বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /তথ্যপ্রযুক্তি
  3. /ইনটেল মাইক্রোসফট ওয়ালটনের যৌথ উদ্যোগে ল্যাপটপ
তথ্যপ্রযুক্তি

ইনটেল মাইক্রোসফট ওয়ালটনের যৌথ উদ্যোগে ল্যাপটপ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০১৬, ১১:০০ এএম·সর্বশেষ: ৩ সেপ্টেম্বর ২০১৬, ১১:০০ এএম
ইনটেল মাইক্রোসফট ওয়ালটনের যৌথ উদ্যোগে ল্যাপটপ

বিডি নিউজ ৬৪: বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে সাড়া জগতে একসঙ্গে মাঠে নামছে তিন জায়ান্ট। যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের শীর্ষ প্রতিষ্ঠান ইনটেল করপোরেশন, মাইক্রোসফট এবং বাংলাদেশের ওয়ালটনের যেৌথ উদ্যোগে ওয়ালটন ব্র্যান্ডের ব্যানারে বাংলাদেশের বাজারে একে একে আসছে বিভিন্ন আইটি পণ্য। প্রথম প্রোডাক্ট হিসেবে চলতি মাসের শেষের দিকে বাজারে আসছে ওয়ালটন ল্যাপটপ।

ওয়ালটন সূত্র মতে, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশাল পরিকল্পনা নিয়ে মাঠে নামছে ওয়ালটন। আইটি পণ্য উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় দেশের কাতারে নাম লেখাতে যাচ্ছে বাংলাদেশ, যা প্রযুক্তিবিশ্বে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরবে। এ উদ্যোগে সার্বিক সহায়তা দিচ্ছে ইনটেল ও মাইক্রোসফট।

জানা গেছে, বাংলাদেশে প্রথমবারের মতো কম্পিউটার হার্ডওয়্যার উৎপাদনে যাচ্ছে ওয়ালটন। তৈরি হবে বিশ্বের লেটেস্ট প্রযুক্তির ইলেকট্রনিক্স মাদারবোর্ড। ইউরোপ থেকে আনা হয়েছে মাদারবোর্ড কারখানার প্রযুক্তি। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা কমপ্লেক্সের বিশাল পরিসরে চলছে মেশিনারিজ ইনস্টলেশন। এর আগে জাপান থেকে এসেছে এসএমটি (সারফেস মাউন্টিং টেকনোলজি) এবং এআই (অটো ইনসারশন) প্রযুক্তি, যা এখন উৎপাদনে রয়েছে।

ওয়ালটন কারখানায় তৈরি হবে ল্যাপটপ ও ডেস্কটপ কম্পিউটার, মোবাইল ফোন, উচ্চমানের এলইডি টিভি ছাড়াও প্রায় সব ধরনের কম্পিউটার সামগ্রী। প্রথম আইটি পণ্য হিসেবে সেপ্টেম্বরের শেষ নাগাদ ক্রেতারা হাতে পাবেন ষষ্ঠ প্রজম্মের উচ্চগতির মাল্টিটাস্কিং বৈশিষ্ট্য সম্বলিত ল্যাপটপ।

ওয়ালটন ল্যাপটপে সার্বিক সহায়তা দিচ্ছে ইনটেল, যার মধ্যে রয়েছে ডিজাইন, ড্রইং, প্রশিক্ষণ, বিপণন, আর্থিক ইত্যাদি। ব্যবহৃত হবে ইনটেলের লোগো। অন্যদিকে মাইক্রোসফট দিচ্ছে প্রধানত সফটওয়ার সহযোগিতা।

থাকছে প্রশিক্ষণ এবং বিপণন কৌশলগত সহায়তাও। মাইক্রোসফটের জেনুইন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার থাকায় কোনো ধরনের অ্যান্টিভাইরাস ছাড়াই ব্যবহার করা যাবে ওয়ালটন ল্যাপটপ। বর্তমান বাজারমূল্যের প্রায় অর্ধেক দামে মাইক্রোসফটের জেনুইন অপারেটিং সিস্টেম ও সফটও্যয়ার বাজারজাত করবে ওয়ালটন।

জানা গেছে, আন্তর্জাতিক বাজারের শীর্ষমান নিশ্চিত করতে ইনটেল এবং মাইক্রোসফটের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে ওয়ালটন। ওয়ালটন ল্যাপটপে ষষ্ঠ প্রজম্মের কোরআই-৩, ৫ ও ৭ প্রসেসর সরবরাহ করছে ইনটেল। বাংলাদেশে লোকাল ব্র্যান্ড হিসেবে ওয়ালটনকেই এ ধরণের সহযোগিতা দিচ্ছে তারা।

ওয়ালটন গ্রুপের পরিচালক এস এম রেজাউল আলম বলেন, "ওয়ালটন ল্যাপটপ অন্যান্য ব্র্যান্ডের তুলনায় অনেকটাই সাশ্রয়ী মূল্যে পাওয়া যাবে। ইতিমধ্যে, ওয়ালটন কারখানায় মাদারবোর্ডের মতো উচ্চপ্রযুক্তির হার্ডওয়্যার তৈরির প্রক্রিয়া চলছে। পর্যায়ক্রমে প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের মাধ্যমে দেশেই তৈরি হবে সম্পূর্ণ ল্যাপটপ।

তখন অন্যান্য ব্র্যান্ডের তুলনায় ওয়ালটন ল্যাপটপের মূল্য নেমে আসবে প্রায় অর্ধেকে। বিশেষ করে হার্ডওয়্যার উৎপাদন এবং দেশ-বিদেশের বাজারে তা বিপণনে ওয়ালটন দৃষ্টান্ত স্থাপন করতে চায় ওয়ালটন।"

বাংলাদেশে ইনটেল করপোরেশনের কান্ট্রি ম্যানেজার জিয়া মঞ্জুর বলেন, "বাংলাদেশে প্রযুক্তি পণ্য উৎপাদন শিল্পের অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখায় ওয়ালটনকে ইনটেলের পক্ষ থেকে অভিনন্দন।" বাংলাদেশের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে প্রযুক্তি পণ্য পৌঁছে দিতে ওয়ালটনের উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে ইনটেল সবসময় ওয়ালটনের পাশে থাকবে বলেও জানান তিনি।

মাইক্রোসফটের দক্ষিণ পূর্ব এশিয়ার ওইএম পরিচালক পুবুদো বাসনায়েকে বলেন, "সারা বিশ্বে ছড়িয়ে থাকা পার্টনারদের সহযোগিতায় স্থানীয়ভাবে উৎপাদিত বিভিন্ন ডিভাইস বিপণনের মাধ্যমে মাইক্রোসফটের বাজার সম্প্রসারিত হচ্ছে। ওয়ালটনের সঙ্গে স্থানীয়ভাবে আইটি ডিভাইস তৈরিতে থাকতে পেরে মাইক্রোসফট সন্তুষ্ট। আশা করছি আমাদের এ যৌথ উদ্যোগ বাংলাদেশের আইটি খাতে ইতিবাচক অবদান রাখবে।"

পুবুদো বাসনায়েকে আরো বলেন, "প্রাথমিকভাবে ষষ্ঠ প্রজম্মের প্রসেসরসমৃদ্ধ ওয়্যাক্স জাম্বু, কেরোন্ডা, টেমারিন্ড এবং প্যাশন-এই চার সিরিজের মোট ২০টি মডেলের ল্যাপটপ বাজারে ছাড়া হচ্ছে। দাম থাকছে ২৯ হাজার ৫০০ টাকা থেকে শুরু করে ৯৫,৫০০ টাকা পর্যন্ত। ক্রেতাদের জন্য থাকবে সহজ শর্তে ১২ মাসের কিস্তিতে ল্যাপটপ কেনার সুবিধা। শর্তসাপেক্ষে থাকছে এক বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা।"

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন  সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

৬ বছর আগে
পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার

পর্নসাইট বন্ধের হয়েছে পাঁচ শতাধিক কমেছে ব্যান্ডউইথের ব্যবহার

৯ বছর আগে
মেসেজ চালাচালি দেখা যায়, নিরাপদ নয় হোয়াটসঅ্যাপ!

মেসেজ চালাচালি দেখা যায়, নিরাপদ নয় হোয়াটসঅ্যাপ!

৯ বছর আগে
উইন্ডোজের এ বছরের সেরা অ্যাপের তালিকা

উইন্ডোজের এ বছরের সেরা অ্যাপের তালিকা

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

আপনাকে গুপ্তচর বানিয়ে দেবে এই স্মার্টবেল্ট!

পরবর্তী সংবাদ

বিস্ফোরণে ধ্বংস ফেসবুকের স্যাটেলাইট

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM