ৩০ বছর। মোড়লদের নির্দেশে বাস্তবায়ন করে ১৪ জন পুরুষ।

২০০২ সালের সেদিন সভ্যতার বর্বর সেই ছবি দেখেছিল পুরো বিশ্ব। কিন্তু, পাশে দাঁড়ায়নি কেউ। এত কিছুর পরও ভেঙে পড়েননি সাহসী এই পাকিস্তানি নারী।

হার মানেননি। পিছিয়ে যাননি একটি বারের জন্যও। মোড়লদের গায়ের জোরের কাছে হার মানলেও মনের জোরে তিনিই এগিয়ে।

এরপর থেকেই মোড়লদের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছেন। মুখতার মাই পাকিস্তানে ধর্ষণ বিরোধী একটি মুখ। বিচারের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন।

অভিযুক্ত ১৪ জনকে কাঠগড়ায় তোলা হয়। ছয় অভিযুক্তকে ফাঁসির রায় দেওয়া হলেও এখন তারা সবাই মুক্ত।

গত মঙ্গলবার করাচিতে পাকিস্তান ফ্যাশন উইকে’র র‍্যাম্পে যখন লাল গালিচায় হাঁটছিলেন তখন পুরো বিশ্ব যেন তাকিয়ে ছিল তারই দিকে। এটা যেন তার ওপর চালানো নির্যাতনের চিৎকার করে জানানো এক প্রতিবাদ। তা যেন নারীর ওপর নারকীয় ঘটনারও প্রতিবাদ। সম্ভবত মুখতার মাই-ই প্রথম এমন নজির গড়লেন। এর আগে বিশ্বের কোথাও কখনো এমনটি ঘটেনি।

নারীদের অধিকার আদায় ও আশ্রয়ের জন্য একটি দাতব্য প্রতিষ্ঠান খুলেছেন মুখতার। পাকিস্তানের মীরওয়ালায় নারীদের শিক্ষার জন্য গড়েছেন স্কুলও।

গত মঙ্গলবার রাতে করাচিতে তিন দিনের ওই ফ্যাশন শো’য়ে পাকিস্তানের শীর্ষ মডেলদের সঙ্গে, অনেক নামীদামি ডিজাইনারদের সামনে ক্যামেরার ক্লিকে প্রথমে র‍্যাম্পে হাটতে একটু ইতস্তত করছিলেন তিনি। ৪৪ বছর বয়সী এই নারীর পোশাকের নকশা করেছেন রোজিনা মুনিব। স্কার্ফ দিয়ে মাথায় চুল ঢেকে হালকা সবুজ জামা পরে হাঁটেন তিনি। পাশের অন্যদের চেয়ে তার পোশাকটি একটু আলাদাই।

নিজের এই অভিব্যক্তির কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার এক একটা পদচারণা যদি অন্যদের সাহস জোগায়, নারীদের উৎসাহ দেয়, তাহলে আমি তা বারবার করতে চাই। এটা করতে পেরে আমি খুশি।’

ডিজাইনার রোজিনা মুনিব বলেন, তিনি র‍্যাম্পে মাইয়ের এই উপস্থিতির মধ্য দিয়ে জনগণকে একটি বার্তা দিতে চেয়েছেন। সেই বার্তা হলো, ‘যদি আপনার সঙ্গে দুর্ঘটনা ঘটে থাকে, সেখানেই জীবনের শেষ নয়।’

মুখতার মাই বলেন, ‘যারা আমার মতো পরিস্থিতিতে পড়েছেন আমি সেসব নারীদের কণ্ঠস্বর হতে চাই। বোনদের প্রতি আমার বার্তা হলো যে, আমরা দুর্বল নই। আমরা একটি হৃদয় এবং মস্তিষ্ক আছে, আমরা চিন্তা করতে পারি।’ তিনি আরও বলেন, ‘আমার বোনদের বলতে চাই অবিচারের মুখে পড়লে বা শিকার হলে নিরাশ হয়ো না, নিশ্চিত আমরা একটি বিচার পাব।’

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করবেন অপু বিশ্বাস

৬ বছর আগে
MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

MAMI ফিল্ম ফেস্টিভ‍্যালের বোর্ড থেকে ইস্তফা করনের, পাশে নেই কোনও তারকা সন্তান

৬ বছর আগে
বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

বিছানায় থাকার সময়ই বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি লিওন!

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

নতুন চমক নিয়ে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’

পরবর্তী সংবাদ

প্রেম ভাঙেনি প্রমাণ করতে পাবলিক প্লেসে চুমু খেলেন দীপিকা-রণবীর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM