বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /রাজনীতি
  3. /আসুন ঐক্যবদ্ধ হই, জঙ্গি পালাবে
রাজনীতি

আসুন ঐক্যবদ্ধ হই, জঙ্গি পালাবে

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ২০ জুলাই ২০১৬, ১০:৩৬ এএম·সর্বশেষ: ২০ জুলাই ২০১৬, ১০:৩৬ এএম
আসুন ঐক্যবদ্ধ হই, জঙ্গি পালাবে

বিডি নিউজ ৬৪: সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ঐক্যবদ্ধ হলে সন্ত্রাসী-জঙ্গিরা দেশ থেকে পালাবে।

মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের (আইডিইবি) মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ‘সন্ত্রাস-জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধ করতে পেশাজীবী ও সরকারি কর্মচারীদের করণীয়’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী এ আহ্বান জানান।

মন্ত্রী বলেন, ‘যারা বাংলা ভাইয়ের জন্ম দেয়, জঙ্গি লালন করে; তাদের মুখে ঐক্যের কথা শুনলে হাসি পায়। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, জাতীয় ঐক্য হয়ে গেছে। স্থানীয় পর্যায়ে কমিটি হয়েছে, হচ্ছে। নতুন করে ঐক্যের কোনো প্রয়োজন নেই।’

একই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক বলেন, ‘জামায়াতের এদেশে রাজনীতি করার অধিকার নেই। কারণ তারা সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। দেশের মানুষকে তারা নির্মমভাবে হত্যা করেছে।’ এ সময় তিনি খালেদা জিয়াকে জামায়াতের অঘোষিত আমির বলে আখ্যায়িত করেন।

নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসবাদের জন্মদাতা হলো স্বাধীনতা বিরোধীরা। অতীতেও তারা সন্ত্রাসবাদ কায়েম করেছিল। বর্তমানেও তারা সক্রিয় রয়েছে।’

পেশাজীবীদের করণীয় সম্পর্কে নৌমন্ত্রী বলেন, ‘প্রতিটি অফিসে তথ্য সংগ্রহ সেল করতে হবে। তারা স্বাধীনতাবিরোধী সন্ত্রাসীদের তথ্য সংগ্রহ করে সরকারকে দেবেন। নিজের পরিবার, আত্মীয়-স্বজনদের সঙ্গে জঙ্গিবাদ বিরোধী আলোচনা করতে হবে। জঙ্গি অর্থায়নকারী প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করতে হবে।’

অনুষ্ঠানে আগত অতিথিদের বক্তব্য শুরুর আগে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন উপস্থিত পেশাজীবীদের শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর প্রমুখ।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

চট্টগ্রামে খালেদা জিয়ার মুক্তির দাবীতে মহাসমাবেশ ।

৭ বছর আগে
নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

নতুন ইসির অধীনেই নির্বাচনে যেতে চান বিএনপি

৯ বছর আগে
সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতির কাছে আহবান : বেগম জিয়ার

৯ বছর আগে
সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

সামনের নির্বাচনে খালেদা জিয়া নতুন চক্রান্তের জাল বুনছেন : ইনু

৯ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

বাঙালি বীরের জাতি হলেও ‘বেইমান’

পরবর্তী সংবাদ

জঙ্গি দমনের নামে ‘বন্ধুবেশে’ আসতে চায় অনেক দেশ

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM