বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /ক্যাম্পাস ও শিক্ষা
  3. /ঈদের পরেই মাধ্যমিকে বিসিএস নন-ক্যাডার নিয়োগ
ক্যাম্পাস ও শিক্ষা

ঈদের পরেই মাধ্যমিকে বিসিএস নন-ক্যাডার নিয়োগ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩০ জুন ২০১৬, ৪:২৭ পিএম·সর্বশেষ: ৩০ জুন ২০১৬, ৪:২৭ পিএম
ঈদের পরেই মাধ্যমিকে বিসিএস নন-ক্যাডার নিয়োগ

বিডি নিউজ ৬৪: ঈদের পরই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ৩৪ম বিসিএস উত্তীর্ণ নন ক্যাডার প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।

৩৩৩টি সরকারি স্কুলে ১ হাজার ৭৪৪টি সহকারী শিক্ষকের পদ শূন্য আছে। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ আছে ১০ হাজার ৬টি। শূন্য পদের ৫০ শতাংশ এ প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেয়া হবে।

বৃহস্পতিবার (৩০ জুন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে অনেক দিন যাবৎ চেষ্টা করে যাচ্ছি। আশা করছি, ঈদের পর পরই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। এ প্রক্রিয়ায় নিয়োগ হলে সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে আরও যোগ্যতর শিক্ষকের সন্নিবেশ ঘটবে।’

এর ফলে পড়াশোনার পরিবেশসহ সার্বিক পরিস্থিতির উন্নয়ন হবে বলেও মনে করেন ফাহিমা খাতুন।

২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের তৃতীয় শ্রেণিতে থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণের ঘোষণা দেন। ঘোষণার চার বছর পার হয়ে গেলেও এ বিষয়ে বিধিমালা না থাকায় নিয়োগকারী প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) শিক্ষক নিয়োগ দিতে পারেনি।

ক্রমবর্ধমান শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক না থাকার কারণে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শূন্য পদে নিয়োগ না দেয়ার কারণে পাঠদানরত শিক্ষকদের বাড়তি চাপ নিতে হচ্ছে। এতে বেকায়দায় পড়তে হচ্ছে বিষয়ভিত্তিক শিক্ষকের ক্ষেত্রে।

এ রকম পরিস্থিতিতে মাউশি শিক্ষক-সংকট দূর করতে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে যারা ক্যাডার নন, কেবল তাদের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেয়ার ব্যবস্থা করতে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠায়।

গত ২৬ জুন এক বৈঠকের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি চূড়ান্ত হয়। তবে নিয়োগবিধি সংশোধন, পরিমার্জন বা পাস করার বিষয়টি এখনও সচিব কমিটির সভার অপেক্ষায় রয়েছে বলে মাউশি সূত্রে জানা গেছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

ঢাবি 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

ঢাবি 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল আজ

১০ বছর আগে
১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

১ নভেম্বর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষা

১০ বছর আগে
অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

অনার্স প্রথমবর্ষের পরীক্ষার সময়সূচি সংশোধন

১০ বছর আগে
এমবিবিএসে ভর্তি ২০ অক্টোবর থেকে শুরু

এমবিবিএসে ভর্তি ২০ অক্টোবর থেকে শুরু

১০ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

অবশেষে ইবির ভিসিকে অব্যাহতি

পরবর্তী সংবাদ

শাবিপ্রবির স্নাতক ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM