বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ঈদে পৃথকভাবে ছুটি দেয়ার জন্য গার্মেন্ট মালিকদের অনুরোধ করলেন মন্ত্রী
জাতীয়

ঈদে পৃথকভাবে ছুটি দেয়ার জন্য গার্মেন্ট মালিকদের অনুরোধ করলেন মন্ত্রী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৬ আগস্ট ২০১৬, ৩:৪৫ পিএম·সর্বশেষ: ২৬ আগস্ট ২০১৬, ৩:৪৫ পিএম
ঈদে পৃথকভাবে ছুটি দেয়ার জন্য গার্মেন্ট মালিকদের অনুরোধ করলেন মন্ত্রী

বিডি নিউজ ৬৪: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে পোশাক মালিকদের প্রতি দুই ভাগে শ্রমিকদের ছুটি দেওয়ার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর ভোগড়ায় ঢাকা-বাইপাস সড়কে 'গাজীপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা' পর্যন্ত সড়কের চার লেন কাজের অগ্রগতি পরিদর্শনে এসে তিনি এ অনুরোধের কথা জানান।

মন্ত্রী বলেন, ''প্রতি ঈদের আগে পোশাক কারখানাগুলো এক সঙ্গে ছুটি ঘোষণা করে। এতে গাড়ির চাপ বেড়ে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।'' তিনি আরও বলেন, ''আমরা বারবার গার্মেন্ট মালিকদের পৃথক তারিখে ছুটি দেয়ার অনুরোধ করলেও তা তারা কার্যকর করেননি। তাই এবার মন্ত্রণালয় থেকে বিজিএমইকে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি, তারা জনদুর্ভোগের কারণ সৃষ্টি করবেন না, গার্মেন্ট মালিকরা এ নির্দেশনা মেনে নেবেন।''

মন্ত্রী ঈদের আগে সাভার ও আশুলিয়াকে একদিন এবং গাজীপুরে একদিন পৃথকভাবে ছুটি দেওয়ার জন্য গার্মেন্ট মালিকদের প্রতি আহ্বান জানান।

এ সময় তিনি বলেন, ''ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কড্ডা ও বাইমাইল এলাকায় গাজীপুর সিটি করপোরেশন ময়লা ফেলে যানজটের সৃষ্টি করছে। বারবার নিষেধ করা সত্ত্বেও তারা তা মানছে না। আজকের পর থেকে এ নির্দেশ মানা না হলে ওই ময়লা সিটি করপোরেশনের সামনে ও মেয়রের বাসার সামনে ফেলার জন্য মন্ত্রী হাইওয়ে পুলিশ এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের নিদের্শ দেন।''

তিনি বলেন, ''এবার কোরবানির ঈদে হাইওয়ের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না। এ ছাড়া পশু পরিবহনে কোনো আনফিট গাড়ি মহাসড়কে উঠতে দেওয়া হবে না। এগুলোকে উৎসমুখেই আটকে দেওয়া হবে।''

ওবায়দুল কাদের বলেন, ''রমজানের ঈদের চেয়ে কোরবানি ঈদ অনেক বেশি চ্যালেঞ্জিং। রাস্তার পাশে পশুর হাট বসানো হয়। এ ছাড়া ফিটনেসবিহীন পশুবাহী গাড়ি মহাসড়কে বিকল হলে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি করে। এবার মন্ত্রণালয় থেকে আগেভাগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে মহাসড়কের পাশে কোনো পশুর হাট বসতে দেওয়া হবে না।''

তিনি জানান, এ ব্যাপারে জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও হাইওয়ে পুলিশকে নিদের্শ দেওয়া হয়েছে। তা ছাড়া প্রতি ঈদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা, মির্জাপুর, এলেঙ্গায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পশুবাহী যান রাস্তায় বিকল হওয়ায় এসব যানজট হয়। তাই ফিটনেসবিহীন পশুবাহী গাড়িগুলো যেন মহাসড়কে উঠতে না পারে সে জন্য কঠোর নিদের্শনা দেওয়া হয়েছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

কুমিল্লায় মাইক্রোবাস খাদে পড়ে নিহত ৫

পরবর্তী সংবাদ

রামপাল বিদ্যুৎকেন্দ্র বিষয়ে শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM