বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ইমরুলের বিদায়ের পর তামিমের ফিফটি
খেলাধুলা

ইমরুলের বিদায়ের পর তামিমের ফিফটি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০১৬, ৪:২১ পিএম·সর্বশেষ: ২৫ সেপ্টেম্বর ২০১৬, ৪:২১ পিএম
ইমরুলের বিদায়ের পর তামিমের ফিফটি

বিডি নিউজ ৬৪: নিচু হয়ে যাওয়া বলটার লাইনে ঠিকমতো আসতে পারেননি ইমরুল কায়েস। ব্যাট ছুঁয়েই উইকেট ভাঙল। বোল্ড!

আফগান স্পিনার মোহাম্মদ নবির বলে ১৯তম ওভারে আউট হয়ে ফেরার আগে ইমরুল অবশ্য বড় একটা কাজ করেছেন। তামিম ইকবালের সাথে দ্বিতীয় উইকেটে গড়েছেন ৮৩ রানের জুটি। দলের ১ রানেই সৌম্য সরকারকে হারানোর পর দলকে পথে রাখতে যার মূল্যই অনেক।

ইমরুলের বিদায়ের পর ক্যারিয়ারের ৩৩তম ফিফটিটা তুলে নিয়েছেন তামিম। ৬৩ বলে ৭ বাউন্ডারিতে ফিফটি করেছেন এই বাঁ হাতি ড্যাশিং ব্যাটসম্যান। ওয়ানডেতে এটি তার ব্যাক টু ব্যাক ফিফটি।

এই রিপোর্ট লেখার সময় ২২ ওভারের খেলা শেষ হয়েছে। তামিম ব্যাট করছেন ৫৮ রান নিয়ে। তার সাথে যোগ দিয়েছেন মাহমুদ উল্লাহ (৩)। বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৩ রান। টস জিতে ব্যাট করছে টাইগাররা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে চলছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ৩৭ রান করে ফিরেছেন ইমরুল।

টাইগারদের শুরুটা বাজেই ছিল। ইনিংসের পঞ্চম বল। সৌম্য ক্যাচ দিয়ে ফিরলেন আফগানদের সেরা বোলার দৌলত জাদরানকে। ১০ মাস পর ওয়ানডেতে ফিরেই ধাক্কা টাইগারদের। তবে তামিম ও ইমরুল ওই ধাক্কাকে আর বড় রূপ নিতে দেননি। আফগান বোলারদেরও চেপে বসতে দেননি। চমৎকার খেলে এই জুটি পাওয়ার প্লের ১০ ওভারে বাংলাদেশকে ১ উইকেটে এনে দিয়েছিলেন ৫০ রান।

ইমরুল তামিমের বিশ্বস্ত পার্টনার। দুজনের বোঝাপড়া বরাবর ভালো। জিম্বাবুয়ের বিপক্ষে দেশের খেলা শেষ ওয়ানডেতে তারা ১৪৭ রানের জুটি গড়েছিলেন।

দুজনই করেছিলেন সমান ৭৩ রান। যেখানে শেষ সেখান থেকেই আবার শুরু তাদের। দ্বিতীয় ওভারে নাভিদ-উল হককে দুটি বাউন্ডারি মেরে এরপর নিজের রাশ টেনেছেন তামিম।

পরের ৬ ওভারে ৫টি বাউন্ডারি ইমরুলের। যদিও ভাগ্যবান তিনি। ক্যাচ উঠেছে দুইবার।

কঠিন ছিল বলে ধরতে পারেননি আফগানরা। প্রথম ১০ ওভারের মধ্যে ৪ বোলার ব্যবহার করলেও আর কোনো সাফল্য মেলেনি সফরকারীদের।

তামিম-ইমরুলের ব্যাটিংয়ের সময় অন্তত পাঁচবার বল উঠেছে বাতাসে। ভাগ্যটা টাইগারদের বিশেষ ভালো বলেই একবারও ফিল্ডাররা নিতে পারেননি। ইমরুল ফিফটির দেখা না পেলেও ২২তম ওভারে লেগ স্পিনার রশিদ খানকে তিন বলের মধ্যে দুই বাউন্ডারি মেরেছেন। প্রথমটিতে তার ফিফটি এসেছে। পরেরটিতে দল পেরিয়েছে ১০০ রান।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, মাহমুদ উল্লাহ, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ।

📢এই সংবাদটি শেয়ার করুন
ট্যাগ:#খেলাধুলা#বিডি নিউজ

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

৯,০০০ রানের মাইলফলকে তামিম

পরবর্তী সংবাদ

আসলে র‍্যাংকিং নিয়ে কিছুই চিন্তা করিনি : মাশরাফি

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM