বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /এবার খেলাধুলা বন্ধের দাবি ওলামা লীগের
রাজনীতি

এবার খেলাধুলা বন্ধের দাবি ওলামা লীগের

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৫ জুন ২০১৬, ৪:১১ পিএম·সর্বশেষ: ৫ জুন ২০১৬, ৪:১১ পিএম
এবার খেলাধুলা বন্ধের দাবি ওলামা লীগের

বিডি নিউজ ৬৪: ‘বিতর্কিত’ কর্মকাণ্ডে নানা সময়ে আলোচিত-সমালোচিত আওয়ামী ওলামা লীগ এবার খেলাধুলা বন্ধের দাবি জানিয়েছে। শুধু তাই-ই নয়, ভারতীয় টিভি চ্যানেল, সিনেমা, নাটক, পর্নোগ্রাফি বন্ধেরও দাবি জানিয়েছে দলটি।

রোববার (৫ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে দলটির সাধারণ সম্পাদক মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ ওই দাবি করেন।

শিক্ষা আইনকে ‘কুফরি’ উল্লেখ করে আবুল হাসান শেখ আরও বলেছেন, ‘নাস্তিক্যবাদী ও সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী পাঠ্যপুস্তক তথা শিক্ষা আইন-২০১৬ ও শিক্ষানীতি-২০১০ পাস করে বামষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না।’

সরকারের উদ্দেশে আবুল হাসান বলেন, ‘ঈদের ছুটি ১০ দিন করতে হবে। ঈদকে পুঁজি করে বিশ হাজার কোটি টাকার ভারতীয় পোশাকবাণিজ্য বন্ধ করতে হবে। ’

বাজেটে হিন্দু সম্প্রদায়ের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ প্রসঙ্গে ওলামা লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এতে সরকার ধর্মনিরপেক্ষতার চেতনা ভূলুণ্ঠিত করেছে।’

ধর্মীয় বৈষম্যের অভিযোগ এনে মাওলানা আবুল হাসান বলেন, ‘প্রস্তাবিত বাজেটে শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের জন্য অতিরিক্ত ২০০ কোটি টাকা বরাদ্দ রেখে ধর্মনিরপেক্ষ চেতনার মূলে কুঠারাঘাত করা হয়েছে। এতে হিন্দু সম্প্রদায়কে বিশেষ প্রাধান্য দিয়ে সাম্প্রদায়িকতার চর্চা করা হচ্ছে।’

রমজানে সরকারের পক্ষ থেকে মসজিদে-মসজিদে ইফতারি ও ইফতারের সময় যানজটে আটকে পড়া মানুষকে ইফতারি দেয়ারও দাবি জানান তিনি।

তিনি বলেন, ‘মোসাদের সাথে জড়িত উগ্র সাম্প্রদায়িক সন্ত্রাসী ও গয়েশ্বরমার্কা হিন্দু এবং জামায়াত জোট এজেন্ট, যারা এদেশে আইএস সৃষ্টিসহ বিভিন্ন ষড়যন্ত্র করতে চায় তাদের কঠোরভাবে প্রতিহত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আসন্ন রমজান ও ঈদ উপলক্ষে জাকাতের নামে লোকদেখানো ঘোষণা ও ভিড় এবং নিম্নমানের কাপড় নিষিদ্ধ করতে হবে।’

মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী ওলামা লীগের কার্যকরী সভাপতি মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, বঙ্গবন্ধু ওলামা ফাউন্ডেশনের সভাপতি হাফেজ বিল্লাহ নাফেয়ী, জাতীয় কোরআন শিক্ষা মিশনের সভাপতি লায়ন মাওলানা মুহম্মদ আবু বকর ছিদ্দীক্ব, সংগঠনের সহ-সভাপতি মাওলানা মুজিবুর রহমান চিশতী, বাংলাদেশ এতিমখানা কল্যাণ সমিতির সভাপতি মোস্তফা চৌধুরী প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

প্রতিটি অপকর্মের প্রতিশোধ নেবে জনগণ

পরবর্তী সংবাদ

আ.লীগের সম্মেলন : কারা আসছে নতুন নেতৃত্বে

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM