বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /খেলাধুলা
  3. /ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়
খেলাধুলা

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৬, ৫:৫৫ পিএম·সর্বশেষ: ৩০ অক্টোবর ২০১৬, ৫:৫৫ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়

বিডি নিউজ ৬৪: চট্টগ্রামে বাগে পেয়েও একটুর জন্য ইংল্যান্ডকে হারানো যায়নি। ছিল ২২ রানে হারের আক্ষেপ। কিন্তু ঢাকায় সুযোগটা মিস করল না বাংলাদেশ।

তিন দিনেই শক্তিশালী বৃটিশদের ১০৮ রানে হারিয়ে ঐতিহাসিক এক টেস্ট জয় তুলে নিল বাংলাদেশ। ১০ টেস্টে এই প্রথম ইংল্যান্ডের বিপক্ষে জয় পেল টাইগাররা। এই মাপের শক্তিশালী দলের বিপক্ষে টেস্টে আগে জেতেওনি বাংলাদেশ।

৯৫ টেস্টে এটি বাংলাদেশের ইতিহাসের অষ্টম জয়। মেহেদী হাসান মিরাজ ইনিংসে ৬ উইকেট ও সাকিব আল হাসান ৪ উইকেট নিয়ে ইংলিশদের দ্বিতীয় ইনিংস ১৬৪ রানে গুঁড়িয়ে দিলেন। সেই সাথে ২ ম্যাচের সিরিজটা ১-১ ড্র করল স্বাগতিকরা।

দ্বিতীয় ইনিংসে ২৯৬ রান তুলে রবিবারই ইংল্যান্ডের সামনে ২৭৩ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। পারেনি ইংলিশরা।

এই ম্যাচ কোনো স্বাভাবিক ম্যাচ না। ক্রিকেট বোদ্ধা-বিশ্লেষকদের ভুল প্রমাণ করার টেস্ট। এখানে তিনদিনে পড়ে ৪০ উইকেট।

বাংলাদেশের স্পিনাররা নেন ইংল্যান্ডের সবগুলো উইকেট। এই তৃতীয় দিনে ১৭ উইকেটের পতন দেখেছে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম। দ্বিতীয় ইনিংসে ২৯৬ রান বাংলাদেশের।

ইংল্যান্ডের ভয় ধরানো ব্যাটিংয়ের পর মেহেদী ও সাকিবের অমর কীর্তি। মেহেদী ৬ উইকেট নিলেন। ম্যাচে তার ১২ উইকেট হলো।

সাকিব চার বলে ৩ উইকেট নেন। ইনিংসে ৪ ও ম্যাচে ৫ উইকেট তার। ইংলিশদের কফিনে শেষ পেরেকগুলো তিনিই ঠুকেছেন।

কোনো উইকেট না হারিয়ে ১০০ রান তোলা ইংল্যান্ড ১৬৪ রানেই অল আউট! ইংল্যান্ডের বিপক্ষে খেলা দশম টেস্টে এসে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। নিজেদের ৯৫ টেস্টের ইতিহাসে এটি মাত্র অষ্টম জয়।

মেহেদী ৭৭ রানে ৬ উইকেট নিয়েছেন এই ইনিংসে। ৮২ রানে ছিল ৬ উইকেট প্রথম ইনিংসে। ম্যাচে ১২ উইকেট নিয়ে ম্যাচ সেরা তিনি।

ক্যারিয়ারের প্রথম টেস্ট সিরিজেরই সেরা খেলোয়াড় হয়েছেন মোট ১৯ উইকেট নিয়ে।

এ এক আশ্চর্য টেস্ট! এই মিরপুরেই বাংলাদেশের ২০৯ রান তাড়া করে ২০১০ সালে ৯ উইকেটে জিতেছিল ইংল্যান্ড। এশিয়ায় ওটাই চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ইংলিশদের। তাদের সামনে তাই রেকর্ড জয় করে জেতার চ্যালেঞ্জই দিয়েছিল স্বাগতিকরা। কিন্তু শঙ্কা তো ছিলই। ইংলিশরা যে কোনো উইকেট না হারিয়ে ১০০ রানে চলে গেল চা বিরতিতে!

কিন্তু চরম নাটকীয়তা ও রোমাঞ্চের অপেক্ষায় ছিল এই ম্যাচ। বাংলাদেশের টেস্ট মানেই হালে এই অবস্থা। চা বিরতির পর টিনএজার অফ স্পিনার মেহেদী প্রথম বলেই আঘাত হানেন। বেন ডাকেট (৫৬) বিদায় নেন। এরপর আঘাত হানতেই থাকেন তিনি। অভিজ্ঞ সাকিবের ঘুর্ণীতে পরে খড়কুটোর মতো উড়ে যান ইংলিশ ব্যাটসম্যানরা। মাত্র ২২.৩ ওভারে ১০ উইকেট নিয়ে দেশের শেষ বিকেলটাই উৎসবে রাঙিয়ে দেয় বাংলাদেশ।

দ্বিতীয় আঘাতটা সাকিবের। ইংলিশদের সেরা ব্যাটসম্যান জো রুট (১) এলবিডাব্লিউর শিকার হয়েও রিভিউ নেন না। রিভিউ দুবার নিয়ে বেঁচে যান অধিনায়ক অ্যালিস্টার কুক। প্রথম ইনিংসে ৪৯ রানে ৯ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এবার ৪০ রানের মধ্যে ৮ উইকেট হারাল ইংল্যান্ড।

১২৪ রানের সময় মেহেদীর জোড়া আঘাত। এবার ড্রেসিং রুমের পথ ধরেন গ্যারি ব্যালান্স (৫) ও মঈন আলি (০)। পরের ওভারে ম্যাচে মেহেদী দশম শিকার বানান কুককে (৫৯)।

ইংলিশদের লোয়ার অর্ডার ভয়ঙ্কর। প্রথম ইনিংসে অষ্টম উইকেট জুটিতে ছিল ৯৯ রান। তাই বাংলাদেশের নির্ভার হওয়ার সুযোগ নেই।

চেপে ধরা ইংলিশদের মাটিতে শুইয়ে ফেলতে তাই চেষ্টার শেষ নেই। একটি ওভার বিরতি দিয়ে আবার মেহেদীই উল্লাসে মাতান সবাইকে। এবার জনি বেয়ারস্টো (৩) নেই।

হামলার মূল দায়িত্ব সাকিব ও মেহেদীর। বেন স্টোকস (২৫) সাকিবকে ফিরতি ক্যাচ দিয়েও ১৩ রানের সময় বেঁচে যান। কিন্তু মনে রাখার মতো এক ওভার করেন সাকিব। যেখানে ৪ বলে ৩ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ধ্বংসস্তুপে পরিণত করেন তিনি। স্টোকসেক বোল্ড করে স্যালুট ঠুকে দেন সাকিব! ওয়ানডেতে স্টোকসের বাড়াবাড়ি ভোলেননি সাকিব! পরের বলে আদিল রশিদ (০) নেই। হ্যাটট্রিক হলো না। কিন্তু জাফর আনসারি (০) ইমরুলের হাতে ক্যাচ তুলে দেন।

এই ম্যাচের চিত্রনাট্যের শুরু ও শেষে মেহেদী থাকবেন সেটিই ভেবেছিলেন ক্রিকেট দেব। ফিনকে আউট করে ইংলিশদের নটে গাছ মুড়িয়ে দিয়ে মেহেদীই চূড়ান্ত উৎসবে মাতিয়ে তোলেন সবাইকে।

বোলারদের লড়ার মতোই একটা ভিত দিয়েছিলেন ব্যাটসম্যানরা। আগের দিন তামিম ইকবাল ৪০ ও মাহমুদ উল্লাহ ৪৭ রানের ইনিংস খেলে গেলেন। এদিনটা শুরু ৩ উইকেটে ১৫২ রানে, ১২৮ রানের লিড নিয়ে। দ্বিতীয় ইনিংসে আর ১৪৪ রান উঠল। ১১৬ রান প্রথম সেশনে। লাঞ্চের আগেই পড়ে ৪ উইকেট।

ইমরুল ও সাকিব শুরুতে ৪৮ রানের জুটি দিয়েছেন। ১২০ বলে ৭৮ রান করে ইমরুল ফেরেন। এরপর সাকিব ও মুশফিকুর রহিম ৩৮ রানের জুটি গড়লেন। ৮১ বলে ৪১ রান করে সাকিব আউট। অধিনায়ক মুশফিক (৯) অযথা বেন স্টোকসকে খোঁচা মেরে উইকেট বিলান। সাব্বির রহমান (১৫) ও শুভাগত হোম (অপরাজিত ২৫) ৩০ রানের জুটি বাধেন। কিন্তু লাঞ্চের ঠিক আগে সাব্বির আউট।

৭ উইকেটে ২৬৮ রান নিয়ে আহারে। সেখান থেকে ফিরে ২৯৬ পর্যন্ত যাওয়া আসলে শুভাগতর কীর্তি। ২৮ বলে ২৫ রানে অপরাজিত থেকে যান তিনি। তাইজুল ইসলাম (৫) ও মেহেদী (২) দ্রুত বিদায় নেন। কিন্তু শেষ উইকেটে কামরুল ইসলাম রাব্বিকে (৭) নিয়ে ২০ রান এনে দেন শুভাগত। মূল্যবান ২০ রান। যা চাপ বাড়ায় ইংল্যান্ডের ওপর। শেষ পর্যন্ত রানের চাপ ও স্পিনারদের কীর্তিতে ইংল্যান্ডকে হারানোর ইতিহাসটা গড়েই ফেলে টাইগাররা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

১ বছর আগে
ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

ধোনির অবসর ভালো লাগেনি ইনজামামের

৬ বছর আগে
মেসি অবসর নেবেন ৪ বছর পর

মেসি অবসর নেবেন ৪ বছর পর

৬ বছর আগে
একের ভেতর তিন মেসির মতো নেইমারও

একের ভেতর তিন মেসির মতো নেইমারও

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

জীবনের শত বাধা জয় করে নায়ক মেহেদী

পরবর্তী সংবাদ

বিরতির পরই মেহেদী-সাকিবের আঘাত

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM