বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /জাতীয়
  3. /আশুলিয়ায় পোশাক কারখানা স্থানান্তর নিয়ে শ্রমিক অসন্তোষ
জাতীয়

আশুলিয়ায় পোশাক কারখানা স্থানান্তর নিয়ে শ্রমিক অসন্তোষ

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৪ আগস্ট ২০১৬, ৫:১৮ পিএম·সর্বশেষ: ১৪ আগস্ট ২০১৬, ৫:১৮ পিএম
আশুলিয়ায় পোশাক কারখানা স্থানান্তর নিয়ে শ্রমিক অসন্তোষ

বিডি নিউজ ৬৪: ঢাকার অদূরে আশুলিয়া শিল্পাঞ্চলের একটি তৈরি পোশাক কারখানা স্থানান্তর নিয়ে জটিলতায় বেতন ও ঈদ বোনাস হতে বঞ্চিত হওয়ার শঙ্কায় কর্মবিরতি ও বিক্ষোভ করেছে ওই কারখানটির শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রবিবার দুপুরে শিল্পাঞ্চলের বলিভদ্র বাজার এলাকার আনজির এ্যাপারেলস (ইউনিট-২) নামের তৈরি পোশাক কারখানায় এ শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, কয়েকদিন আগে হঠাৎ করেই মালিকপক্ষ তাদের কারখানার সোয়েটার তৈরির কাজ বন্ধ করে দেয়। এরপর কারখানাটি স্থানান্তরের ঘোষণা দেয় মালিকপক্ষ। এতে ঈদকে সামনে রেখে প্রতি পিস সোয়েটারের মজুরি নির্ধারিত থাকায় তাদের আয় কমে গেছে। একই সঙ্গে কারখানা স্থানান্তরের ঘোষণায় ঈদ বোনাস ও বেতন না পাওয়ার অনিশ্চয়তায় ভুগছেন কারখানার প্রায় ৮০০ শ্রমিক।

শ্রমিকদের দাবি, কারখানা স্থানান্তর করলে তাদের সমূদয় পওনা বুঝিয়ে দিতে হবে। এ দাবি নিয়ে শ্রমিকরা শনিবার কর্মবিরতি শুরু করলে মালিকপক্ষ শ্রমিকদের সঙ্গে আলাপ আলোচনা করে দুপুরে কারখানাটি ছুটি দিয়ে দেয়। পরে রাতে মালিকপক্ষ কিছু মেশিনপত্র স্থানান্তর করেছেন বলে শ্রমিকরা অভিযোগ করেছেন।

তবে কারখানাটির সহ-ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আরিফ বলেন, বায়াররা সম্প্রতি তাদের অর্ডার বাতিল করেছে। একই সাথে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কারখানাটি অনত্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই শ্রমিকদের কাজ না থাকাটা স্বাভাবিক বলে জানান তিনি। তবে তারা যা-ই করবেন তা শ্রমিকদের সাথে আলাপ-আলোচনা করে করবেন বলে জানান।

শ্রমিকদের দাবির ব্যাপারে বাংলাদেশ গার্মেন্ট অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন জানান, শ্রম আইনের ধারা মোতাবেক স্থানান্তরিত কারখানার দূরত্ব আট কিলোমিটারের বেশি হলে মালিকপক্ষকে শ্রমিকদের যাবতীয় পাওনাদি পরিশোধ করতে হবে।

কিন্তু আনজির নামের এ কারখানাটি ইতোমধ্যে জিরাবোতে স্থানান্তর করা হয়েছে। যার দূরত্ব বলিভদ্র বাজার থেকে আট কিলোমিটারের বেশি। সে ক্ষেত্রে মালিকপক্ষ আইন না মেনে শ্রমিকদের প্রাপ্য না বুঝিয়ে দিয়ে রাতারাতি কারখানার যন্ত্রপাতি সরিয়ে নিচ্ছে।

যা সম্পূর্ণ বেআইনি।

শিল্প পুলিশ-১ এর পরিচালক পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, কর্তৃপক্ষ কারখানাটি তাদের নিজস্ব ভবনে স্থানান্তর করবেন। মালিকপক্ষ ইচ্ছা করলে তা করতেই পারেন। তবে শ্রমিকদের দেনা-পাওনা মিটিয়েই যা করার তা করতে হবে।

এ ব্যাপারে মালিক পক্ষকে তিনি চাপ দিয়েছেন বলে সাংবাদিকদের জানান। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুপুরের পর কর্তৃপক্ষ কারখানাটি ছুটি ঘোষণা করেছে। এছাড়া যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

১ বছর আগে
শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

শঙ্কা এখন করোনা পরীক্ষা নিয়ে,টিকিট পেয়ে খুশি

৬ বছর আগে
খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

খিচুড়ি রান্না নয়, মিড-ডে মিল প্রশিক্ষণে বিদেশযাত্রা বাতিল

৬ বছর আগে
পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

পেঁয়াজবাহী ট্রাক বাংলাদেশে ঢোকার অনুমতি পায়নি সীমান্তে আটকা,বিব্রত ভারত

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

গোপালগঞ্জে নির্যাতনের পর কলেজছাত্রীকে হত্যা, আটক ১

পরবর্তী সংবাদ

দৌলতখান উপজেলা বাল্যবিবাহ মুক্ত ঘোষণা

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM