বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /একাত্তরের পরাজিত শক্তি জঙ্গি হামলা চালাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয়

একাত্তরের পরাজিত শক্তি জঙ্গি হামলা চালাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৫ অক্টোবর ২০১৬, ৭:২১ পিএম·সর্বশেষ: ৫ অক্টোবর ২০১৬, ৭:২১ পিএম
একাত্তরের পরাজিত শক্তি জঙ্গি হামলা চালাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বিডি নিউজ ৬৪: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, একাত্তরের পরাজিত শক্তি দেশের উন্নয়ন ও অগ্রগতি রুখে দিতেই জঙ্গি হামলা চালাচ্ছে।

বুধবার দুপুরে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে জঙ্গিবাদ বিরোধি সমাবেশ এবং দু’জঙ্গি সদস্যের আত্মসমর্পন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

র‌্যাব-১২ এর অধিনায়ক ও এ্যাডিশনাল ডিআইজি শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর ও র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গিরা ইসলাম ধর্মের অপব্যাখা দিয়ে কোমলমতি শিক্ষার্থীসহ তরুণদের পথভ্রষ্ট করছে এবং তরুনদের বিপথগামী করে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, তারা বিদেশীদের হত্যা করে আন্তর্জাতিক সহযোগিতার পথ বন্ধ করার অপচেষ্টা চালাচ্ছে এবং মুসলমান জাতিকে কলঙ্কিত করার চেষ্টা করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে দেশী বিদেশী চক্রান্ত চলছে। এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সন্ত্রাস ও জঙ্গি বাদের বিরুদ্ধে দেশের শান্তিপ্রিয় মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের জীবন দিয়ে জঙ্গীবাদ দমনে সক্ষম হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বিপথগামীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার আহবান জানিয়েছেন। অন্যথায় আইন-শৃঙ্খলা বাহিনী তাদের খূঁজে বের করবে। যেসব পরিবারের সন্তানরা বিপথগামী হয়েছে তাদেরকে ফিরে আনার জন্য তিনি পরিবারের অভিভাবকদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, ইসলাম ধর্মকে কলঙ্কিত করার পথ থেকে যারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদেরকে আমরা স্বাগত জানাবো।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পথভ্রস্টষ্টও বিপথগামীরা স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য যোগাযোগ করছে। শীঘ্রই আরো জঙ্গি সদস্যরা আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জঙ্গিদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল হাকিম (২২) ও গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার হাটভরতখালি গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মাহামুদুল হাসান বিজয় (১৭) নামের দুই জঙ্গি সদস্য র‌্যাবের কাছে আত্মসমর্পন করে। এসময় তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ৫ লাখ টাকা করে দুটি চেক প্রদান করা হয়।

দুই জঙ্গি সদস্য আব্দুল হাকিম ও বিজয় উপস্থিত সকলের উদ্যেশ্যে বলেন, আমরা যে পথে ছিলাম সে পথ অন্ধকারের। সে পথে যেন কেউ না আসে। আমরা ভূল পথে যাওয়ার জন্য সকলের কাছে ক্ষমাপ্রার্থী এবং অনুতপ্ত।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব পদে অধিষ্ঠিত হলেন শিবগঞ্জের জিলার রহমান

পরবর্তী সংবাদ

লক্ষ্মীপুরে সাংবাদিকের পরিবারের ওপর হামলা, আহত ৪

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM