বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /ইরানিদের অমুসলিম বললেন সৌদির শীর্ষ ইমাম
আন্তর্জাতিক

ইরানিদের অমুসলিম বললেন সৌদির শীর্ষ ইমাম

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৭ সেপ্টেম্বর ২০১৬, ২:৪৬ পিএম·সর্বশেষ: ৭ সেপ্টেম্বর ২০১৬, ২:৪৬ পিএম
ইরানিদের অমুসলিম বললেন সৌদির শীর্ষ ইমাম

বিডি নিউজ ৬৪: ইরানিদের অমুসলিম বলে অভিহিত করেছেন সৌদি আরবের শীর্ষ ইমাম মুফতি আব্দুল আজিজ আল শেখ। সৌদি আরবের হজ ব্যবস্থাপনা নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার সমালোচনার একদিন পর তিনি এ কথা বলেন। বিবিসি জানিয়েছে, সৌদি আরবের গ্রান্ড মুফতি আব্দুল আজিজ আল শেখ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতু্ল্লাহ আলি খামেনির অভিযোগগুলোকে 'বিস্ময়কর নয় বলে মন্তব্য করেছেন।

প্রাচীন ইরানি ধর্ম জরথুস্ত্রের দিকে ইঙ্গিত করে আব্দুল আজিজ বলেন, 'তারাতো মেজাইয়ের (প্রাচীন ইরানি পুরোহিতমণ্ডলী) সন্তান। মধ্যপ্রাচ্যের দুটি নেতৃস্থানীয় মুসলিম দেশ, সুন্নি সংখ্যাগরিষ্ঠ সৌদি আরব ও শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের মধ্যে পরস্পরের বিষয়ে গভীর সন্দেহ বিরাজ করছে।

গেল বছর হজের সময় পদদলিত হয়ে কয়েক হাজার হাজি মারা যাওয়ার ঘটনার সমালোচনা করে আলি খামেনি হাজিদের খুন করার জন্য সৌদি আরবকে অভিযুক্ত করেন। তিনি বলেন, 'হৃদয়হীন খুনি সৌদিরা আহতদের চিকিৎসার ব্যবস্থা না করে, তাদের সহায়তা না করে এমনকি পানিও পান করতে না দিয়ে মৃতদের সঙ্গে কন্টেইনারের ভিতরে বন্দি করে রেখেছিলেন, তাদের খুন করেছেন তারা।

তবে এ অভিযোগের বিষয়ে কোনো প্রমাণ দেখাননি তিনি। সোমবার ওই পদদলনের ঘটনার এক বছর পূর্তিতে আলি খামেনি এসব কথা বলেন। ওই ঘটনায় বেসরকারি হিসাবে ২,৪২৬ জন হাজির মৃত্যু হয়েছিল, যাদের মধ্যে ৪৬৪ জন ইরানি।

অপরদিকে সৌদি কর্তৃপক্ষের দাবি ওই ঘটনায় ৭৬৯ জনের মৃত্যু হয়েছিল। ঘটনার তদন্তের ফলাফল নিয়ে খুব অল্প তথ্য প্রকাশ করেছে সৌদি কর্তৃপক্ষ, কিন্তু সমালোচনা প্রত্যাখ্যান করেছে। মক্কা সংবাদপত্র আলি খামেনির মন্তব্যের বিষয়ে আব্দুল আজিজের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি খামেনির অভিযোগ উড়িয়ে দেন।

তিনি বলেন, আমাদের অবশ্যই বুঝতে হবে তারা মুসলমান নয়। তারা মেজাইয়ের সন্তান এবং মুসলিমদের সঙ্গে তাদের শত্রুতা পুরনো বিষয়, বিশেষ করে ঐতিহ্যবাহী মুসলমানদের (সুন্নি) সঙ্গে।

সৌদি আরবের জনসংখ্যার ৮৫ থেকে ৯০ শতাংশ সুন্নি ইসলামপন্থি, অপরদিকে ইরানি জনসংখ্যার ৯০ থেকে ৯৫ শতাংশ শিয়া ইসলামপন্থি। সৌদি আরবের রাজপরিবার ও ধর্মীয় প্রভাবশালী গোষ্ঠী প্রধানত কট্টরপন্থি সুন্নি ধারা ওহাবি মতবাদের অনুসারী। এরা প্রায়ই শিয়াদের মূল বিশ্বাস থেকে সরে যাওয়া 'প্রত্যাখ্যানকারী' বলে অভিহিত করে থাকে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ফিলিপাইনকে সামরিক বিমান দেবে যুক্তরাষ্ট্র

পরবর্তী সংবাদ

জনমত জরিপে হিলারির চেয়ে এগিয়ে ট্রাম্প

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM