বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /আ. লীগ পরিচয় দিলে সবচেয়ে খারাপ জায়গায় পোস্টিং
জাতীয়

আ. লীগ পরিচয় দিলে সবচেয়ে খারাপ জায়গায় পোস্টিং

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১ জুন ২০১৬, ৪:৫৪ পিএম·সর্বশেষ: ১ জুন ২০১৬, ৪:৫৪ পিএম
আ. লীগ পরিচয় দিলে সবচেয়ে খারাপ জায়গায় পোস্টিং

চিকিৎসক-রোগীর স্বার্থ সংরক্ষণে শীঘ্রই ‘চিকিৎসা সেবা আইন-২০১৬’ আসছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তদবিরে আওয়ামী লীগ পরিচয় দিলে তাকে খারাপ জায়গায় পোস্টিং দেয়া হবে।

বুধবার (১ জুন) রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েসন (বিএমএ) অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

৩৪তম বিসিএম (স্বাস্থ্য) ও বিসিএস (পরিবার পরিকল্পনা) ক্যাডারের কর্মকর্তাদের যোগদান উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বাস্থ্য মন্ত্রণালয়।

ডাক্তারদের পদায়ন ও প্রমোশনের ক্ষেত্রে তদবিরে কাজ হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমি যখন স্বাস্থ্যমন্ত্রী, তখন সবার স্বাস্থ্যমন্ত্রী। এখানে কোনো রাজনীতি নেই। ডাক্তারদের পদায়নে কোনো রাজনৈতিক পরিচয়ে কাজ হবে না। আওয়ামী লীগের পরিচয় দিলে তাকে সবচেয়ে খারাপ জায়গায় পোস্টিং দেয়া হবে। ডাক্তারদের পদায়ন ও প্রমোশনে আমি কোনো আপস করি না।’

নতুন ডাক্তারদের উদ্দেশে তিনি বলেন, ‘সকলের পদায়ন হবে নিজের জেলাতে। আপনাদের প্রথম কাজ হবে নিজের গ্রাম-জেলায় রোগীদের সেবা দেয়া। শুধুমাত্র ঢাকা বিভাগের নিয়োগ পাওয়া ৬০ জনকে সাময়িকভাবে অন্যত্র নিয়োগ দিতে হচ্ছে। কারণ এখানে পদ খালি নেই।’

‘শুধুমাত্র স্বামী-স্ত্রীদের একজায়গাতে নিয়োগ দেয়ার কথা বলা হয়েছে। এ নিয়োগ নিয়ে অতীতেও কোনো তদবির শুনিনি, ভবিষ্যতেও কোনো তদবিরে কাজ হবে না’, বলেন স্বাস্থ্যমন্ত্রী।

ডাক্তারদের মানবিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, ‘একটি মানবিক হাত দরকার, যে হাত রোগীকে আপন মানুষের মতো সেবা করবে। কাজে ভুল-ত্রুটি থাকতে পারে, কিন্তু ইচ্ছেটা যেন ভুল না হয়।’

মহাজোট সরকার ক্ষমতায় থাকাকালে ১৩ হাজার নতুন ডাক্তারকে নিয়োগ দেয়া হয়েছে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘শীঘ্রই সাড়ে তিন হাজার নার্স নিয়োগ দেয়া হবে। পর্যায়ক্রমে সাড়ে ১৩ হাজার নতুন নার্স নিয়োগ দেয়া হবে।’

অনুষ্ঠানে আরো বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরুল হক, বিএমএ’র মহাসচিব ডা. এম ইকবাল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. আব্দুল আজিজ প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

যশোরে নিখোঁজ ব্যবসায়ী সন্ধানে কাঁদলেন মা-স্ত্রী-সন্তান

পরবর্তী সংবাদ

মোল্লাহাটে দু’গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM