বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ইউপি সদস্যের আক্রোশের শিকার কেরানীগঞ্জের সংবাদকর্মী
জাতীয়

ইউপি সদস্যের আক্রোশের শিকার কেরানীগঞ্জের সংবাদকর্মী

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২৭ জুলাই ২০১৬, ১২:৫০ পিএম·সর্বশেষ: ২৭ জুলাই ২০১৬, ১২:৫০ পিএম
ইউপি সদস্যের আক্রোশের শিকার কেরানীগঞ্জের সংবাদকর্মী

বিডি নিউজ ৬৪: কেরানীগঞ্জের এক জনপ্রতিনিধির বিভিন্ন অপকর্ম নিয়ে একটি জাতীয় দৈনিকে ‘সিরিজ রিপোর্ট’ লিখেছেন বশির হোসেন খান নামের এক সংবাদকর্মী। অথচ ক্ষিপ্ত সেই জনপ্রতিনিধির আক্রোশের শিকার হতে হলো বশির আহমেদ নামের আরেক সংবাদকর্মীকে। ওই জনপ্রতিনিধি তার ‘মাস্তান’ লাগিয়ে বেধড়ক পিটিয়ে আহত করেছেন বশির আহমেদের অসুস্থ বাবাকে।

দিয়েছেন ধর্ষকের বদনামও। এমন দাবি বশির আহমেদ নামের ওই সংবাদকর্মীর। তিনি বলেছেন, কেবলই নামের মিল থাকার কারণে তিনি এই আক্রোশের শিকার হয়েছেন।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাক্তার আরশীনগর এলাকার ইউপি সদস্য হানিফের বেপরোয়া আচরণ ও তার হাতে নির্যাতন-নিপীড়নের কথা তুলে ধরেন সংবাদকর্মী বশির আহমেদ ও তার পরিবারের লোকজন। তারা দাবি করেছেন, ওই মেম্বারের ভয়ে তাদের পুরো পরিবার এখন এলাকা ছাড়া। এখনো অব্যাহতভাবে হুমকী দেয়া হচ্ছে তাদের।

গত ১৪ জুন এবং ১৫ জুন দৈনিক আমার সংবাদ নামের একটি পত্রিকায় ‘কেরানীগঞ্জে গ্যাস সংযোগ মেলে হানিফ মেম্বারের কারিশমায়’ এবং ‘কেরানীগঞ্জের মূর্তিমান আতঙ্ক হানিফ মেম্বার’ শিরোনামে নামে দুটি সংবাদ প্রকাশিত হয়। সংবাদ দুটির রিপোর্টারের নাম বশির হোসেন খান। তাকে ওই সাংবাদিক মনে করে ইউপি সদস্য হানিফ মেম্বার তার ওপর ক্ষিপ্ত হয়। গত ১৭ জুলাই দুপুর পৌনে ২ টায় পরিকল্পিতভাবে চড়াও হয় বশিরের পরিবারের ওপর।

লিখিত বক্তব্যে বশির বলেন, ‘হানিফ মেম্বারের সহযোগী আমির মাদবরের নেতৃতে ওইদিন ১০ থেকে ১৫ জন সন্ত্রসী দেশীয় অস্ত্রশস্ত্রসহ হামলা চালায়। আমাকে না পেয়ে তারা আমার অসুস্থ বৃদ্ধ বাবা আব্দুল রাজ্জাক (৮০), আমার বড় ভাই, বড় বোন এবং ছোট ভাইয়ের ওপর হামলা করে। তারা এক পর্যায়ে বাড়িঘর ভাংচুর করে বাসায় তালা দিয়ে চলে যায়।’

বশির জানান, তারা দুটো কিশোরীকে তাদের বাসায় ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে চিৎকার চ্যাঁচামেচি করে পরিকল্পিতভাবে লোক জড়ো করে। তার বৃদ্ধ বাবাকে ধর্ষক প্রতিপন্ন করার চেষ্টা করে এবং বেদম প্রহার করে। এসময় ঘরের অন্যান্য লোকজন তাকে ঝাড়াতে আসেলে তাদেরকেও মারধর করে হানিফ মেম্বারের লোকজন।

বশির বলেন, ‘তারা মুলত আমাকে হত্যার উদ্দেশেই হামলা চালায়। আমি বাসায় না থাকায় প্রাণে বেঁচে যাই। এখনও তারা আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে।’

বশির আরও বলেন, ‘সন্ত্রাসীরা আমার পাশের আরও দুটি পরিবারের লোকজনকে মারধর করেন। বিষয়টি ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ এবং ওসি ফেরদৌস হোসেনকে ফোনে জানাই। আমার পরিবারকে বাঁচাতে বলি। এ বিষয়ে থানায় মামলা করতে গেলে ডিউটি অফিসার বলেছেন, ‘ওসি স্যার ছাড়া কিছুই করা যাবে না।’ পরবর্তীতে ওসিকে ফোন করলে তিনি আমায় বলেছেন, ‘আমি খবর পেয়েছি, সেখানে রেপিস্টকে (ধর্ষককে) মেরেছে জনতা।’

তিনি জানান, পরবর্তীতে ঘটনা স্থলে গিয়ে থানার এসআই ইউসুফ, আশরাফুল, ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন লিটন, রিপন এবং মেম্বারের প্রভাবশালী মামাতো ভাই হাবিব তাকে ওই পরিবারের সঙ্গে সমঝোতায় যেতে বলেন। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। তিনি জরিমানা দিতে সম্মত না হলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং এলাকা ছাড়া করা এবং উল্টো মামলা দেয়ার হুমকি দেন।

এক পর্যায়ে তারা তাকে এবং তার বাবাকে বেঞ্চের উপর উঠবস করে সবার কাছে ক্ষমা চাইতে বাধ্য করেন।

বশির বলেন, ‘রাত নামলেই মেম্বারের লোকজন আমার বাসার আশেপাশে অস্ত্রের মহড়া দেয়। আমাদের পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছে। তারা আমাকে এবং আমার পরিবারের সদস্যদের গুম হত্যাসহ যে কোনো ধরনের মিথ্যা মামলা দেয়ার হুমকি দিয়ে যাচ্ছে।’

পরিবার নিয়ে ভবিষ্যতে শান্তিপূর্ণভাবে বসবাসের নিশ্চয়তার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্টমন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন সংবাদকর্মী বশির আহমেদ।

সংবাদ সম্মেলেন পরিবারের সদস্যরা ছাড়াও দৈনিক আমার সংবাদ পত্রিকার রিপোর্টার বশির হোসেন খান, জনতার নিউজ২৪ডটকম-এর নির্বাহী সম্পাদক সুমন চৌধুরী উপস্থিত ছিলেন।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বিলুপ্ত ছিটমহলে খসড়া ভোটার তালিকা ১ আগস্ট

পরবর্তী সংবাদ

খিলগাঁওয়ে ৫ জনকে কুপিয়ে জখম

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM