বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যমপ্রযুক্তিশিক্ষা
BD News 64
সর্বশেষজাতীয়রাজনীতিঅর্থনীতিআন্তর্জাতিকসারাদেশমতামতখেলাবিনোদনসাহিত্যগণমাধ্যম
  1. হোম
  2. /আন্তর্জাতিক
  3. /‘আল্লাহু আকবর’ বলে জার্মানিতে ট্রেনে হামলা, আহত ৪
আন্তর্জাতিক

‘আল্লাহু আকবর’ বলে জার্মানিতে ট্রেনে হামলা, আহত ৪

র
রাশেদ· জ্যেষ্ঠ প্রতিবেদক
·প্রকাশ: ১৯ জুলাই ২০১৬, ১০:১২ এএম·সর্বশেষ: ১৯ জুলাই ২০১৬, ১০:১২ এএম
‘আল্লাহু আকবর’ বলে জার্মানিতে ট্রেনে হামলা, আহত ৪

বিডি নিউজ ৬৪: ‘আল্লাহু আকবর’ ধ্বনিতে দক্ষিণ জার্মানির এক শহরে যাত্রীবাহী ট্রেনে ছুরি ও কুড়াল নিয়ে হামলা চালিয়ে চার যাত্রীকে জখম করেছে এক আফগান কিশোর। পরে পুলিশের গুলিতে ওই কিশোর নিহত হয়েছে।

হামলার পর উজবার্গ শহরের হাইডেনজেগফিল্ড রেললাইনে হেলিকপ্টারে করে অভিযান চালিয়ে ওই দুর্বৃত্তকে গুলি করে হত্যা করে পুলিশ।

জার্মান পুলিশের বরাত দিয়ে বিবিসি বলছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ৯টার দিকে জার্মানির বাভারিয়া প্রদেশের উজবার্গ ও ওশেনফুর্ট শহরের মধ্যে চলাচলকারী ট্রেনটিতে ওই হামলার ঘটনা ঘটে। ছুরি ও কুড়াল নিয়ে অতর্কিতে যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে ১৭ বছরের এক আফগান কিশোর। তার এলোপাথাড়ি কোপে যাত্রীদের রক্তে ভেসে যায় ট্রেনের কামরার মেঝে।

হামলায় কমপক্ষে চার যাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। প্রাথমিক খবরে আহতের সংখ্যা ২০ বলে উল্লেখ করা হয়েছিল। পরে তা কমিয়ে চারে নিয়ে আসা হয়। তবে ওই হামলার ঘটনায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন কমপক্ষে ১৪ যাত্রী। তাদেরকে চিকিৎসা দেয়া হয়েছে।

হামলার পর ট্রেন থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ওই হামলাকারী আফগান কিশোর। কিন্তু উজবার্গ শহরের হাইডেনজেগফিল্ড রেললাইনে হেলিকপ্টারে করে অভিযান চালানো পুলিশ তাকে গুলি করে হত্যা করে। হামলার পর ওয়েজারবুর্গ-হাইডেনজেগফিল্ড এবং ওশেনফ্রুটের রেল চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

হামলা সম্পর্কে বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জোয়াকিম হারম্যান বলেছেন, ১৭ বছরের ওই আফগান শরণার্থী ওশেনফুর্ট শহরের কাছে বসবাস করত। সোমবার রাতে সে হঠাৎ করে ছুরি ও কুড়াল হাতে ট্রেনের যাত্রীদের ওপর হামলা করে। তবে তিনি ওই হামলাকারীর পরিচয় উল্লেখ করেননি।

হামলার সময় ওই শরণার্থী ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করেছিল বলেও দাবি করেছেন জোয়াকিম হারম্যান। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটাপন্ন। তবে তিনি হামলায় আহতদের নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি।

এর আগে গত মে মাসে জার্মানির মিউনিখ শহরের এক রেলওয়ে স্টেশনে হামলার ঘটনায় একজন নিহত ও আরও তিনজন আহত হয়েছিল। তবে সেটি কোনো জঙ্গিহামলা ছিল না। হামলাকারী ছিলেন মানসিকভাবে অসুস্থ এবং পরে তাকে চিকিৎসা দেয়া হয়।

প্রসঙ্গত, গতবছর ১০ লাখের বেশি শরণার্থীকে আশ্রয় দিয়েছিল জার্মানি, যাদের দেড় লাখই আফগান শরণার্থী। তবে হামলাকারী ওই সময় দেশটিতে এসেছিল কি না তা স্পষ্ট নয়। কেন না এর আগে থেকেই বহু আফগান উদ্বাস্তু জার্মানিতে বসবাস করছে।

📢এই সংবাদটি শেয়ার করুন

📢 আপনিও হোন পাঠক সাংবাদিক!

আপনার এলাকার যেকোনো খবর, সমস্যা বা ভিডিও সরাসরি আমাদের নিউজ পোর্টালে জমা দিন

সংবাদ পাঠান ↗
র

রাশেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

রাশেদ, বিডি নিউজ ৬৪

সম্পর্কিত আরও সংবাদ

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

যুক্তরাষ্ট্রে কাউকে টিকা নিতে বাধ্য করা যাবে না

৬ বছর আগে
যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

যুক্তরাষ্ট্রের ডেথ ভ্যালিতে বিশ্বে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

৬ বছর আগে
৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৭ জনের মৃত্যু,চীনে পোকার কামড়ে নতুন ভাইরাস

৬ বছর আগে
বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

বৈরুত কাঁদছে, বৈরুত চিৎকার করছে

৬ বছর আগে
পূর্ববর্তী সংবাদ

ত্রিপুরায় বন্যার কবলে এক হাজার ৭৫ পরিবার

পরবর্তী সংবাদ

আলেপ্পোয় অনাহারে মরতে বসেছে ৩ লাখ সিরীয়

📰 আজকের ই-পেপার

মুদ্রিত সংস্করণ
📰
বিডি নিউজ ৬৪

মুদ্রিত সংস্করণের ডিজিটাল ই-পেপার

আজকের সকল পাতা
ই-পেপার পড়ুন ↗
BD News 64

সারা দেশের ৬৪ জেলার সর্বশেষ সংবাদ

বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

সাধারন বীমা সদন, ২৪-২৫, দিলকুশা, (৭ম তলা), মতিঝিল, ঢাকা-১০০০, বাংলাদেশ থেকে প্রকাশিত।
ফোন / মোবাইলঃ +880 1700-000000
ই-মেইলঃ [email protected]
রেজিস্ট্রেশন নং: বিডি-২০২৬

অনুসরণ করুন

সম্পাদকীয় ও পরিচালনা পর্ষদ

  • উপদেষ্টা:মনিখন্দকার
  • সম্পাদক:শাহিন রেজা
  • সহকারী সম্পাদক:গোলামুর রহমান বাবু
  • সহকারী সম্পাদক:রিফাত ওয়াহিদ আলিফ
  • প্রকাশক:ইব্রাহীম ভূঁইয়া

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন

GET IT ON
Google Play
Download on the
App Store
আমাদের সম্পর্কে|ই-পেপার|পাঠক সংবাদ জমা দিন|বিজ্ঞাপন|আর্কাইভ|শর্তাবলি ও নীতিমালা|গোপনীয়তা নীতি|যোগাযোগ|ইউনিকোড কনভার্টার

বিডি নিউজ ৬৪ — বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও বিশ্বস্ত অনলাইন সংবাদমাধ্যম। জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলা, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও লাইফস্টাইলসহ সকল বিষয়ে সর্বশেষ ও নির্ভরযোগ্য খবর পেতে ভিজিট করুন।

সম্পাদকঃ শাহিন রেজা | প্রকাশকঃ ইব্রাহীম ভূঁইয়া | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | BD News 64 | বিগ ও সলুসন লিমিটেড পরিচালিত

Design and developed by Fahim Murshid

সর্বাধিক পঠিত সংবাদ

লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
১শীর্ষ পঠিত
লক্ষীছড়িতে জনগণকে জিম্মি করে ইউপিডিএফ’র দাবী আদায়ের চেষ্টা ব্যর্থের পথে
🔥৯৬ বার পঠিত
২

কুমিল্লার মুরাদনগরে প্রতিবন্ধিকে ধর্ষণের অভিযোগে

👁️ ৯৫ পঠিত
৩

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমাহামলা, নিহত ৪৫, আহত ৩৩

👁️ ৯৫ পঠিত
৪

বছরের শেষ নাগাদ তৈরি হয়ে যাবে টিকা : চীন

👁️ ৯৪ পঠিত
৫

সিলেটের গোয়াইনঘাটে মাটি চাপায় ৩ শ্রমিক নিহত

👁️ ৯৪ পঠিত

সর্বশেষ সংবাদ

তাজা খবর

প্রধান নির্বাচন কমিশনার হলেন অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীন

০৩:৪৬ PM

বাংলাদেশের উইন্ডিজ সফর এবার লাল বলে পরিক্ষা অধিনায়ক মিরাজের

০৩:০৭ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে।পর্ব-২ . আসিফামি রহমান সৈকত

০৩:০৩ PM

সবাই ভেবেছে আর নেটফ্লিক্স করে দেখিয়েছে । পর্ব-১ । আসিফামি রহমান সৈকত

০২:৩৮ PM

নেটফ্লিক্সের রিকমেন্ডেশন সিস্টেমটা কিভাবে আপনাকে সমা্জচ্যুত হওয়া থেকে রক্ষা করে । আসিফামি রহমান সৈকত

০১:৪১ PM