বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /ইউনিয়ন পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি
জাতীয়

ইউনিয়ন পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৫ জুন ২০১৬, ১২:৪৭ পিএম·সর্বশেষ: ৫ জুন ২০১৬, ১২:৪৭ পিএম
ইউনিয়ন পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি

সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন গ্রহণযোগ্য হয়নি অভিযোগ করে সু-শাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, ‘এই নির্বাচনে ব্যাপক সহিংসতা ও কারচুপি ছিল এবং মনোনয়ন বাণিজ্য হয়েছে।

রোববার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে গণগবেষণা সমিতির (জিজিএস) ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ অভিযোগ করেন।

‘এখন জীবনের দাম ছাড়া সবকিছুর দাম বেড়েছে’ প্রধান নির্বাচন কমিশনারের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি আরো বলেন, ‘এই নির্বাচনে গণতান্ত্রিক উত্তরণ ঘটেনি। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান তাই এসবের দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। তারা যখন এর দায় নেয় না, এটা তাদের বড় ব্যর্থতা। একইসঙ্গে ব্যর্থতা সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করতে না পারা। এই নির্বাচনের মাধ্যমে আমাদের নির্বাচনী পদ্ধতি ভেঙে পড়েছে।’

স্থানীয় অনুষ্ঠিত নির্বাচনকে বিতর্কিত আখ্যা দিয়ে এ অবস্থা থেকে উত্তরণে কী করণীয় তা সরকারকে ঠিক করতে হবে।

স্থানীয় নির্বাচন দলীয় ভিত্তিক হলে এইরকম পরিস্থিতির মধ্যে পড়তে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমরা আগে থেকে সাবধান করলেও তা কেউ কর্ণপাত করেননি। দলীয়ভাবে নির্বাচন হলে সহিংসতা হবে, মনোনয়ন বাণিজ্য হবে এবং ঘরে ঘরে মারামারি পৌঁছে যাবে। আমরা আগে থেকেই বিষয়টি সাবধান করে আসছিলাম। এ হানাহানির বিষয়টিতে আমরা জাতি হিসেবে ক্ষতিগ্রস্ত হয়েছি।’ পরবর্তীতে সরকার এই সিদ্ধান্ত থেকে ফিরে আসবে বলেও আশা করেন তিনি।

প্রশাসন ও নির্বাচন কমিশনের দলীয়করণের অবসান হওয়া জরুরি মন্তব্য করে সুশীল সমাজের এ প্রতিনিধি আরো বলেন, ‘এসব এড়ানো না গেলে ভবিষ্যতে কোনো নির্বাচনই সুষ্ঠু করা সম্ভব হবে না। বিরোধী দলকে সুযোগ দিতে হবে। আমরা বিএনপির পক্ষে বলছি না। যেকোন একটি বিরোধী দল যারা মানুষের কল্যাণে, মানুষের স্বার্থে এবং মানুষের অধিকার আদায়ে কাজ করবে তাদের সুযোগ দিতে হবে।’

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডক্টর বদিউল আলম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ঠ সংগঠক সিরাজুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী ও নারীনেত্রী নুরজাহান বেগমসহ ইউপি চেয়ারম্যানরা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

এসপির স্ত্রী হত্যায় জঙ্গি জড়িত: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী সংবাদ

নোয়াখালী সদরে আ.লীগ ৮, স্থগিত ২

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM